- Home
- West Bengal
- ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে এসআইআর-চূড়ান্ত ভোটার তালিকা, আপনার নাম রয়েছে কীনা জানবেন কীভাবে?
২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে এসআইআর-চূড়ান্ত ভোটার তালিকা, আপনার নাম রয়েছে কীনা জানবেন কীভাবে?
WB SIR Final Voter List: রাত পোহালেই প্রকাশিত হবে পশ্চিমবঙ্গের এসআইআর বা নিবিড় ভোটার তালিকার চূড়ান্ত তালিকা। কীভাবে দেখবেন আপনার নাম রয়েছে কীনা চূড়ান্ত ভোটার তালিকায়? জানুন বিশদে। দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

পশ্চিমবঙ্গে কতটা এগোল শেষ পর্যায়ের এসআইআর-এর কাজ?
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামীকাল অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তবে এটিই শেষ নয়। শনিবার প্রকাশিত হবে প্রথম পর্বের তালিকা। তারপর ধাপে ধাপে প্রকাশিত হবে আরও ভোটার তালিকা। ফলে বিধানসভা ভোটের আগে ভোটার চূড়ান্ত তালিকা প্রকাশ নিয়ে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি।
কীভাবে জানা যাবে যোগ্য ভোটার কারা?
নির্বাচন কমিশন সূত্রে খবর, ২৮ তারিখ প্রকাশিত ভোটার তালিকায় সবার নামমই থাকবে। তবে কারা ‘যোগ্য’ এবং 'অযোগ্য' তা এখনই আলাদা করে দেওয়া হয়নি। যদিও পরে তা চিহ্নিত করে দেওয়া যাবে। এবং ভোটাররা তাদের নাম যাচাই ও অবস্থান সম্পর্কে জানতে পারবেন এই তালিকা থেকে। আর শনিবার প্রকাশিত হবে এসআইআর-এর প্রথম পর্বের চূড়ান্ত তালিকা।
কী বলছে জাতীয় নির্বাচন কমিশন
সূত্রের খবর, এখনও অনেক ভোটারের তথ্যগত অসঙ্গতি নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি কমিশন। যদিও সুপ্রিম কোর্ট এই বিষয়ে রাজ্য সরকার এবং কমিশনের মধ্যে সমন্বয়ের অভাব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। তথ্যগত অসঙ্গতির বিচারের ভার দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্ট নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকদের উপর। সেখানেই বলা হয়েছিল যে, ২৮ ফেব্রুয়ারি প্রকাশ করতে হবে প্রথম পর্বের চূড়ান্ত ভোটার তালিকা।
সুপ্রিম নির্দেশে কী বলা হয়েছিল?
গত শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলি নির্দেশ দিয়েছিলেন, ২৮ ফেব্রুয়ারির মধ্যেই চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে। যদি পরে কোনও নাম যুক্ত হয়, তাহলে অতিরিক্ত চূড়ান্ত তালিকাও প্রকাশ করা যাবে।
ব্যক্তির অগ্রাধিকার বজায় রাখা নিয়ে বড় নির্দেশ
চলতি সপ্তাহের মঙ্গলবার আদালতে শুনানিতে কমিশনের আইনজীবী আদালতকে জানান, অতিরিক্ত তালিকা প্রকাশ করার কোনও সময়সীমা নেই। তাই মনোনয়ন জমা দেওয়ার পরও এই তালিকা প্রকাশ করা যেতে পারে। এর প্রেক্ষিতে বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, ‘’পরে যে সমস্ত অতিরিক্ত তালিকা প্রকাশিত হবে সেগুলোকে ২৮ তারিখের চূড়ান্ত তালিকা বলেই গণ্য করা হবে। ব্যক্তির অগ্রাধিকার এবং কমিশনের পবিত্রতা বজায় রাখতে হবে।''
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কী বলেছিলেন?
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, ‘’নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ীই এই নথি যাচাই প্রক্রিয়া চলবে। ১৪ই ফেব্রুয়ারি আগে জমা পড়া নথি গ্রহণ করা হবে। এবং অতিরিক্ত যে তালিকা প্রকাশিত হবে সেগুলোকে ২৮ ফেব্রুয়ারির চূড়ান্ত তালিকা হিসেবেই গণ্য করা হবে।''
এসআইআর-এর রুল সম্পর্কে অবগত হওয়ার নির্দেশ
সুপ্রিমকোর্ট এদিনও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, যাঁরা কাজ করবেন, তাঁদের সুবিধার জন্য এসআইআর-এর রুল সম্পর্কে অবগত করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, আধার কার্ড এবং অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নথি হিসেবে মান্যতা পাবে। দায়িত্বে থাকা জুডিশিয়াল অফিসারকে তথ্য এবং নথির গ্রহণযোগ্যতা সম্পর্কে বোঝানোর দায়িত্ব থাকবে ইআরও এবং এইআরও-দের।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

