Union Budget 2026 Healthcare: রবিবার, কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আর সেই বাজেটের পরেই আগামী এক বছরের মধ্যে হেলথকেয়ার সেক্টরে লক্ষাধিক পদে নিয়োগের পরিস্থিতি তৈরি হয়েছে। সেইজন্য উপযুক্ত পদক্ষেপও নেওয়া হবে।
বাজেট ২০২৬-এ স্বাস্থ্যখাতে বিপুল কর্মসংস্থানের ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি জানান, সরকার এই খাতকে একটি প্রধান কর্মসংস্থানের ক্ষেত্র হিসেবে গড়ে তুলবে এবং লক্ষ লক্ষ চাকরি তৈরি হবে।
26
কেয়ার ইকোসিস্টেম – ১.৫ লক্ষ মানুষের প্রশিক্ষণ
বাজেট ২০২৬ অনুযায়ী, 'কেয়ার ইকোসিস্টেম'-এর অধীনে ১.৫ লক্ষ মাল্টি-স্কিলড কেয়ারগিভারকে প্রশিক্ষণ দেওয়া হবে। তার ফলে, হোম কেয়ার এবং নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদে চাকরির সুযোগ তৈরি হবে।
36
অ্যালাইড হেলথ প্রফেশনালস (AHP)-দের জন্য প্রশিক্ষণ
বাজেট অনুযায়ী, অ্যালাইড হেলথ প্রফেশনালস (AHP)-দের জন্য নতুন প্রতিষ্ঠান তৈরি করা হবে এবং পুরনো প্রতিষ্ঠানগুলির মানোন্নয়ন করা হবে। যার দরুণ ল্যাব টেকনিশিয়ান এবং ফিজিওথেরাপিস্টদের চাকরির পরিমাণ বৃদ্ধি পাবে।
জেলা হাসপাতালগুলিতে জরুরি ও ট্রমা কেয়ার সেন্টার তৈরি করা হবে। যার মাধ্যমে মনোরোগ বিশেষজ্ঞ, নার্স ও সমাজকর্মীদের জন্য নতুন চাকরির সুযোগ তৈরি হবে। রাঁচি ও তেজপুরে মানসিক স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হবে।
56
আয়ুষ ক্ষেত্রে কর্মসংস্থান বৃদ্ধি
বাজেট ২০২৬-এ ৩টি নতুন অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ (IIA) তৈরির ঘোষণা করা হয়েছে। আয়ুষ ফার্মেসি এবং টেস্টিং ল্যাবগুলির মানোন্নয়ন করা হবে। যেখানে আয়ুর্বেদ ও যোগা বিশেষজ্ঞদের চাকরির সুযোগ বাড়াবে।
66
মেডিক্যাল ট্যুরিজম
বাজেট ২০২৬ অনুযায়ী, বেসরকারি ক্ষেত্রের সঙ্গে যৌথভাবে মেডিক্যাল ভ্যালু ট্যুরিজম হাব তৈরি করা হবে। এর ফলে হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও হেলথ ম্যানেজমেন্টে নতুন চাকরির সুযোগ তৈরি হবে।