CDF আসিম মুনিরের হাতেই পাকিস্তানের পরমাণু শক্তির চাবি, সবথেকে শক্তিশালী ব্যক্তি তিনি

Published : Dec 06, 2025, 09:40 AM IST
Asim Munir

সংক্ষিপ্ত

CDS পদের মাধ্যমে আসিম মুনির শুধুমাত্র পাকিস্তানের তিন বাহিনী- সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীর রাশ তাঁর হাতে থাকছে না। একই সঙ্গে তাঁর হাতেই থাকছে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রভাণ্ডারের চাবি। 

শাহবাজ শরীফ আনুষ্ঠানিকভাবে ফিল্ড মার্শাল আসিম মুনিরকে পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনীর প্রধান (CDS) হিসেবে নিযুক্ত করেছেন। এটি পাকিস্তানের মত পারমাণবিক অস্ত্রধারী দেশে নবনির্মিত ও শক্তিশালী সামরিক পদ। CDS হওয়া এবার থেকে পাকিস্তানের তিন বাহিনীর প্রধান হয়ে গেলেন আসিম মুনির। তাঁর মেয়াদ ৫ বছর।

পাকিস্তানের পারমাণবিক শক্তির চাবি মুনিরের হাতে

CDS পদের মাধ্যমে আসিম মুনির শুধুমাত্র পাকিস্তানের তিন বাহিনী- সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীর রাশ তাঁর হাতে থাকছে না। একই সঙ্গে তাঁর হাতেই থাকছে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রভাণ্ডারের চাবি।

CDS পদের মাধ্যমে আসিম মুনির পাকিস্তানের রাষ্ট্রপতির সামন ক্ষমতা ভোগ করবেন। পাকিস্তানের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির মতো ফিল্ড মার্শালকেও যে কোনও আইনি মামলা থেকে আজীবন মুক্তি দেওয়া হবে। বিমান বাহিনী ও নৌবাহিনীর প্রধানরাও এই সুরক্ষা পান।

আসিম মুনির আরও একটি সুবিধে পাবেন, ৫ বছরের মেয়াদ শেষে তিনি যদি বলেন, তিনি আবার তাঁর পদে থাকতে চান, তাহলে পাক- প্রশাসন মুনিরের বক্তব্যকে অস্বীকার করতে পারবে না। অর্থাৎ মুনির নিজের ইচ্ছেমত ক্ষমতার মেয়াদ বাড়াতে পারেন।

মুনিরকে CDS পদ দেওয়ার অর্থ, পাকিস্তানের সামরিক বাহিনীর ওপর পাকি সরকারের নিয়ন্ত্রণ অনেকেটাই শিথিল হয়ে যাওয়া। পাশাপাশি মুনিরেই পাকিস্তানের সেনাবাহিনীর ভাইস চিফ অফ আর্মি স্টাফ নিয়োগের ক্ষমতার অধিকারী। আগে এই নিয়োগের দায়িত্ব থাকত সরকারের হাতে। মোটকথা মুনির বর্তমানে পাকিস্তানের প্রভুত ক্ষমতার অধিকারী। তিনি CDS হয়েও পাকিস্তান সরকারকে পরিচালনা করার ক্ষমতা রাখেন।

পাকিস্তানের অন্যতম শক্তিশালী ব্যক্তি মুনির

CDS পদ পাওয়ার পরই ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠবেন আসিম মুনির। কয়েক দশকের মধ্যেই আসিম মুনির পাকিস্তানের অন্যতম শক্তিশালী ব্যক্তিত্ব হয়ে উঠবেন। যার ভিত্তিপ্রস্তর স্থাপন করল শাহবাজ শরীফ সরকার। CDS পদে মুনিরের নিয়োগ পাকিস্তানে প্রথম। এর আগে পাকিস্তানের শেষ ফিল্ড মার্শাল ছিলেন আয়ুব খান। যিনি ১৯৬৫ সালে ভারত-পাক যুদ্ধের সময় পাকিস্তান সেনা বাহিনীর সর্বেসর্বা ছিলেন।

 

PREV
Pakistan News (পাকিস্তান নিউজ): Stay updates with the latest pakistan news highlight and Live updates in Bangla covering political, education and current affairs at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

পাকিস্তান সরকারের টার্গেট বালোচরা, পাক পুলিশ তুলে নিয়ে যাওয়ার পর থেকেই 'নিখোঁজ' ৬ জন
পাকিস্তানে মসজিদে হামলার দায় কার? দিল্লি-কাবুল একযোগে তুলোধনা করল ইসলামাবাদের