প্রেমিককে বিয়ে করতে মোবাইল টাওয়ারে তরুণী! মুম্বই থেকে ভিডিও কলে হল নিকাহ

Published : Oct 24, 2026, 11:17 AM IST
Uttar Pradesh woman climbed a mobile tower nearly 100 feet high to demand a marriage

সংক্ষিপ্ত

উত্তরপ্রদেশের বাহরাইচে প্রেমিককে বিয়ে করার দাবিতে মোবাইল টাওয়ারে উঠে পড়লেন এক তরুণী। পরিবারের আপত্তি সত্ত্বেও নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন তিনি। শেষ পর্যন্ত পরিবারের সম্মতিতে মুম্বইয়ে থাকা প্রেমিকের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়। তারপরই টাওয়ার থেকে নেমে আসেন তরুণী।

উত্তরপ্রদেশের বাহরাইচে প্রেমিককে বিয়ে করার দাবিতে মোবাইল টাওয়ারে উঠে পড়লেন এক তরুণী। পরিবারের আপত্তি সত্ত্বেও নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন তিনি। শেষ পর্যন্ত পরিবারের সম্মতিতে মুম্বইয়ে থাকা প্রেমিকের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়। তারপরই টাওয়ার থেকে নেমে আসেন তরুণী। ঘটনাটি উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার মোতিপুর থানা এলাকার চৌধরী গ্রামের। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই তরুণীর সঙ্গে নুরউদ্দিন নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। যুবকটি কাজের সূত্রে প্রায় দু’মাস আগে মুম্বইয়ে চলে যান। দু’জনে বিয়ে করতে চাইলেও পরিবারের আপত্তির কারণে বিয়ে নিয়ে জটিলতা তৈরি হয়।

শুক্রবার সকালে মায়ের সঙ্গে বিয়ে নিয়ে বচসার পর বাড়ি থেকে বেরিয়ে গ্রামের একটি মোবাইল টাওয়ারে উঠে পড়েন তরুণী। প্রেমিকের সঙ্গে বিয়ে না হলে টাওয়ার থেকে ঝাঁপ দেওয়ার হুমকিও দেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তরুণীকে নিরাপদে নীচে নামানোর জন্য পুলিশকর্মী ও গ্রামবাসীরা বারবার বোঝানোর চেষ্টা করেন। কিন্তু নিজের দাবিতে অনড় থাকেন তিনি।

ভিডিও কলেই বিয়ের ব্যবস্থা

প্রায় চার থেকে পাঁচ ঘণ্টা ধরে চলে টানাপোড়েন। শেষ পর্যন্ত দুই পরিবারের সঙ্গে আলোচনা করে বিয়েতে সম্মতি আদায় করা হয়। এরপর স্থানীয় মসজিদ থেকে কাজিকে ডেকে আনা হয়। মুম্বইয়ে থাকা পাত্রের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করা হয়। দু’জনের সম্মতি নিয়ে অনলাইনেই নিকাহ সম্পন্ন করা হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর তরুণী টাওয়ার থেকে নেমে আসতে রাজি হন। মহিলা পুলিশকর্মীদের সহায়তায় তাঁকে নিরাপদে নীচে নামানো হয়।

পরে কী হল?

ঘটনার পর পুলিশ তরুণী ও তাঁর পরিবারের সদস্যদের থানায় নিয়ে গিয়ে কাউন্সেলিং করে। পরে তরুণীকে তাঁর মায়ের সঙ্গে বাড়িতে পাঠানো হয়। তবে বিয়ে নিয়ে পরিবারের মধ্যে মতবিরোধ পুরোপুরি মিটেছে কি না, তা স্পষ্ট নয়।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

DA Hike: ডিএ ১, ২ বা ৩% বাড়লে আপনার মাসিক বেতন কতটা বাড়তে পারে? দেখুন সূত্র
Global Oil Market: বিশ্বজুড়ে তেলের বাজারে অস্থিরতা, জ্বালানি সমস্যা সমাধানে কী উদ্যোগ নিচ্ছেন হরদীপ সিং পুরী