Afghanistan Pakistan Clash: এবার সরাসরি পাকিস্তানকে যুদ্ধের হুমকি আফগানিস্তানের। তাও আবার পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি। নেপথ্যে কোন অঙ্ক? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
পাকিস্তানের সঙ্গে এবার সম্মুখ সমরে আফগানিস্তান। বিমান হামলার বদলা নিতে এবার পাকিস্তানের সঙ্গে যুদ্ধের হুঁশিয়ারি আফগান তালিবান নেতাদের। এই বিষয়ে বৃহস্পতিবার তালিবান সরকারের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে, সীমান্তে ইতিমধ্যে সংঘাত শুরু হয়ে গিয়েছে।
26
কী বলছে তালিবান শাসক?
পাকিস্তানে হামলা নিয়ে তালিবান সরকারের মুখপাত্র জবিউল্লা মুজাহিদ বলেন যে, ‘’আমাদের সেনারা নাইট ভিশন এবং লেজার নিয়ন্ত্রিত অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। এ বার ওদের (পাকিস্তানি সেনা বাহিনীকে) নরকে পাঠাব।''
36
এক্স হ্যান্ডেলে বিবৃতি প্রকাশ
পাকিস্তানের সঙ্গে সরাসরি পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা পোস্ট করেছেন তালিবান সরকারের মুখপাত্র জবিউল্লা মুজাহিদ। সেখানে তিনি লেখেন-
‘’পাকিস্তানে পারমাণবিক হামলার জন্য প্রস্তুত আমরা। সারাজীবনের জন্য ধ্বংস হয়ে যাবে পাকিস্তান।''
আফগান-পাক সংঘর্ষ নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, ডুরান্ড লাইন পেরিয়ে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বালোচিস্তান প্রদেশের কয়েকটি জায়গায় হানা দিয়েছে তালিব সেনারা। খোস্তের আলিশের এবং নঙ্গরহর ও কুনার-সহ পাকিস্তানি ফ্রন্টিয়ার কোরের কয়েকটি চৌকিও আফগান বাহিনী দখল করেছে।
56
অব্যাহত সংঘর্ষ
জানা গিয়েছে যে, নঙ্গরহর, নুরিস্তান, কুনার, খোস্ত, পকতিয়া এবং পকতিকা প্রদেশে ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানি সীমান্তরক্ষীদের সঙ্গে তালিবান ফৌজের তুমুল সংঘর্ষ চলছে। পরিস্থিতি রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছে।
66
আফগানিস্তানের পাল্টা বদলা
সূত্রের খবর, গত শনিবার আফগানিস্তানের নঙ্গরহর এবং পকতিকা প্রদেশের বেশ কয়েকটি জায়গায় ব্যাপক বোমাবর্ষণ চালায় পাকিস্তান। সেই হামলায় ১৯ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। তার পরই পাক সেনার তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছিল, আফগানিস্তানে সক্রিয় তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) জঙ্গিদের বেশ কয়েকটি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। নিহত হয়েছে অন্তত ৭০ জন টিটিপি জঙ্গি। তবে আফগানিস্তান পাল্টা দাবি করে, জঙ্গিঘাঁটি নয়, লোকালয়ে হামলা চালিয়েছে পাক সেনা। তার পরেই তারা হুঁশিয়ারি দিয়ে বলেছিল, ‘এর বদলা আমরা নেব।’ আর তারপরই শুরু হয়েছে সীমান্তে সংঘাত।