আগামী দিনগুলিতে ১২০ কিলোমিটার গতিতে এই এলাকায় বাতাস বয়ে যাবে। পূর্বাভাস স্থানীয় আবহাওয়া দফতরের। সোমবার থেকে বুধবার পর্যন্ত পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় আবহাওয়াবিদরা।
610
কার্ফু জারি
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যালিফোর্নিয়া বা লস অ্যাঞ্জেলেসের দাবানলকে যুদ্ধের সঙ্গে বর্ণনা করেছেন। প্রাকৃতিক এই দুর্যোগের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের লড়াই করতে হচ্ছে লুটেরাদের সঙ্গেও। পরিস্থিতি সামাল দিতে জারি করা হয়েছে কার্ফু।
710
কুকুর দিয়ে তল্লাশি
নিখোঁজদের খুঁজতে ও মৃতদের উদ্ধার করতে চিরুনি তল্লাশি শুরু হয়েছে। কর্মকর্তাদের আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
810
দাবানলের ক্ষতি
দাবানলে এখনও পর্যন্ত ১২০০০ কাঠামো ধ্বংস হয়েছে। তবে সবগুলি আবাসিক ছিল না। দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে ৪২৬টি বিশাল বাড়ি।
910
বিষাক্ত ধোঁয়া
দাবানল বিষাক্ত ধোঁয়া নির্গত করেছে, যার ফলে লস অ্যাঞ্জেলেস কাউন্টি জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। প্রয়োজন ছাড়া স্থানীয়দের বাড়ির বাইরে বার হতে নিষেধ করেছে। বায়ু পরিষোধনের ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে।
1010
কী কারণে দাবানল
দাবানলের কারণ নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যেই প্রশাসনের প্রাথমিক রিপোর্ট হল- মানুষের কারণেই এই প্রাকৃতিক দুর্যোগ। দাবানলের সঙ্গে ড্রোনের সম্পর্ক রয়েছে বলেও এফবিআই মনে করছে।
United States News in Bengali (মার্কিন যুক্তরাষ্ট্রের খবর): Indepth coverage of United States news in Bangla at at Asianet News Bangla.