কোন কোন রেলকর্মী এই বোনাস পাবেন?
রেলের বিভিন্ন বিভাগের যোগ্য নন-গেজেটেড কর্মীরা এই বোনাসের আওতায় থাকবেন। তাঁদের মধ্যে রয়েছেন:
- ট্র্যাক মেনটেনার
- লোকো পাইলট
- ট্রেন ম্যানেজার বা গার্ড
- স্টেশন মাস্টার
- টেকনিশিয়ান ও টেকনিশিয়ান হেল্পার
- পয়েন্টসম্যান
- সুপারভাইজার এবং অন্যান্য গ্রুপ সি কর্মী
সরকারি ঘোষণা অনুযায়ী, প্রত্যেক যোগ্য কর্মীর জন্য সর্বোচ্চ বোনাসের অঙ্ক ১৭,৯৫১ টাকা। তবে এটি সবার জন্য একই পরিমাণ নয়; নির্ধারিত নিয়ম অনুযায়ী বোনাস দেওয়া হবে।