Benjamin Netanyahu: প্রাণ হারিয়েছেন বেঞ্জামিন নেতানিয়ানহু? মুখ খুলল ইজরায়েল

Published : Mar 15, 2026, 09:58 AM ISTUpdated : Mar 15, 2026, 10:05 AM IST
Benjamin Netanyahu

সংক্ষিপ্ত

Benjamin Netanyahu: গত কয়েকদিন ধরেই ইজরায়েলের (Israel) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়ানহুর মৃত্যু হয়েছে বলে বিশ্বজুড়ে জল্পনা চলছে। রবিবার সেই জল্পনা বেড়েছে। ইজরায়েলের প্রধানমন্ত্রীর দফতর এ বিষয়ে মুখ খুলেছে। তবে তারপরেও জল্পনা থামছে না।

DID YOU KNOW ?
পশ্চিম এশিয়ায় যুদ্ধ
পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে ইরান-ইজরায়েল-মার্কিন যুক্তরাষ্ট্রের আঁচ দেখা যাচ্ছে। বিশ্বব্যাপী এই যুদ্ধের প্রভাব দেখা যাচ্ছে।

Benjamin Netanyahu's Death Claim: ইজরায়েলের প্রধানমন্ত্রী (Israel Prime Minister) বেঞ্জামিন নেতানিয়ানহু কি মৃত? সোশ্যাল মিডিয়ায় এই জল্পনা তুঙ্গে উঠেছে। ইজরায়েলের প্রধানমন্ত্রীর দফতর এই খবর অস্বীকার করেছে। এ বিষয়ে যে জল্পনা চলছে, তাকে ভুয়ো বলে দাবি করা হয়েছে। আরও দাবি করা হয়েছে, নেতানিয়ানহু ভালো আছেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ও বিতর্কিত সংবাদ উপস্থাপক ক্যানডান্স ওয়েনস (Candace Owens) নেতানিয়ানহুর বেঁচে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তাঁর মতে, কোনও খবরকেই বিশ্বাস করা যায় না। ইরানের হামলায় (Iranian strike) ইজরায়েলের প্রধানমন্ত্রী প্রাণ হারিয়েছেন বলে গত কয়েকদিন ধরেই জল্পনা চলছে। এবার বিশ্বজুড়ে এই জল্পনা জোরদার হয়েছে। তবে ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র (USA) সরকারের পক্ষ থেকে এখনও এই খবরের সত্যতা স্বীকার করা হয়নি।

চলছে ইজরায়েল-ইরান যুদ্ধ

গত মাসের শেষদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল একযোগে ইরানের উপর হামলা চালানো শুরু করে। পাল্টা হামলা চালায় ইরান। ফলে শুরু হয়ে যায়। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে মার্কিন সেনাবাহিনীর ঘাঁটি লক্ষ্য করেও হামলা চালায় ইরান। ২৮ ফেব্রুয়ারি জানা যায়, ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ খামেনেইয়ের (Iran Supreme Leader Ayatollah Khamenei) মৃত্যু হয়েছে। এরপরেই ইরানের পক্ষ থেকে দাবি করা হয়, পাল্টা হামলায় নেতানিয়ানহুকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যদিও এখনও সেই দাবির সত্যতা জানা যায়নি।

কোথায় নেতানিয়ানহু?

ইরানের হামলায় তাঁর মৃত্যুর জল্পনা শুরু হওয়ার পর থেকে এখনও নেতানিয়ানহুকে প্রকাশ্যে দেখা যায়নি। তিনি কোথায় আছেন, সে বিষয়েও ইজরায়েল সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এটা নিয়েই প্রশ্ন তুলেছেন ওয়েনস। তাঁর দাবি, ইরানের সুপ্রিম লিডারের মৃত্যুর পরেও কয়েকদিন সে দেশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, খামেনেই বেঁচে আছেন। ফলে যতক্ষণ না নেতানিয়ানহু নিজে প্রকাশ্যে এসে বলছেন তিনি সুস্থ আছেন, ততক্ষণ তাঁর বেঁচে থাকার বিষয়ে সংশয় রয়েই যাচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২ সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে ইজরায়েল-ইরান যুদ্ধ।
ইরানের বিরুদ্ধে ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ ২ সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে।
Read more Articles on
click me!

Recommended Stories

Benjamin Netanyahu: ইরান যুদ্ধের ইনিই আসল মাথা! ট্রাম্পকে যিনি ফাঁদে ফেলেছিলেন!
Missile Launch: আর হাত গুটিয়ে বসে থাকতে নারাজ কিম জং উন, জাপানকে লক্ষ্য করে উত্তর কোরিয়ার মিসাইল হানা