MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • দোলের আগেই হাওয়া বদল রাজ্যের, মার্চের শুরুতেই গরমে পুড়বে বাংলা! রইল আবহাওয়ার বিরাট আপডেট

দোলের আগেই হাওয়া বদল রাজ্যের, মার্চের শুরুতেই গরমে পুড়বে বাংলা! রইল আবহাওয়ার বিরাট আপডেট

Kolkata Today Weather Forecast: সামনেই রঙের উৎসব দোল। তার আগে ভোরের দিকে শীত শীত অনুভূত হলেও বেলা বাড়তেই উধাও শীতের আমেজ। কবে থেকে বাড়বে পারদ? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Feb 27 2026, 06:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
আজকের আবহাওয়ার আপডেট
Image Credit : Getty

আজকের আবহাওয়ার আপডেট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্যে আপাতত বড় কোনও আবহাওয়াগত পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে । আগামী তিন দিন তাপমাত্রায় বড় পরিবর্তন হবে না, এরপর ধীরে ধীরে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
দক্ষিণবঙ্গের আবহাওয়া
Image Credit : Getty

দক্ষিণবঙ্গের আবহাওয়া

হাওয়া অফিস সূত্রে খবর, সকাল-সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকলেও বেলা বাড়লে বাড়বে উষ্ণতা। কলকাতা ও সংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে প্রায় ৩০° এবং ১৯° র আশেপাশে থাকতে পারে ।

Related Articles

Related image1
কারেন্ট না থাকলেও ঘন্টায় ৫৫ কিমি বেগে ছুটবে মেট্রো, ব্লু লাইনের যাত্রীদের জন্য দারুণ সুখবর
Related image2
'পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে মৃত্যুর মুখ থেকে বাঁঁচিয়েছেন', ফের বিতর্কিত মন্তব্য ট্রাম্পের
37
বৃষ্টি নয়, বাড়বে আরও তাপমাত্রা
Image Credit : Getty

বৃষ্টি নয়, বাড়বে আরও তাপমাত্রা

আগামী ২৬ থেকে ২৮ ফেব্রুয়ারি তাপমাত্রা ধীরে ধীরে ৩০ থেকে ৩২ ডিগ্রির ঘরে পৌঁছতে পারে । মার্চের শুরুতে তা ৩৩ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস। তবে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে । তবে দার্জিলিং জেলায় এক-দু’জায়গায় হালকা বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা রয়েছে ।

47
রাজ্যজুড়ে কেমন আবহাওয়া থাকবে?
Image Credit : Getty

রাজ্যজুড়ে কেমন আবহাওয়া থাকবে?

হাওয়া অফিস সূত্রে খবর, আপাতত বৃষ্টির পূর্বাভাস আর নেই রাজ্যে। উষ্ণতায় রঙের উৎসব। দোল এবং হোলি উৎসবে শীতের আমেজ উধাও। বাড়বে তাপমাত্রা। আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যে।

57
কবে থেকে বাড়বে তাপমাত্রা?
Image Credit : X Handle

কবে থেকে বাড়বে তাপমাত্রা?

আগামী কয়েকদিন একই রকম থাকবে তাপমাত্রা। সকাল এবং সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকলেও বেলায় সেই আমেজ উধাও। ১ মার্চ থেকে বাড়বে তাপমাত্রা। দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হবে। দু-এক জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকলেও বেশিরভাগ জেলায় পরিষ্কার আকাশ। পরবর্তী ৬ দিন শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা থাকবে।

67
মার্চের শুরুতেই বাড়বে কলকাতার তাপমাত্রা
Image Credit : Getty

মার্চের শুরুতেই বাড়বে কলকাতার তাপমাত্রা

কলকাতার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা আজকের - ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা : ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতা-জনিত অস্বস্তি থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬৪ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কলকাতায় সকালে আংশিক মেঘলা আকাশ। পরে‌ পরিষ্কার আকাশ। ২০ থেকে বেড়ে ২২ ডিগ্রি সেলসিয়াস হবে মার্চের শুরুতেই।

77
উত্তরবঙ্গের আবহাওয়া
Image Credit : Getty

উত্তরবঙ্গের আবহাওয়া

বৃষ্টির সম্ভাবনা আর নেই উত্তরেও। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙ সহ সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। তবে উত্তরবঙ্গের আট জেলায় বুধবার কুয়াশার সম্ভাবনা। দৃশ্যমানতা কোথাও কোথাও ৯৯৯ থেকে ২০০ মিটারে নামতে পারে। কোথাও সতর্কতা জারি নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী সাত দিন তাপমাত্রার বড়সড় হেরফেরের সম্ভাবনা নেই।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
Abhishek Banerjee: অভিষেককে সমন পাঠাল ত্রিপুরার আদালত, হাজিরার নির্দেশ সশরীরে
Recommended image2
Annapurna Yojana: শুধু ফর্ম ফিলআপ করলেই মিলবে না ভাতা, অন্নপূর্ণা ভাণ্ডার টাকা পেতে এই কাজ করতে হবে
Recommended image3
নিম্নচাপের জেরে আজও ভাসবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা, কেমন থাকবে কলকাতার আবহাওয়া
Recommended image4
West Bengal News: হাসপাতাল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ পাণ্ডুয়ার বিধায়ক, মই বেয়ে উঠলেন ছাদে
Recommended image5
Congress: তৃণমূল সাংসদদের বড় অংশের বিদ্রোহে ক্ষুব্ধ কংগ্রেস! মুর্শিদাবাদে বিক্ষোভ
Related Stories
Recommended image1
কারেন্ট না থাকলেও ঘন্টায় ৫৫ কিমি বেগে ছুটবে মেট্রো, ব্লু লাইনের যাত্রীদের জন্য দারুণ সুখবর
Recommended image2
'পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে মৃত্যুর মুখ থেকে বাঁঁচিয়েছেন', ফের বিতর্কিত মন্তব্য ট্রাম্পের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved