অমরনাথ যাত্রা শুরুর মাত্র ৫ দিনের মধ্যেই গায়ের হয়ে গেলেন বাবা অমরনাথ। হতাশ লক্ষ লক্ষ যাত্রী। কিন্তু কেন এত অল্প সময় দর্শন দিলেন অমরনাথ? তাই নিয়ে শুরু হয়েছে আলোচনা। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিজ্ঞানী -সকলেই এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কিন্তু সামনে আসছে ভয়াবহ তথ্য।
27
অমরনাথ যাত্রা
চলতি বছর ৫৭ দিন ধরে চলার কথা অমরনাথ যাত্রা। কিন্তু ইতিমধ্যে মাত্র ৫ দিনই হয়েছে। তারই মধ্যে গলে গেছে অমরনাথের বরফের শিবলিঙ্গ। যদিও এবার নাকি এমনটাই হওয়ার কথা ছিল। ইতিমধ্যে মাত্র ৩২ হাজার দর্শনার্থী দর্শন করতে পেরেছেন। বাকিদের রীতিমত হতাশ হয়ে ফিরতে হয়েছে অমরনাথের গুহা থেকে। হিসেব বলছে দ্বিতীয় দিনে অমরনাথ দর্শন করছেন ২০ হাজার দর্শনার্থী। এটি রেকর্ড ভিড় বলেও দাবি করছেন অনেকে।
37
অমরনাথের শিবলিঙ্গের উচ্চতা
অরমনাথের শিবলিঙ্গ বরফানি বাবা নামেও পরিচিত। এটির স্থায়ী উচ্চতা থাকে না। চাঁদের আকারের সঙ্গে সঙ্গে শিবলিঙ্গের আকারও পরিবর্তন হয়। সাধারণত শিবলিঙ্গের উচ্চতা হয় ৭-১২ ফুট। অনুকূল আবহাওয়া থাকলে ১৫ ফুট পর্যন্ত হয়। কিন্তু এবার এই শিবলিঙ্গের উচ্চতা ছিল মাত্র ৭০৮ ফিট। শ্রাবণী পূর্ণিমার দিন এটি পূর্ণ আকার নেয় বলেও দাবি শিবভক্তদের।
অমরনাথের শিবলিঙ্গ তৈরি হয় বরফ দিয়ে। সম্পূর্ণ প্রাকৃতিক উপায় এটি তৈরি হয়। অমরনাথের গুহায় জল পড়ে। গুহার তাপমাত্রা ০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় তা জমে বরফ তৈরি হয়। ধীরে ধীরে জল পড়়তে পড়তে তা শিবলিঙ্গের আকার নেয়। আগে যখন তীর্থযাত্রীদের ভিড় কম ছিল সেই সময় এই শিবলিঙ্গের উচ্চতা ২০-২২ ফুট ছিল বলেও দাবি করেন বিজ্ঞানীরা। কিন্তু এবার আকার প্রথম থেকেই ছোট ছিল।
57
গলে যাওয়ার কারণ
বিজ্ঞানীদের কথায় গুহার অন্দর আর গুহার বাইরের তাপমাত্রা বৃদ্ধির কারণেই দ্রুত গলে গেল অরমনাথের শিব লিঙ্গ। যাত্রা শুরুর মাত্র দ্বিতীয় দিনেই দর্শন করেছেন প্রায় ২০ হাজার তীর্থযাত্রী। এত মানুষের ভিড়ে গুহার অন্দরে তাপমাত্রা বেড়ে যায়। পাশাপাশি গুহার বাইরেও জেনারেটার চলা-সহ একাধিক কারণে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। দূষণের কারণও রয়েছে। তীর্থযাত্রীদের ফেলে যাওয়া প্ল্যাস্টিক ও বর্জ্য অমরনাথ গুহার আশপাশের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে বলেও দাবি বিশেষজ্ঞদের।
67
ভিড়ই চিন্তার কারণ
২০০৪, ২০০৬, ২০০৭, ২০১৬ ও ২০২০ সালের মতো বছরগুলোতেও একই ধরনের সঙ্কুচিত হওয়ার ঘটনা ঘটেছে। তবে কোভিডের কারণে লকডাউন চলেছিল দীর্ঘ দিন। ২০২১ সালে আমরনাথের বরফানি বাবা দর্শন দিয়েছিলেন ৩৮ দিন। তাতেই পরিবেশবিজ্ঞানীদের অনুমান অত্যাধিক ভিড় চিন্তার বিষয়।
77
পরিবেশ রক্ষার দাবি
স্থানীয় ও ট্রাভেল এজেন্টদের কথায় আগে অমরনাথের গুহার আশেপাশে যান চলাচলের মাত্রা বৃদ্ধি পেয়েছে। আগে তীর্থযাত্রীদের পেহলগাঁও হয়ে গেলে প্রায় ৩৮ কিলোমিটার হাঁটতে হতো। বর্তমানে এই রুটে হাঁটতে হয় মাত্র ১৬ কিলোমিটার। অন্যদিকে বালতাল রুটে বেসক্যাম্প থেকে ১৪ কিলোমিটার হাঁটতে হয়। তাছাড়া হেলিকপ্টারের ব্যবস্থা রয়েছে। তাতে হাঁটতে হয় মাত্র ৬ কিলোমিটার। চালু হচ্ছে রোপওয়ে। যা পরিবেশ দূষণের অন্যতম কারণ বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।