'সারা বিশ্বকে ১৫০ বার ধ্বংস করার ক্ষমতা রাখে আমেরিকা', ট্রাম্পের গলায় ক্ষেপণাস্ত্রের হুঁশিয়ারি

Published : Nov 03, 2025, 05:55 PM IST

Donald Trump On Nuclear Weapons: সারা বিশ্বের কাছে নিজেকে শান্তির দূত, শান্তিতে নোবেল পুরস্কারের একমাত্র দাবিদার হিসেবে ঘোষণা করা ট্রাম্পের ভোলবদল। পরমাণু অস্ত্র নিয়ে এবার সারা বিশ্বকে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। 

PREV
15
শান্তি নিয়ে ট্রাম্পের ভোলবদল!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুর বদল। যিনি গত মাস পর্যন্ত নিজেকে ‘শান্তির দূত’ হিসেবে তুলে ধরে নোবেল শান্তি পুরস্কারের জন্য সক্রিয়ভাবে দাবিদার হিসেবে ঘোষণা করছিলেন। তিনি এবার সম্পূর্ণ ভিন্ন সুরে কথা বললেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্রের কাছে এমন পরিমাণ পারমাণবিক অস্ত্র রয়েছে যে তা দিয়ে পৃথিবীকে “১৫০ বার ধ্বংস করা সম্ভব।” 

25
নোবেল শান্তি নিয়ে কী বলেছেন ট্রাম্প?

এই বিষয়ে সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ৩৩ বছর ধরে বন্ধ থাকা পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষা আবার শুরু করার জন্য তিনি পেন্টাগনকে নির্দেশ দিয়েছিলেন। তিনি অভিযোগ করেন, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ও পাকিস্তান গোপনে এমন পরীক্ষা চালিয়ে যাচ্ছে। সেই প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের একমাত্র দেশ হিসেবে পরীক্ষা বন্ধ রাখার কোনও মানেই হয় না বলে মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, “যদি অন্য দেশগুলো পরীক্ষা করে, তবে যুক্তরাষ্ট্র পিছিয়ে থাকবে কেন?” 

35
আন্তর্জাতিক সংঘাত সমাধানে উদ্যোগী ট্রাম্প

সম্প্রতি ট্রাম্প দাবি করেছেন যে, তিনি একাধিক আন্তর্জাতিক সংঘাত সমাধানে ভূমিকা রেখেছেন। এর মধ্যে গত মে মাসে ভারত-পাকিস্তানের সামরিক উত্তেজনা কমাতে তার মধ্যস্থতা প্রচেষ্টার কথাও উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি তিনি জানিয়েছেন, নিরীহ মানুষের প্রাণ রক্ষার স্বার্থে বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে তিনি সবসময়ই মধ্যস্থতা করতে আগ্রহী।

45
ট্রাম্পের পারমাণবিক হুঁশিয়ারি

সূত্রের খবর, এই বিষয়ে ওয়াশিংটনে এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তাদের কাছে পৃথিবীকে বহুবার ধ্বংস করার সক্ষমতা সম্পন্ন বিপুল পরিমাণ পারমাণবিক অস্ত্র রয়েছে। সিবিএস নিউজ-এ দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাদের কাছে বিশ্বের যে কোনও দেশের চেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে। আমার মনে হচ্ছে, এখন বিশ্বব্যাপী নিরস্ত্রীকরণ নিয়ে আমাদের কিছু করা উচিত।''

55
মার্কিন প্রেসিডেন্টের বিতর্কিত মন্তব্য

ট্রাম্প জানান, তিনি এ বিষয়টি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গেও আলোচনা করেছেন। ট্রাম্প বলেন, ‘’আমাদের কাছে এমন পরিমাণ পারমাণবিক অস্ত্র রয়েছে, যা দিয়ে পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেওয়া সম্ভব। রাশিয়ারও প্রচুর পারমাণবিক অস্ত্র আছে। আর চীন—তারা এখনো তুলনামূলক কম হলেও দ্রুতই বড় শক্তি হয়ে উঠছে।'' এদিকে বিশ্ব রাজনীতিতে পারমাণবিক অস্ত্রের ভারসাম্য এবং সম্ভাব্য ঝুঁকি নিয়ে ট্রাম্পের এই মন্তব্য নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে। 

United States News in Bengali (মার্কিন যুক্তরাষ্ট্রের খবর): Indepth coverage of United States news in Bangla at at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories