Weather Forecast: দিল্লিতে তাপমাত্রা ছুঁতে চলেছে ৪৫ ডিগ্রি সেলসিয়াস, কীভাবে সুস্থ থাকবেন?

Published : May 17, 2026, 07:08 PM IST

Summer 2026: চলতি বছরের গ্রীষ্মে সারা দেশেই চরম আবহাওয়া দেখা যাবে বলে পূর্বাভাস দিয়েছিলেন বিশেষজ্ঞরা। আবহাওয়ার সেই রূপ এবার দেখা যাচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তে প্রবল গরমে নাজেহাল জীবজগৎ। এখনই স্বস্তি পাওয়ার আশা দেখা যাচ্ছে না।

PREV
110
চলতি সপ্তাহেই দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে!

দিল্লিতে তাপপ্রবাহের পূর্বাভাস

দিল্লিতে সোমবার থেকে শুরু হচ্ছে তাপপ্রবাহ। এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আরও জানানো হয়েছে, চলতি সপ্তাহে দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। সারা সপ্তাহ জুড়েই দিল্লিতে প্রচণ্ড গরম থাকবে। ফলে দিনের বেলা বাড়ির বাইরে কোনও কাজে বেরোতে হলে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা থাকছে।

DID YOU KNOW ?
দিল্লিতে তাপপ্রবাহ
সোমবার থেকে দিল্লিতে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সবাইকে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে।
210
রবিবারের তুলনায় সোমবার দিল্লিতে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রার পূর্বাভাস

সোমবার দিল্লিতে ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা!

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। রবিবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা একলাফে ৪৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। চলতি সপ্তাহে এরকমই তাপমাত্রা থাকবে। আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই।

৪৬
বিদর্ভে সর্বোচ্চ তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াস।
গত কয়েকদিন ধরে বিদর্ভের বিভিন্ন অংশে সর্বোচ্চ তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে।
310
উত্তর-পশ্চিম দিক থেকে আসা শুকনো-গরম বাতাসই দিল্লির তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে

দিল্লিতে হঠাৎ আবহাওয়ায় বদল

কয়েকদিন আগে পর্যন্ত দিল্লিতে আবহাওয়া এতটা অস্বস্তিকর ছিল না। পূর্ব দিক থেকে বাতাস বইছিল। সেই বাতাসে কিছুটা আর্দ্রতা ছিল। কিন্তু এখন দিল্লিতে শুকনো ও উষ্ণ বাতাস বইছে। এই বাতাস আসছে মধ্য পাকিস্তান ও রাজস্থান থেকে। এর ফলেই দিল্লিতে তাপমাত্রা হঠাৎ অনেক বেড়ে গিয়েছে।

410
দিল্লির পাশাপাশি সারা উত্তর ভারতেই আগামী কয়েকদিন চরম উষ্ণ আবহাওয়া

দিল্লির বাতাস এখন শুকনো

দিল্লির বাতাসে এখন কার্যত এক ফোঁটা আর্দ্রতা নেই। ফলে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা খুবই কম। এরই মধ্যে তাপমাত্রা বেড়ে চলেছে। ফলে ঘাম হচ্ছে না। তার বদলে শুকনো গরমে মানুষ-সহ সব প্রাণীকেই নাজেহাল হতে হচ্ছে। শুধু দিল্লি ও আশেপাশের অঞ্চলগুলিতেই নয়, সারা উত্তর ভারতেই এখন এরকম আবহাওয়া থাকছে।

510
আগামী কয়েকদিনের মধ্যেই দিল্লিতে প্রবল তাপপ্রবাহ দেখা যেতে পারে, বলছে আবহাওয়া দফতর

