MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
e-Kyc Ayushman Bharat Card
7th CPC Vs 8th CPC
Holiday in September 2026
Kolkata Weather Update
SSC Case
West Bengal Weather
Bank Holidays in September 2026
How to Remove Ink Stains from School Uniforms?
TN School Holiday in September 2026
September Long Weekend School Holidays
Punjab Govt DA Case
Philips Smartphone
8th Pay Commission
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • World News
  • International News
  • চাইলেই আর ধূমপান করা যাবে না মালদ্বীপে! ধরা পড়লেই মোটা টাকা জরিমানা, কড়া নির্দেশ মুইজ্জু সরকারের

চাইলেই আর ধূমপান করা যাবে না মালদ্বীপে! ধরা পড়লেই মোটা টাকা জরিমানা, কড়া নির্দেশ মুইজ্জু সরকারের

Maldives New Smoke Rules: ধূমপান মুক্ত দেশ গড়তে এবার অভিনব উদ্যোগ নিলেন মালদ্বীপের রাষ্ট্রপ্রধান মহম্মদ মুইজ্জু। ২০০৭ সালের পর জন্ম নেওয়া ব্যক্তিরা ধূমপান করলেই গুনতে হবে মোটা টাকা জরিমানা। আর কী নতুন নিয়ম লাগু হল দ্বীপ রাষ্ট্রে? 

2 Min read
Author : Moumita Poddar
Published : Nov 03 2025, 05:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
 মালদ্বীপে নতুন নিয়ম
Image Credit : ANI

মালদ্বীপে নতুন নিয়ম

তামাকজাত দ্রব্য বিক্রি এবং সেবন রুখতে মালদ্বীপ প্রশাসনের তরফে নেওয়া হয়েছে একটি বিশেষ উদ্যোগ। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মহম্মদ মুইজ্জু সরকারের স্বাস্থ্য দফতর। জানা গিয়েছে, এবার থেকে মালদ্বীপে চাইলেও ধূমপান করতে পারবেন না  ২০০৭ সালের পর জন্ম নেওয়া ব্যক্তিরা। ধূমপান করে ধরা পড়লেই দিতে হবে মোটা টাকা জরিমানা। সূত্রের খবর, এই দ্বীপরাষ্ট্রকে ধূমপান মুক্ত এবং জনমানষে স্বাস্থ্য সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
ধূমপান করলেই জরিমানা
Image Credit : Getty

ধূমপান করলেই জরিমানা

এই বিষয়ে মুইজ্জু প্রশাসনের তরফে আরও জানা গিয়েছে যে, মালদ্বীপে ২০০৭ সালের ১ জানুয়ারি কিংবা তারপর জন্ম নেওয়া কেউ চাইলেও ধূমপান করতে পারবেন না। জনস্বাস্থ্য সুরক্ষায় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে মালদ্বীপ সরকার। তবে শুধু দেশের নাগরিকদের জন্যই নয়। এবার স্বপ্নের মালদ্বীপ ঘুরতে গিয়ে ধূমপান করতে পারবেন না দেশ-বিদেশের পর্যটকরাও। এছাড়াও, সব বয়সের নাগরিকদের জন্য বৈদ্যুতিক সিগারেটের সেবন, বিক্রি ও আমদানিকেও নিষিদ্ধ করেছে মুইজ্জু সরকার। 

35
হঠাৎ কেন এই নিয়ম?
Image Credit : Freepik

হঠাৎ কেন এই নিয়ম?

জানা গিয়েছে, ২০০৭ সালের পর জন্ম নেওয়া ব্যক্তিরা এখনও প্রাপ্ত বয়স্ক হওয়ার পথে। আর এই সময়েই তাদের মধ্যে ধূমপান করার নেশা জাগে। ফলে এই প্রজন্মকে তামাক মুক্ত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারফলে সারা মালদ্বীপজুড়ে আগেই কার্যকর করে দেওয়া হয়েছে নতুন এই নিয়ম। 

45
ধূমপান করে ধরা পড়লেই জরিমানা
Image Credit : @presidencymv

ধূমপান করে ধরা পড়লেই জরিমানা

আরও জানা গিয়েছে যে, মালদ্বীপে কেউ এবার থেকে ধূমপান করে ধরা পড়লে তাকে গুনতে হবে মোটা টাকা জরিমানা। এছাড়াও তামাকজাত যে কোনও ধরনের পণ্য আমদানি ও বিক্রিতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই দ্বীপ অঞ্চলে। একই নিয়ম লাগু হবে পর্যটক ও বিক্রেতা-ব্যবসায়ীদের  জন্যও। 

55
কত টাকা জরিমানা লাগবে?
Image Credit : Social media

কত টাকা জরিমানা লাগবে?

এবার থেকে মালদ্বীপে কেউ ধূমপানরত অবস্থায় ধরা পড়লে তাকে জরিমানা হিসেবে দিতে হবে ৫ হাজার রুফিয়া যা ভারতীয় মুদ্রায় ২৮ হাজার টাকা ক্ষতিপূরণ। এছাড়াও কেউ নিষিদ্ধ এই তামাকজাত পণ্য বিক্রি করতে গিয়ে ধরা পড়লে তাকে গুনতে হবে ৩ হাজার ২০০ মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ২ লক্ষ ৮০ হাজার টাকা। এবং মালদ্বীপের মুদ্রায় যা ৫০ হাজার রুফিয়ার সমান। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Nepal Flood: বন্যায় মালিক নিখোঁজ, তবু বাড়ি আগলে বসে কুকুর! নেপালের ত্রিশূলীর ছবি ভাইরাল
Recommended image2
Now Playing
Nepal Flood Reason: ৫২০০ মিটার উঁচুতে কী ঘটেছিল? নেপালের হড়পা বানে জলের চেয়ে কাদা বেশি কেন? বিজ্ঞানীদের চাঞ্চল্যকর তথ্য!
Recommended image3
Nepal Flash Flood: হড়পা বানে নেপালজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, ড্রোন পাঠিয়েও খোঁজ মিলল না ৯৩ জন শ্রমিকের
Recommended image4
Now Playing
Nepal Flood Rescue: বাড়ির ছাদে একাধিক লাশ! হড়পা বানের তাণ্ডবে তছনছ রসুয়া, হিমশিম খাচ্ছে নেপাল পুলিশ!
Recommended image5
Now Playing
Nepal Flood: সব ভেসে গেলেও বাড়িটা দাঁড়িয়ে রইল কী করে? রহস্য ফাঁস করলেন বাড়ির মালকিন!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved