'আমাকে মেরে বাংলাদেশের হিন্দুদের ভয় পাইয়ে দিতে চাইছে,' বিস্ফোরক আওয়ামি লিগ নেত্রী

Published : Dec 20, 2024, 11:50 PM ISTUpdated : Dec 21, 2024, 12:08 AM IST
Bangladesh Hindu

সংক্ষিপ্ত

বাংলাদেশে শুধু সাধারণ হিন্দুরাই আক্রান্ত হচ্ছেন না, আওয়ামি লিগ সরকারের আমলে বিভিন্ন সরকারি পদে থাকা হিন্দুদের উপরেও হামলা চালানো হচ্ছে।

তথাকথিত 'স্বাধীন' ও 'বৈষম্যমুক্ত' বাংলাদেশে নিরাপদ নন বাংলাদেশের নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ভাইস চেয়ারপার্সন এবং বাংলাদেশের জাতীয় মহিলা সংস্থার পূর্বধলা উপজেলা শাখার প্রাক্তন চেয়ারপার্সন মণি কর্মকার মণিও! তাঁর মা ও বোনের উপর হামলা চালানো হয়েছে। মায়ের হাতের আঙুল কেটে দিয়েছে হামলাকারীরা। বোনের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তাঁরা এখন হাসপাতালে ভর্তি। মণির নাবালক-নাবালিকা ছেলে-মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ। নিজের এবং পরিবারের সবার প্রাণের আশঙ্কা করছেন মণি। তিনি আইনজীবীর সাহায্য নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু আদালতে বিচার পাবেন কি না বুঝতে পারছেন না। প্রাণভয়ে হাসপাতালে মা-বোনকে দেখতে যেতেও পারছেন না তিনি। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের এখন এমনই অবস্থায় দিন কাটাতে হচ্ছে।

অজ্ঞাতপরিচয় স্থানে লুকিয়ে মণি

শুক্রবার রাতে ফোনে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে কথা বলার সময়ও মণির গলায় আতঙ্ক। তিনি জানালেন, ‘আমি এখন লুকিয়ে আছি। আমাকে গ্রেফতার করার জন্য খুঁজছে পুলিশ। আমি কী অপরাধ করেছি জানি না। আমার একমাত্র অপরাধ হল, আমি হিন্দু এবং আওয়ামি লিগের সঙ্গে যুক্ত। আমার মা-বোনকে হত্যার চেষ্টা করা হয়েছে। ওরা এখন হাসপাতালে ভর্তি। আমার ছেলে-মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ। আমার ছেলে ক্লাস নাইনে পড়ে। ১৫ বছর বয়স। ওকেও ধরে নিয়ে গিয়েছে। আমি জানি না ওদের কী হবে। আমাকেও মেরে ফেলার চেষ্টা চলছে। আমি বাংলাদেশের হিন্দুদের পক্ষে কথা বলছি। এই কারণে আমাকে মেরে বাংলাদেশের হিন্দুদের মুখ বন্ধ করে দিতে চাইছে। হিন্দুরা যাতে আতঙ্কে নিজেদের কথা বলতে না পারে, সেই চেষ্টা চলছে।’

আইনি সাহায্য পাবেন মণি?

অজ্ঞাতপরিচয় স্থানে লুকিয়ে থাকা অবস্থাতেই আইনজীবীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন মণি। তিনি সবার আগে সন্তানদের জামিনের ব্যবস্থা করতে চাইছেন। তারপর নিজে আগাম জামিন নেওয়ার চেষ্টা করবেন। তবে বাংলাদেশে এখন যা পরিস্থিতি, তাতে আদালতে সুবিচার পাবেন কি না, সে বিষয়ে নিশ্চিত হতে পারছেন না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

২০২৪ সালে বাংলাদেশ আর পাকিস্তানে হিন্দুদের ওপর ঠিক কী পরিমাণ হিংসা হয়েছে? তথ্য পেশ করল কেন্দ্র সরকার

গরুর মাংস পাতে না পড়লে হোটেল বন্ধ! হিন্দুদের অত্যাচারে আজব ফরমান জারি বাংলাদেশে

PREV
Bangladesh News (বাংলাদেশ নিউজ): Stay updates with the latest Bangladesh news highlight and Live updates in Bangla covering political, education and current affairs at Asianet News.
click me!

Recommended Stories

বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে নেপালের বিদেশমন্ত্রী, সম্পর্ক দৃঢ় করার ইঙ্গিত?
তারেকের শপথের আগেই দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনের কর্তাকে সরালেন ইউনূস, কারণ কী?