Las Vegas Flood: ভূতের রাতেই বন্যার হানা! প্রবল বৃষ্টিতে ভাসল লাস ভেগাস

প্রকৃতির তাণ্ডবে বিপর্যস্ত আমেরিকার লাস ভেগাস! প্রবল বৃষ্টি, বজ্রঝড় ও শিলাবৃষ্টিতে অক্টোবরের শেষ দু’দিনে কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হল নেভাডার এই শহরে। ৩০ ও ৩১ অক্টোবরের ঝড়বৃষ্টিতে প্লাবিত হয়েছে একাধিক রাস্তা, হাইওয়ে ও আন্ডারপাস।

Share this Video

প্রকৃতির তাণ্ডবে বিপর্যস্ত আমেরিকার লাস ভেগাস! প্রবল বৃষ্টি, বজ্রঝড় ও শিলাবৃষ্টিতে অক্টোবরের শেষ দু’দিনে কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হল নেভাডার এই শহরে। ৩০ ও ৩১ অক্টোবরের ঝড়বৃষ্টিতে প্লাবিত হয়েছে একাধিক রাস্তা, হাইওয়ে ও আন্ডারপাস। কোথাও কোথাও মাত্র আধ ঘণ্টায় প্রায় ১ থেকে ১.৭৫ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে। শুক্রবারের পর শনিবার, হ্যালোইনের রাতেও নতুন করে প্রবল বৃষ্টি ও বজ্রঝড় আছড়ে পড়ে লাস ভেগাসের বিভিন্ন এলাকায়। ফের জারি হয় আকস্মিক বন্যার সতর্কতা। আবহাওয়াবিদদের আশঙ্কা, বৃষ্টি থেমে গেলেও নিচু এলাকাগুলিতে জমে থাকা জল থেকে বিপদের আশঙ্কা রয়েছে। প্রশাসনের তরফে বাসিন্দাদের সতর্ক করে বলা হয়েছে, বন্যার জলে ডুবে থাকা রাস্তা বা সেতু পার হওয়ার

লাস ভেগাস স্ট্রিপ, ফ্রেমন্ট স্ট্রিট, হেন্ডারসন, নর্থ লাস ভেগাস-সহ একাধিক এলাকায় জারি করা হয় ফ্ল্যাশ ফ্লাড ওয়ার্নিং বা আকস্মিক বন্যার সতর্কতা। প্রবল বৃষ্টির সঙ্গে আছড়ে পড়ে বড় আকারের শিলাও। কোথাও গল্ফ বলের আকারের শিলাবৃষ্টির খবর মিলেছে। বন্যার জলে ডুবে যায় একাধিক রাস্তা। হেন্ডারসনে বন্যার জলে আটকে পড়া গাড়ি থেকে উদ্ধার করতে হয় বেশ কয়েকজনকে। একটি ঘটনায় লেক মিড পার্কওয়ের কাছে বন্যার জলে ভেসে যাওয়া এক ব্যক্তিকে উদ্ধার করা হলেও পরে তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, জলে আটকে পড়া গাড়ির ছাদ থেকে উদ্ধার করা হয় এক ব্যক্তিকে। একাধিক জায়গায় চলে দ্রুত উদ্ধারকাজ।

বন্যার জেরে বন্ধ করে দিতে হয় লেক মিড পার্কওয়ের মতো গুরুত্বপূর্ণ রাস্তা। কোথাও রাস্তায় কয়েক ফুট উচ্চতায় বইতে থাকে জল। বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত হয়। ঝড়বৃষ্টির কারণে হ্যারি রিড আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখতে হয়।

Related Video