জিরাফ জলহস্তীর বন্ধুত্ব এবার ভাইরাল হলো নেট দুনিয়ায়

Published : Oct 22, 2022, 08:22 PM ISTUpdated : Oct 22, 2022, 08:23 PM IST
জিরাফ জলহস্তীর বন্ধুত্ব এবার ভাইরাল হলো নেট দুনিয়ায়

সংক্ষিপ্ত

অ্যানিমেটেড ফিল্ম বা কার্টুনে নয় এবার বাস্তবেই বেবি হিপো আর জিরাফের সৌজন্য সাক্ষাৎ ঝড় তুললো নেটদুনিয়ায়।জিরাফ জলহস্তীর বন্ধুত্ব এবার ভাইরাল হলো নেট দুনিয়ায় 

অ্যানিমেটেড ফিল্ম বা কার্টুনে নয় এবার বাস্তবেই বেবি হিপো আর জিরাফের সৌজন্য সাক্ষাৎ ঝড় তুললো নেটদুনিয়ায়। পর্দার মাদাগাস্কার এবার বাস্তবের মাটিতে। মাদাগাস্কার নামে  বেশ কিছুদিন আগে এক অ্যানিমেটেড কমেডি চলচিত্র প্রকাশ পায়  , যেখানে এক জলহস্তী প্রেমে পরে এক জিরাফের। বিশেষত   তাদের  এই প্রেম কাহিনীই এগিয়ে নিয়ে যায় গল্পের চিত্রনাট্যকে। এবার বাস্তবেও ঘটলো ঠিক এমন ঘটনা। টুইটারে বুটেনবেগাইডেন নামে  এক ব্যক্তি পোস্ট করেন এই বিরল ঘটনা। ভিডিওয় দেখা যাচ্ছে বেবি হিপো তার প্রেমিক জিরাফের সঙ্গে দেখা করতে যাচ্ছে  খাঁচার সামনে। খাঁচার সামনে গিয়েই শুরু হাঁক ডাক।  বেবি হিপ্পোর আওয়াজ শুনেই খাঁচার সামনে বেরিয়ে আসে জিরাফ।  তারপর ঘর কামড়ে , নাকে নাক ঘষে সে কি প্রেম। একেবারে শতাব্দীর সেরা জুটি। 

ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল নেটদুনিয়ায়। শেয়ার হতে না হতেই শুরু হয় লাইকের বন্যা।  ইতিমধ্যেই সেটি ২৯,০০০ এরও বেশি  লাইক কুড়িয়েছে।  ভিউ এর সংখ্যায় ৮.২ লক্ষ।ইন্টারনেটে ভিডিওটি প্রায়  ২৭,০০০ বার পুনঃ শেয়ার পেয়েছে। মন্তব্য বাক্সেও টুইটার ব্যবহারকারীরা প্রশংসা করছেন এই জুটির।  কেউ বলছে তারা দারুন বন্ধু , আবার কেউ বলছেন এদের সম্পর্ক  বন্ধুত্বের পর্যায় চাপিয়ে গেছে অনেক আগেই। একজন আবার লিখেছেন যে এযেন একেবারে মাদাগাস্কারের গ্লোবিয়া ও মেলম্যান। 

আরও পড়ুন-বডি হাগিং পোশাকে সুডৌল স্তনের একাংশই উন্মুক্ত, মনোক্রমে উষ্ণতার পারদ চড়ালেন জাহ্নবী

আরও পড়ুন-সেক্সি টোনড ফিগারে সিজলিং হট নুসরত, সাংসদ অভিনেত্রীর বুকের ট্যাটুতে চোখ আটকে ভক্তদের

আরও পড়ুন-চোখের পলকে কেটে গেল বলিউডে দশ বছর,বিশেষ দিনে আবেগঘন পোস্ট 'মম টু বি' আলিয়ার

PREV
click me!

Recommended Stories

US-Iran Ceasefire: যুদ্ধবিরতি বৈঠকে রণেভঙ্গ ট্রাম্প-ইরানের, মধ্যপ্রাচ্যে যুদ্ধ আবার শুরুর পথে!
Ugandan Army Chief: '১ বিলিয়ন ডলার ও সবচেয়ে সুন্দরী মহিলাকে স্ত্রী হিসেবে চাই', তুরস্কের কাছে দাবি উগান্ডার সেনাপ্রধানের!