
Women Reservation Bill 2026: লোকসভার পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ আইন সংক্রান্ত সংশোধনী বিল সংসদে পেশ করা হতে পারে চলতি সপ্তাহেই (women's reservation bill latest news)। কারণ, ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে বেশ সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার আগামী ২০২৯ সালের লোকসভা নির্বাচনেই মহিলা আসন সংরক্ষণ আইন কার্যকর করার উদ্দেশ্যে আনা এই বিলের পোশাকি নাম দিয়েছে ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ (Women Reservation Bill 2026)।
জানা যাচ্ছে, এবার সেই বিলের সঙ্গেই ১৩১ তম সংবিধান সংশোধনী বিলও পেশ করা হতে পারে আসন্ন এই অধিবেশনে। সংসদের দুটি কক্ষে পাশ হওয়ার পর, রাষ্ট্রপতির অনুমোদন পেলে লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বৃদ্ধি পেয়ে ৮৫০ করা হতে পারে। কারণ, বিলের খসড়ায় এমনই প্রস্তাব রয়েছে বলে শোনা যাচ্ছে। মঙ্গলবার, সেই খসড়া পৌঁছে গেছে সাংসদদের কাছে।
সূত্রের খবর, মহিলা সংরক্ষণ কার্যকর করার জন্য সব রাজ্যেরই লোকসভা আসন ন্যূনতম ৫০% করে বাড়িয়ে দেওয়া হবে। সেই অনুযায়ী, পশ্চিমবঙ্গের লোকসভা আসন ৪২টি থেকে বেড়ে হতে পারে অন্তত ৬৩টি। প্রসঙ্গত, মহিলা সংরক্ষণ সংক্রান্ত সংশোধনী বিল পাশের উদ্দেশ্যে সংসদের বাজেট অধিবেশনের মেয়াদ বৃদ্ধি পেয়েছে। তা আগামী ১৬-১৮ এপ্রিল, তিনদিনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে।
সেই অধিবেশনেই মোদী সরকার ঐ বিল পাশ করাবে। সংরক্ষণ কার্যকর করার জন্য সংবিধানের ৮২ অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব রয়েছে এই বিলে। ৮২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, জনগণনার শেষ হওয়ার পর, সংসদীয় নির্বাচনী এলাকার পুনর্বিন্যাসের প্রক্রিয়া শুরু হয়ে যাবে।
কিন্তু জনগণনার রিপোর্ট প্রকাশের আগেই লোকসভার আসন বাড়িয়ে মহিলা সংরক্ষণ চালু করতে চাইছে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ, এই বিষয়টি নিয়ে বেশ সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় সরকার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।