Weather: তাহলে কী ফিরে আসছে তুষার যুগ? মার্চ মাসে কনকনে ঠান্ডা আর ঝড়বৃষ্টির পূর্বভাস

Published : Mar 21, 2026, 09:12 AM IST

Weather Update: কলকাতা থেকে দিল্লি- আবহাওয়ার খামখেয়ালিপনা তুষার যুগের প্রত্যাবর্তনের জল্পনা উস্কে দিল। মার্চ মাস, যেখানে গরমে পচার কথা সেখানেই কনকনে ঠান্ডা। কলকাতা থেকে দিল্লি- সর্বত্রই প্রায় একই অবস্থা। 

PREV
111
আবহাওয়ার খামখেয়ালিপনা

কলকাতা থেকে দিল্লি- আবহাওয়ার খামখেয়ালিপনা তুষার যুগের প্রত্যাবর্তনের জল্পনা উস্কে দিল। মার্চ মাস, যেখানে গরমে পচার কথা সেখানেই কনকনে ঠান্ডা। কলকাতা থেকে দিল্লি- সর্বত্রই প্রায় একই অবস্থা।

211
অতিষ্ট জনজীবন

মার্চ মাসের তৃতীয় সপ্তাহ। গোটা ভারতেই তাপমাত্রা উর্ধ্বগামী হওয়া কথা । কিন্তু সেখানে তাপমাত্রার পারদ ক্রমশই নিচের দিকে নাম। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি। অতিষ্ট জনজীবন। তাপমাত্রা ক্রমশ নিচের দিকে নেমে যাওয়া। আর লম্বা শীতকাল হওয়ায় তুষার যুগ ফিরে আসার জল্পনা উস্কে দিয়েছে।

311
দিল্লির আবহাওয়া

শনিবার ভোরবেলা থেকেই দিল্লির আকাশ ঢেকেছে ঘন কুয়াশারয়। মেঘের আস্তরণ দেখা যায়। যদিও শুক্রবার দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় প্রবল বৃষ্টি হয়েছে। মৌসম ভবন জানিয়েছে গত ৬ বছরের মধ্যে দিল্লিতে এটাই ছিল শীলততম মার্চ মাস।

411
তাপমাত্রার পতন

শুক্রবার সকাল ৭টায় দিল্লির সফদারজং পর্যবেক্ষণ কেন্দ্রে তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। যার অর্থ আবারও নতুন করে শীতের পোশাক বার করতে হয়েছে দিল্লিবাসীকে। একই সঙ্গে কুয়াশায় ঢাকা ছিল বিস্তীর্ণ এলাকা। আর্দ্রতা ছিল ১০০ শতাংশ।

511
দিল্লিতে হলুদ সতর্কতা

মৌসম ভবন শুক্রবার দিল্লিতে বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের হলুদ সতর্কতা জারি করেছে। যদিও শনিবারের জন্য তেমন কোনও সতর্কতা নেই।

611
আবহাওয়ার খামখেয়ালিপনার কারণ

মৌসম ভবন জানিয়েছে আবহাওয়ার এই খামখেয়ালিপনার কারণ হল পশ্চিমী ঝঞ্ঝা। যার কারণে উত্তরপ্রদেশের বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

711
বিপজ্জনক আবহাওয়া

উত্তর থেকে দক্ষিণ - গোটা দেশেই বদলে যাচ্ছে আবহাওয়া। পশ্চিমী ঝঞ্ঝা আর প্রাক-বর্ষার প্রভবে কোথাও ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। কোথাও আবার বেড়েছে শিলাবৃষ্টির দাপট। রাজস্থান, কর্ণাটক, কেরল- প্রতিটি জেলাতেই প্রবল বৃষ্টি হচ্ছে।

811
পূর্ব ভারতে সতর্কতা জারি

অন্যদিকে পূর্বভারত- মূলত পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় গভীর রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে।

911
ক্ষতির মুখে কৃষকরা

আবহাওয়ার এই খামখেয়ালিপনার জন্য ক্ষতির মুখে কৃষকরা। অকাল বৃষ্টিতে প্রচুর ক্ষতি হচ্ছে কৃষিকাজের। সবজির পাশাপাশি আলু চাষের ব্যাপক ক্ষতি হচ্ছে।

1011
আবহাওয়ার পূর্বাভাস

হাওয়া অফিস জানিয়েছে উত্তর পাকিস্তান থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা। যা হরিয়ানা ও উত্তরপ্রদেশের ঘূর্ণিঝড়ের কারণ।

1111
মার্চে বেশি বৃষ্টি

হাওয়া অফিসের রেকর্ড বলছে সাম্প্রতিক বছরগুলিতে মার্চ মাসে সবথেকে বেশি বৃষ্টি হয়েছে উত্তরভারতে। পাশাপাশি গত ৬ বছরে এটাই ছিল শীততম মার্চ মাস।

Read more Photos on
click me!

Recommended Stories