CBSE Board Exam 2027: সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষার রুটিন প্রকাশ! শুরু ১৬ ফেব্রুয়ারি থেকে

Published : Nov 07, 2026, 08:20 PM IST

সিবিএসই ২০২৭ সালের দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। দুই শ্রেণির পরীক্ষাই শুরু হবে ১৬ ফেব্রুয়ারি থেকে। সমস্ত পরীক্ষা সকাল সাড়ে দশটায় শুরু হবে। 

PREV
15
প্রকাশিত হল সিবিএসই-র ২০২৭ সালের দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার রুটিন

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) ২০২৭ সালের দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। এর ফলে আগামী পরীক্ষার প্রস্তুতির জন্য পড়ুয়ারা আরও কিছুটা সময় হাতে পাবে। ২০২৬ সালের ৬ নভেম্বরের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, দুই শ্রেণির পরীক্ষাই শুরু হবে ২০২৭ সালের ১৬ ফেব্রুয়ারি। পরীক্ষা নিয়ন্ত্রক সান্যম ভরদ্বাজ জানিয়েছেন, দশম শ্রেণির পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত চলবে এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে ১৬ ফেব্রুয়ারি থেকে ৯ এপ্রিল পর্যন্ত।

পরীক্ষার সমস্ত সেশন ভারতীয় সময় (IST) সকাল সাড়ে দশটায় শুরু হবে। পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই রুটিন প্রকাশ করে দিয়েছে বোর্ড, যাতে পড়ুয়া, অভিভাবক ও স্কুলগুলি আগেভাগেই প্রস্তুতি ও অন্যান্য আয়োজনের পরিকল্পনা করে নিতে পারে।

সান্যম ভরদ্বাজ সংবাদসংস্থা পিটিআই-কে বলেন, "দশম শ্রেণিতে পড়ুয়ারা ৮৩টি বিষয়ে এবং দ্বাদশ শ্রেণিতে ১২১টি বিষয়ে পরীক্ষা দেবে। পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই রুটিন প্রকাশ করা হচ্ছে।"

25
সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা ২০২৭: গুরুত্বপূর্ণ তথ্য

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, দশম শ্রেণির পড়ুয়ারা ৮৩টি বিষয়ে পরীক্ষা দেবে, অন্যদিকে দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে ১২১টি বিষয়ে।

সিবিএসই জানিয়েছে, স্কুলগুলি লিস্ট অফ ক্যান্ডিডেটস (LOC)-এর মাধ্যমে যে তথ্য জমা দিয়েছিল, তার ভিত্তিতেই এই রুটিন তৈরি করা হয়েছে। পড়ুয়াদের যাতে একই দিনে দুটি অপশনাল বিষয়ের পরীক্ষা না পড়ে, তার জন্য ৪০,০০০-এর বেশি বিষয়-কম্বিনেশন খতিয়ে দেখে তবেই পরীক্ষার চূড়ান্ত সূচি তৈরি করেছে বোর্ড।

বোর্ড জানিয়েছে, দুই ক্লাসেই পড়ুয়ারা সাধারণত একসঙ্গে যে বিষয়গুলি নেয়, সেগুলির পরীক্ষার মাঝে পর্যাপ্ত গ্যাপ দেওয়া হয়েছে। পাশাপাশি, দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের গুরুত্বপূর্ণ জয়েন্ট বা অন্যান্য প্রবেশিকা পরীক্ষার সম্ভাব্য তারিখের কথা মাথায় রেখেই এই সূচি তৈরি করা হয়েছে।

35
সিবিএসই কেন এত আগে রুটিন প্রকাশ করল?

সিবিএসই জানিয়েছে, স্কুলগুলি সময়মতো এলওসি-র তথ্য জমা দেওয় কারণেই আগেভাগে রুটিন ঘোষণা করা সম্ভব হয়েছে।

পরীক্ষার সূচি আগেভাগে প্রকাশ করার ফলে পড়ুয়াদের পরীক্ষার প্রস্তুতি নিতে সুবিধা হবে এবং পরীক্ষাজনিত দুশ্চিন্তাও কমবে বলে আশা করা হচ্ছে।

45
'নিরবচ্ছিন্ন অ্যাকাডেমিক কার্যক্রমের জন্য'

বোর্ড আরও জানিয়েছে, আগেভাগে রুটিন প্রকাশ করার ফলে পড়ুয়া, অভিভাবক এবং শিক্ষকরা পরীক্ষার সূচি ও খাতা দেখার সময়ের আশেপাশেই তাঁদের গ্রীষ্মের ছুটি ও বেড়াতে যাওয়ার প্ল্যান করতে পারবেন।

স্কুলগুলিও পরীক্ষার কেন্দ্র তৈরি করতে, প্রয়োজনীয় ব্যবস্থার আয়োজন করতে এবং বোর্ড ক্লাসের অ্যাকাডেমিক সাপোর্টের পরিকল্পনা করার জন্য বেশি সময় পাবে। পাশাপাশি খাতা দেখার সময় শিক্ষকরা যাতে স্কুল থেকে খুব বেশিদিন ছুটি না নেন, সেই অনুযায়ী সূচি তৈরি করা হয়েছে, যাতে স্কুলের স্বাভাবিক পঠনপাঠন ঠিকমতো চলতে পারে।

55
সিবিএসই বোর্ড পরীক্ষার জন্য ৪৬ লাখেরও বেশি পড়ুয়ার রেজিস্ট্রেশন

বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্বাদশ শ্রেণির পরীক্ষার জন্য ১৯.৮ লাখেরও বেশি এবং দশম শ্রেণির জন্য ২৬.৫ লাখেরও বেশি পড়ুয়া নাম লিখিয়েছে।

পড়ুয়া এবং স্কুলগুলি সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in-এ গিয়ে বিস্তারিত রুটিন দেখতে এবং ডাউনলোড করতে পারবে।

পড়ুয়াদের উচিত নিজেদের বিষয়ের পরীক্ষার তারিখ এবং অন্যান্য নিয়মাবলি রুটিনে ভালোভাবে দেখে নেওয়া। এছাড়া ২০২৭ সালের পরীক্ষা সংক্রান্ত পরবর্তী ঘোষণার জন্য তাদের নিয়মিত বোর্ডের ওয়েবসাইটে চোখ রাখা উচিত।

(এজেন্সির ইনপুট সহ)

Read more Photos on
click me!

Recommended Stories