Chile Tornado: ২১৮ কিমি বেগের ভয়াবহ টর্নোডো, উড়ল বাড়ির ছাদ, ভেঙে পড়ল স্কুল

Chile Tornado: ২১৮ কিমি বেগের ভয়াবহ টর্নোডো, উড়ল বাড়ির ছাদ, ভেঙে পড়ল স্কুল

Published : Oct 27, 2026, 10:57 PM IST

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ টর্নেডোর তাণ্ডব। ২৬ অক্টোবর ৬, সোমবার বিকেলে মধ্য চিলির ও’হিগিন্স অঞ্চলের রেকুইনোয়া এবং পার্শ্ববর্তী এলাকায় আছড়ে পড়ে শক্তিশালী ঘূর্ণিবায়ু।

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ টর্নেডোর তাণ্ডব। ২৬ অক্টোবর ৬, সোমবার বিকেলে মধ্য চিলির ও’হিগিন্স অঞ্চলের রেকুইনোয়া এবং পার্শ্ববর্তী এলাকায় আছড়ে পড়ে শক্তিশালী ঘূর্ণিবায়ু। প্রাথমিক মূল্যায়নে টর্নেডোটিকে EF-2 শ্রেণিতে রেখেছে চিলির আবহাওয়া দফতর। ঝড়ের গতিবেগ ঘণ্টায় প্রায় ১৭৯ থেকে ২১৮ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছিল বলে অনুমান করা হচ্ছে।

প্রবল ঝড়ে একাধিক বাড়ির ছাদ উড়ে যায়, কোথাও দেওয়ালের অংশ ভেঙে পড়ে। ভেঙে পড়ে বহু গাছ ও বিদ্যুতের খুঁটি। উড়ন্ত ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় একাধিক গাড়িও। রেকুইনোয়ার বেশ কয়েকটি এলাকায় বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে Colegio Tricahue স্কুল। ঝড়ের দাপটে স্কুলের জিমনেসিয়াম সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। ছাদ, জানলা এবং কন্টেনারও ক্ষতিগ্রস্ত হয়। স্কুলের কিছু কন্টেনার উড়ে গিয়ে রাস্তায় পড়ে বলে জানা গিয়েছে।

টর্নেডোর জেরে হাজার হাজার গ্রাহকের বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়। পরিস্থিতি সামাল দিতে অস্থায়ী আলো ও জেনারেটরের ব্যবস্থা করা হয়। ক্ষয়ক্ষতির কারণে রাঙ্কাগুয়া থেকে সান ফার্নান্দো পর্যন্ত ট্রেন পরিষেবাও সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

বিপর্যয়ের আশঙ্কায় রেকুইনোয়া এলাকায় রেড অ্যালার্ট জারি করে চিলির বিপর্যয় মোকাবিলা সংস্থা SENAPRED। উদ্ধার ও পুনরুদ্ধারের কাজে নামে জরুরি পরিষেবা, পুরকর্মী এবং চিলির সেনাবাহিনী। প্রাথমিক খবর অনুযায়ী, একজন সামান্য আহত হয়েছেন। এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

03:44ঐতিহ্যের নাচে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা, ফিলিপিন্সে বিশ্বগুরুর মর্যাদায় বরণ মোদীর
06:04Arizona Flood: টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা! জলের তলায় অ্যারিজোনার বিস্তীর্ণ এলাকা
05:51First Muslim US Senator: মার্কিন সেনেটে ইতিহাস, প্রথম মুসলিম সদস্য! ট্রাম্পের পছন্দের প্রার্থীকে হারালেন এল-সায়েদ
05:47Colorado Flood: হড়পা বানের রেকর্ড তীব্রতা! খেলনার মতো ভেসে গেল বাড়ি, কলোরাডোয় ভয়াবহ বন্যা
08:53Indonesia Flash Flood: লাভার স্রোতে হড়পা বান,ভয়াবহ বন্যা ইন্দোনেশিয়ায়
04:40Elbrus Avalanche: বরফের বিশাল স্রোত আছড়ে পড়ল রিসর্টে, চাপা পড়ল গাড়ি, রাস্তা
06:06Las Vegas Flood: ভূতের রাতেই বন্যার হানা! প্রবল বৃষ্টিতে ভাসল লাস ভেগাস
07:14Ecuador Floods: প্রকৃতির ভয়াবহ তাণ্ডব, এল নিনোর প্রভাবে ভয়াবহ বন্যা ইকুয়েডরে
09:43Bangladesh: একের পর এক বিক্ষোভ, ভাঙচুর! পোশাকশ্রমিকদের ৩০ হাজার টাকা মজুরির দাবিতে উত্তাল বাংলাদেশ!
07:20Mexico Flood: রাস্তা নয়, যেন নদী! মেক্সিকোয় হড়পা বানে ভেসে গেল একের পর এক গাড়ি
Read more