Bangkok Train Crash: ট্রেনের সজোরে ধাক্কা যাত্রীবোঝাই বাসে, ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু মিছিল

Published : May 16, 2026, 05:58 PM IST
Bangkok train crash

সংক্ষিপ্ত

Bangkok Train Crash তাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ৮ জনের। আহত হয়েছেন আরও ২৫ জনের বেশি। শনিবার বিকেলে শহরের ব্যস্ত আসোক-দিন দ্যাং রোড এলাকায় একটি মালবাহী ট্রেন সজোরে ধাক্কা মারে যাত্রীবোঝাই একটি সরকারি বাসে।

Bangkok Train Crash: তাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্কক (Bangkok)-এ ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ৮ জনের। আহত হয়েছেন আরও ২৫ জনের বেশি। শনিবার বিকেলে শহরের ব্যস্ত আসোক-দিন দ্যাং রোড এলাকায় একটি মালবাহী ট্রেন সজোরে ধাক্কা মারে যাত্রীবোঝাই একটি সরকারি বাসে। সংঘর্ষের পর মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় বাসটিতে। দাউদাউ করে জ্বলতে থাকে গোটা বাস। আতঙ্কে ছুটোছুটি শুরু হয় এলাকায়। স্থানীয় সময় বিকেল প্রায় ৩টা ৪০ মিনিট নাগাদ মক্কাসান এয়ারপোর্ট রেল লিঙ্ক স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও উদ্ধারকারী সূত্রে খবর, ব্যাঙ্কক ম্যাস ট্রানজিট অথরিটির AC বাসটি রেল ক্রসিংয়ের উপর আটকে পড়েছিল। সেই সময় দ্রুতগতিতে আসা কন্টেনারবোঝাই মালগাড়িটি বাসটিকে ধাক্কা মারে। ট্রেনচালক বাসটিকে দেখতে পেলেও সময়মতো ব্রেক কষতে পারেননি বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।

সংঘর্ষের পর ভয়াবহ অগ্নিকাণ্ড

সংঘর্ষের ব্যাপকতায় বাসটি অনেকটা দূর পর্যন্ত ছিটকে যায়। এরপরই বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের তাপে আশপাশে থাকা কয়েকটি গাড়ি ও মোটরবাইকও ক্ষতিগ্রস্ত হয়। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে উদ্ধারকারীরা পুড়ে যাওয়া বাসের ভিতর থেকে অন্তত ৮ জনের দেহ উদ্ধার করেন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। প্রথমে মৃতের সংখ্যা কম বলা হলেও পরে ধ্বংসস্তূপ সরানোর সময় আরও দেহ মিলেছে বলে জানিয়েছে প্রশাসন।

দেখুন দুর্ঘটনার ভিডিও

 

 

স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই রেলক্রসিং দীর্ঘদিন ধরেই অত্যন্ত বিপজ্জনক। ব্যস্ত ট্রাফিকের কারণে প্রায়ই যানবাহন সতর্কবার্তা উপেক্ষা করে লাইনের উপর দাঁড়িয়ে পড়ে। ঘটনার পর গোটা এলাকায় তীব্র যানজট তৈরি হয়। তাইল্যান্ডের পরিবহণ মন্ত্রক এবং স্টেট রেলওয়ে কর্তৃপক্ষ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। কী কারণে বাসটি রেললাইনের উপর আটকে পড়েছিল এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

দেখুন ভিডিও

 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

৯৫০০ মাইল উড়ে তাইওয়ানের জন্য লড়তে যাবে না আমেরিকা, চিন ফেরত ট্রাম্পের উল্টো সুর
Zhou Qunfei: কারখানায় কাঁচ পালিশ থেকে বিলিয়ন ডলারের সাম্রাজ্যের মালকিন, মুগ্ধ মাস্ক-কুকও