দিল্লিতে চরম তাপপ্রবাহ

সমতলে কোনও অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেলে আবহাওয়া দফতরের পক্ষ থেকে তাপপ্রবাহ ঘোষণা করা হয়। স্বাভাবিক তাপমাত্রার চেয়ে অন্তত সাড়ে চার ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা হলেই তাপপ্রবাহ বলা হয়। স্বাভাবিক তাপমাত্রার চেয়ে সাড়ে ছয় ডিগ্রি বেশি তাপমাত্রা থাকলে বা সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেলে প্রবল তাপপ্রবাহ ঘোষণা করা হয়। দিল্লিতে সেটাই হতে চলেছে।

610
দিল্লির আগেই বিদর্ভে সর্বোচ্চ তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছে

বিদর্ভে চরম তাপপ্রবাহ

বিদর্ভের বিভিন্ন অংশে গত কয়েকদিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছে। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত উত্তরপ্রদেশের বিভিন্ন অংশেও প্রবল তাপপ্রবাহ দেখা যেতে পারে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীশগড়েও শনিবার পর্যন্ত তাপপ্রবাহ দেখা যেতে পারে।

710
দিল্লিতে দিনের বেলা তাপমাত্রা প্রচণ্ড, রাতেও বিন্দুমাত্র স্বস্তি পাওয়া যাচ্ছে না

দিল্লিতে ২৪ ঘণ্টাই অস্বস্তি

দিল্লিতে সকাল রোদ ওঠার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রবল গরম অনুভূত হচ্ছে। রাতেও তাপমাত্রার খুব বেশি হেরফের হচ্ছে না। এর ফলে সারাদিনই অস্বস্তিকর আবহাওয়া থাকছে। এই প্রবল তাপমাত্রায় যাঁদের দিনের বেলা বাড়ির বাইরে গিয়ে কাজ করতে হয়, তাঁদের প্রচণ্ড সমস্যায় পড়তে হচ্ছে। বয়স্ক মানুষ, শিশু, গর্ভবতীদেরও শারীরিক সমস্যা হচ্ছে।

810
এই তাপপ্রবাহের মধ্যে কীভাবে সুস্থ থাকা সম্ভব? বিশেষ পরামর্শ চিকিৎসকদের

তাপপ্রবাহের মধ্যে কীভাবে সুস্থ থাকা যাবে?

চিকিৎসকরা জানিয়েছেন, দেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহ চলাকালীন সুস্থ থাকতে হলে বেলা ১২টা থেকে বিকেল চারটে পর্যন্ত একান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া চলবে না। সারাদিন ধরে জল, দুধ, লেবুর জলের মতো পানীয় গ্রহণ করতে হবে। তেষ্টা পাওয়ার জন্য অপেক্ষা করলে চলবে না, তার আগেই জল পান করতে হবে।

910
তাপপ্রবাহের মধ্যে বাড়ির বাইরে যেতে হলে পোশাকের বিষয়ে সচেতন থাকতে হবে

গরমে উপযুক্ত পোশাক গুরুত্বপূর্ণ

চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন, প্রবল তাপপ্রবাহের মধ্যে দিনের বেলা বাড়ির বাইরে যেতে হলে হাল্কা ও খোলামেলা পোশাক পরা উচিত। হাল্কা রঙের পোশাক পরা উচিত। রোদে বেরোতে হলে টুপি বা অন্য কোনও কাপড় দিয়ে মাথা ঢেকে রাখা উচিত। যাঁদের বিভিন্ন কাজে বাড়ির বাইরে যেতে হয়, তাঁদের সতর্ক থাকতেই হবে।

1010
চলতি সপ্তাহের শেষ দিক পর্যন্ত উত্তর ও মধ্য ভারতে তাপপ্রবাহ থাকতে পারে

উত্তর ও মধ্য ভারতে তাপপ্রবাহ

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, চলতি সপ্তাহের শুক্রবার বা শনিবার পর্যন্ত উত্তর ও মধ্য ভারতে তাপপ্রবাহ থাকতে পারে। পশ্চিম ভারতেও একইরকম আবহাওয়া থাকতে পারে।

Read more Photos on
click me!

Recommended Stories