Yogi on UP Vote: উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে কত আসন পাবে বিজেপি? সরাসরি অঙ্ক জানিয়ে দিলেন যোগী

Published : Nov 08, 2026, 04:58 PM IST

UP Election: উত্তরপ্রদেশ বিধানসভা ভোট ২০২৭-এর আগে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আজতক পঞ্চায়েতে ৮০-২০ ফর্মুলার কথা ফের মনে করিয়ে তিনি দাবি করলেন, এনডিএ ৮০ শতাংশ ভোট ও আসন পাবে। জানুন বিস্তারিত।

PREV
19
ভোটের আগে আত্মবিশ্বাসী যোগী

বিধানসভা নির্বাচনের আগে বড় দাবি করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর মতে, বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ জোট এবার বিপুল জনাদেশ পেয়ে আবারও উত্তরপ্রদেশের ক্ষমতায় ফিরবে। উত্তরপ্রদেশের ২০১৭ সাল থেকে বিজেপির শাসন ও যোগী-রাজ চলছে।

29
৮০ শতাংশ ভোট ও আসনের দাবি

যোগীর দাবি, এনডিএ জোট ৮০ শতাংশ ভোট পাবে। একই সঙ্গে আসনের ক্ষেত্রেও জোটের ফল সেই অনুপাতেই হবে বলে জানিয়েছেন তিনি। আসন্ন নির্বাচনে বিজেপি জেতার ব্যাপাতে রীতিমত আশাবাদী যোগী আদিত্যনাথ।

39
ফের সামনে ৮০-২০ ফর্মুলা

নিজের বহুচর্চিত '৮০-২০' ফর্মুলার কথা আবারও মনে করিয়ে দিলেন তিনি। বললেন, বিজেপি ও শরিকরা ৮০ শতাংশ ভোট পাবে, বাকি ২০ শতাংশ যাবে বিরোধীদের ঝুলিতে। অর্থাৎ এবারও বিরোধী আসনে বসতে হবে কংগ্রেস আর সমাজবাদী পার্টিকে। তেমনই দাবি করেছেন যোগী আদিত্যনাথ।

49
২০২২-এর আগেও বলেছিলেন একই কথা

২০২২ সালের বিধানসভা নির্বাচনের আগে প্রথম এই ফর্মুলা তুলে ধরেছিলেন যোগী। তখন তিনি বলেছিলেন, জাতীয়তাবাদ, সুশাসন ও উন্নয়নে বিশ্বাসী ৮০ শতাংশ ভোটার বিজেপির পাশে থাকবেন।

59
৩৫০ আসন নিয়ে প্রশ্নে কী বললেন?

বিজেপি ৩৫০ আসনের গণ্ডি পার করবে কি না, জানতে চাওয়া হলে নির্দিষ্ট কোনও সংখ্যা বলেননি যোগী। তাঁর জবাব, জোট অন্তত ৮০ শতাংশ আসন জিতবে।

69
অঙ্ক কষলে কত আসন দাঁড়ায়?

উত্তরপ্রদেশ বিধানসভায় মোট আসন ৪০৩টি। যোগীর দাবি মানলে এনডিএ-র ঝুলিতে যাবে প্রায় ৩২২টি আসন। বাকি ৮১টি আসন পাবে বিরোধীরা।

79
২০১৭-র ফল ছিল দুর্দান্ত

২০১৭ সালের নির্বাচনে এনডিএ জোট জিতেছিল ৩২৫টি আসন। তার মধ্যে একা বিজেপিই পেয়েছিল ৩১২টি আসন। উত্তরপ্রদেশে বিরোধীরা ছিল রীতিমত কোনঠাসা।

89
২০২২-এ কমেছিল আসন সংখ্যা

২০২২ সালে এনডিএ-র আসন কমে দাঁড়ায় ২৭৩-এ। তার মধ্যে বিজেপি একাই জিতেছিল ২৫৫টি আসন। আগামী নির্বাচনে বিজেপি আবারও ৩০০ আসনের গণ্ডী পার করবে বলেও দাবি করেছেন যোগী আদিত্যনাথ।

99
হারানো জমি ফিরে পাওয়ার ইঙ্গিত

যোগীর এই মন্তব্যে স্পষ্ট, ২০২২-এ হারানো জমি অনেকটাই ফিরে পেতে চান তিনি। আগামী ভোটে ফের আরামদায়ক গরিষ্ঠতা পাওয়ার আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

Read more Photos on
click me!

Recommended Stories