Mamata Banerjee On Delhi Police: দিল্লিতে নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের আগে শাহের পুলিশ নিয়ে বিস্ফোরক মন্তব্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কী বলেছেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
সোমবার বিকেল ৪টেয় দিল্লিতে নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই শাহের পুলিশ নিয়ে বিস্ফোরক মন্তব্য রাজ্যের সর্বোচ্চ নেত্রীর। দিল্লিতে বাঙালি হেনস্থার প্রতিবোদে গর্জে উঠলেন তিনি। ফের ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিক হেনস্থা এবং দিল্লি পুলিশের অমানবিক আচরণ নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
25
দিল্লি পুলিশের ভূমিকায় ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রী
ফের রণক্ষেত্রে জাতীয় রাজধানী। তবে এবার লড়াইটা সরাসরি রাজপথের বদলে বঙ্গভবনের অন্দরমহলে। সোমবার দিল্লির বঙ্গভবনে পৌঁছে সরাসরি দিল্লি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বিচার চাইতে আসা বাংলার সাধারণ মানুষদের ভয় দেখাচ্ছে কেন্দ্রীয় পুলিশ বাহিনী।
35
কী বলেছেন তৃণমূল সুপ্রিমো?
এই বিষয়ে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘’বাংলা থেকে আসা সাধারণ মানুষদের দিল্লি পুলিশ ভয় দেখাচ্ছে। তারা এখানে বিচার চাইতে এসেছে, কিন্তু তাঁদের ওপর মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে।'' একই সঙ্গে তিনি আরও জানান যে, SIR-এর ফলে ঘরবাড়ি বা জমি হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য সুবিচারের আশায় দিল্লিতে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে এসেছেন তিনি।
এদিন কেন্দ্রের বিরুদ্ধে সুর আরও চওড়া করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষের ওপর ‘অত্যাচার’ চালানো হচ্ছে— এই অভিযোগে সরব হয়ে সরাসরি দিল্লি পুলিশকে নিশানা করেন তিনি। সোমবার মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা দিল্লি পুলিশের কাছে কোনও বয়ান দেবেন না তিনি।
55
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি
সূত্রের খবর, তদন্তকারী সংস্থাকে এড়িয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই লড়াইকে সরাসরি জনসমক্ষে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ঘোষণা করেছেন যে, মঙ্গলবার একটি বিশেষ সাংবাদিক সম্মেলন করা হবে। সেখানে উপস্থিত থাকবে সেই সমস্ত পরিবার, যারা বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়েছেন বলে দাবি করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর দাবি, মিডিয়ার মাধ্যমেই সারা দেশ জানুক আসলে কী ঘটছে।