Pakistan Election: পাকিস্তানের ভোট গণনায় ব্যাপক কারচুপি, দায় মাথায় নিয়ে ইস্তফা ভোটাধিকারিকের

Published : Feb 17, 2024, 05:38 PM ISTUpdated : Feb 17, 2024, 07:14 PM IST
Pakistan

সংক্ষিপ্ত

নির্বাচনের দিন কর্তৃপক্ষ দেশের মোবাইল ফোন নেওয়ার্ক বন্ধ করে দেওয়ার পরে ও গণনা শেষ করতে ২৪ ঘণ্টারও বেশি সময় লেগেছিল। প্রায় ৬০ ঘণ্টা পরে ফল প্রকাশ হয়েছিল। 

পাকিস্তানের ভোটে কারচুপি হয়েছে। এবার সেই কথাই প্রকাশ্যে স্বীকার করে নিলেন পাকিস্তানের এক সরকার কর্মকর্তা। নির্বাচনে ব্যক্তিগতভাবে কারচুপি করার দায় নিয়েই পদত্যাগ করেছেন বলেও জানিয়েছেন। তিনি আরও বলেছেন, কারচুপির কারণেই ভোটের এক সপ্তাহ পরেও কোনও বিজয়ী দলকে স্পষ্ট করে চিহ্নিত করা যায়নি। রাওয়ালপিন্ডির গ্যারিসন সিটির কমিশানার লিয়াকত আলি চট্টা বলেছেন, দেশের শক্তিশালী সামরিক বাহিনীর সদর দফতর রয়েছে। কিন্তু তিনি নিজেকে পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করবেন।

নির্বাচনের দিন কর্তৃপক্ষ দেশের মোবাইল ফোন নেওয়ার্ক বন্ধ করে দেওয়ার পরে ও গণনা শেষ করতে ২৪ ঘণ্টারও বেশি সময় লেগেছিল। প্রায় ৬০ ঘণ্টা পরে ফল প্রকাশ হয়েছিল। পাকিস্তানের বিরোধী রাজনৈতিক দল ও দেশের সাধারণ মানুষের একাংশ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছিল। তাতেই শিলমহর দিলেন পাকিস্তানের নির্বাচনী আধিকারিক।

চট্টা বলেছেন তিনি তাঁর পদ থেকে পদত্যাগ করা আগে রাওয়ালপিন্ডিতে ভোট কারচুপিতে ব্যক্তিগতভাবে তদারকি করেছিলেন। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 'আমরা ১৩টি জাতীয় বিধানসভা আসনে ৭০০০০ ভোটের ব্যবধানে পরাজিতদের বিজয়ীতে রূপান্তরিত করেছি।' তিনি আরও বলেছেন, এমন জঘন্য অপরাধ করার জন্য তিনি নিজেকে কোনও দিনও ক্ষমা করতে পারবেন না। আর সেই কারণে পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন। তিনি নির্বাচন কমিশনের প্রধান ও দেশের প্রধান বিচারপতিকেও এই ঘটনায় জড়িয়ে নিয়েছেন।

শিশু রামলালা একটানা ধকল নিতে পারছে না, এই সময় দর্শন বন্ধ রাখার সিদ্ধান্ত অযোধ্যা রাম মন্দিরে

যদিও পাকিস্তানের নির্বাচন কমিশন চট্টার অভিযোগ মানতে নারাজ। সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, গোটা ঘটনার তদন্ত করা হবে। পাকিস্তানের মানবধিকার কমিশন বলেছে, ' পাকিস্তানের কারচুপিতে রাষ্ট্রীয় আমলাতন্ত্রের সম্পৃক্ততা প্রকাশ পেতে শুরু করেছে।'

BJP News: ৩৭০ আসন জয়ের লক্ষ্য বিজেপির বড় বৈঠক, উপস্থিত নরেন্দ্র মোদী- অমিত শাহ

রাওয়ালপিন্ডির বেশিরভাগ আসনে জয়ী হয়েছে নওয়াজ শরিফের পিএমএল-এন ও বিলাওয়াল ভুট্টোর পিপিপি। পিছিয়ে পড়েছে কারাগারে বন্দি ইমরান খানের অনুগামীরা অনেকটাই পিছিয়ে পড়েছে। অন্যদিকে পাকিস্তানের সরকার গঠনের তোড়জোড় করছে নওয়াজ শরিফ ও বিলাওয়াল ভুট্টো।

PM Modi: মার্চ মাসে রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী মোদী, সন্দেশখালি ইস্যুতে সভা করতে পারেন বারাসতে

 

PREV
Pakistan News (পাকিস্তান নিউজ): Stay updates with the latest pakistan news highlight and Live updates in Bangla covering political, education and current affairs at Asianet News Bangla.
click me!

Recommended Stories

'টয়লেট পেপারের চেয়েও খারাপভাবে পাকিস্তানকে ব্যবহার করেছে আমেরিকা', স্বীকারোক্তি খোদ মন্ত্রীর
পাকিস্তান সরকারের টার্গেট বালোচরা, পাক পুলিশ তুলে নিয়ে যাওয়ার পর থেকেই 'নিখোঁজ' ৬ জন