গত শনিবার থেকে টানা ২ দিনেরও বেশি সময় ধরে বালোচিস্তানের সঙ্গে পাকিস্তানের বিদ্রোহে উত্তপ্ত গোটা এলাকা। কখনও পাকিস্তানে আত্মঘাতী হামলা আবার কখনও প্রকাশ্যে হামলায় রণক্ষেত্র পাকিস্তান। সূত্রের খবর, পাকিস্তানের বিরুদ্ধে এই সমস্ত হামলার মূল মাস্টার মাইন্ড ছিলেন দুই তরুণী। এই দুই বালোচ তরুণীর ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গিয়েছে শোরগোল।
25
ঠিক কী দাবি উঠেছে বালোচদের বিরুদ্ধে?
জানা গিয়েছে, শনিবার পাকিস্তানের বিরুদ্ধে লাগাতার হামলা চালায় ২ বালোচ তরুণীয তার কোনওটি আত্মঘাতী আবার কোনওটি নয়। এমনকি এই হামলার পাল্টা প্রতি উত্তরে পাক সেনা হামলা চালায় বালোচিস্তানের সেখানে অন্তত ১৪৩ জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর সূত্রের। এবং অনেক সাধারণ মানুষ ও সেনা জওয়ানও মারা গিয়েছে।
35
পাল্টা হামলা পাকিস্তানের
শুধু তাই নয়, বেশ কিছুদিন ধরেই বালোচ জঙ্গিদের দাপটে নাজেহাল দশা পাকিস্তানের। রবিবার পাক সরকারের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয় যে, বালোচিস্তানের কোয়েটা, নুশকি, মাসটাং, ডালবান্দিন, খারান, পাঞ্জগুর, গদর এবং পাসনিতে একাধিক জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এই হামলার নেপথ্যে ‘বিদেশি শক্তি’কে দায়ী করা হয়। এখানেই শেষ নয়। সরাসরি এই হামলার জন্য ভারতের মদত রয়েছে বলে অভিযোগ তোলে পাকিস্তান। এরপরই পাল্টা বালোচদের ঘরে ঢুকে হামলা চালানো হয়।
সূত্রের খবর, পাকিস্তানে হামলার ঘটনার নেপথ্যে যে বালোচরা রয়েছে তা শিকার করে নিয়েছে হামলাকারীরা। এমনকি বালোচ লিবারেশন আর্মি হামলাকারীদের ছবিও প্রকাশ করেছে। সেখানে দেখা গিয়েছে দুই তরুণীকে। তারাই আত্মঘাতী হামলা চালায় বলে জানা গিয়েছে। আরও জানা গিয়েছে, এই হামলাকারী দুই তরুণী হল ২৪ বছরের আসিফা মেঙ্গল। দ্বিতীয় জনের নাম থাকলেও তার পরিচয় জানা যায়নি।
55
কী কারণে এই হামলার ঘটনা?
সোমবার বিএলএ তাদের বিবৃতিতে জানিয়েছে, হামলাকারী আসিফা নিজের ২১তম জন্মদিনে তাদের মজিদ ব্রিগেডে যোগ দেন। ২০২৪ সালের জানুয়ারি মাসে তিনি আত্মঘাতী হামলাকারী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। শনিবার নুশকিতে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সদর দফতরে হামলা চালিয়েছেন এই আসিফাই।
Pakistan News (পাকিস্তান নিউজ): Stay updates with the latest pakistan news highlight and Live updates in Bangla covering political, education and current affairs at Asianet News Bangla.