MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
West Bengal Nabanna Allowance
Nabanna New Holidays List
AP Govt DA Arrear
Bengal Richest Person
Tech Layoffs 2026
Nabanna DA Hike
DA Hike Before 8th Pay Commission
8th Pay Commission AICPI-IW Index Signs
ISRO and Private Sector Collaboration
Nepal Flood Cash Found Under Mud
DA Hike
Annapurna Yojana
Natural Home Remedies for Insects
WB Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • World News
  • International News
  • ইরানের হুঁশিয়ারির পাল্টা প্রত্যাঘাত ইজরায়েলের, কী বললেন নেতানিয়াহু বেঞ্জামিন?

ইরানের হুঁশিয়ারির পাল্টা প্রত্যাঘাত ইজরায়েলের, কী বললেন নেতানিয়াহু বেঞ্জামিন?

Benjamin Netanyahu On Iran: অব্যাহত ইরান-ইজরায়ের সঙ্ঘাত। ইরানের হুমকির পর এবার পাল্টা ইরানকে তোপ দাগল ইজরায়েল। কী বললেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Jan 20 2026, 12:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ইরানকে পাল্টা হুমকি ইজরায়েলের
Image Credit : ChatGpt

ইরানকে পাল্টা হুমকি ইজরায়েলের

কোনওরকম হামলা হলেই তার পাল্টা প্রত্যুত্তর পাবে ইরান। এবার পাল্টা ইরানকে হুঁশিয়ারি দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। জানা গিয়েছে, রবিবারই কোনও দেশের নাম না করে তেহরানের ‘শত্রুদের’ সাবধান করে দেয় ইরান। বলা হয়, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়োতোল্লা আলি খামেনেইয়ের উপরে যে কোনও ধরনের আক্রমণ মানে তা ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। তার পরেই পাল্টা দিলেন নেতানিয়াহুও। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
খামেনেই-এর বিরুদ্ধে বিক্ষোভ
Image Credit : stockphoto

খামেনেই-এর বিরুদ্ধে বিক্ষোভ

গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে শুরু হয়েছে খামেনেই-এর বিরুদ্ধে বিক্ষোভ। তেহরান সংঘর্ষে উত্তপ্ত ইরান। যা নিয়ে ইরানের সর্বোচ্চ শাসকের দাবি-ইরানে গণবিক্ষোভের পিছনে ইজরায়েল-আমেরিকার হাত রয়েছে। যা নিয়ে দুই দেশকে অতি সম্প্রতি হুঁশিয়ারিও দিয়েছে ইরান। আর এবার ইরানের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। 

Related Articles

Related image1
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে কেন শান্তিতে নোবেল দেওয়া হল না? অকপট জবাব নরওয়ের প্রধানমন্ত্রীর
Related image2
'হাওয়া গরম করার জন্য অনেক কিছু বলে', অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাল্টা হুঁশিয়ারি দিলীপ ঘোষের
35
ইরান-ইজরায়েল সংঘাত
Image Credit : Getty

ইরান-ইজরায়েল সংঘাত

ইরানের শাসকবিরোধী বিক্ষোভে অংশগ্রহণকারী সাধারণ জনতার ‘সাহসিকতা’-রও প্রশংসা করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। একই সঙ্গে বলেন, ‘’যদি ইরান ভুল করেও আমাদের উপর হামলা করে, তবে আমরা এমন শক্তি দিয়ে তাদের জবাব দেব যা তারা আগে কখনও দেখেনি।'' 

45
ইরানের প্রেসিডেন্টের বার্তা
Image Credit : adobe stock

ইরানের প্রেসিডেন্টের বার্তা

এদিকে রবিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিজের সমাজমাধ্যমে লেখেন, ‘’তাদের দেশের অর্থনৈতিক দুর্দশার নেপথ্যে রয়েছে আমেরিকা ও তার বন্ধু দেশগুলির শত্রুতা ও ‘অমানবিক’ নিষেধাজ্ঞা।'' তিনি বলেন, ‘’দেশের সর্বোচ্চ নেতার প্রতি যে কোনও অবমাননা আসলে সমগ্র জাতির বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের সমান।'' 

55
ইরানের ওপর হামলায় ইজরায়েলের মদতের অভিযোগ
Image Credit : social media

ইরানের ওপর হামলায় ইজরায়েলের মদতের অভিযোগ

অভিযোগ, ইরানের গণবিক্ষোভে প্রকাশ্যে সমর্থন জুগিয়েছেন ট্রাম্প। বিক্ষোভকারীদের জন্য সাহায্য পাঠানোরও বার্তা দেন তিনি। ইরানের শাসক বদলের প্রয়োজনীয়তা নিয়েও সম্প্রতি মন্তব্য করেন আমেরিকার প্রেসিডেন্ট। এই সবের মধ্যেই ইরানের আশঙ্কা, হামলা হতে পারে তাদের উপরে। এই আশঙ্কার কারণও রয়েছে। গত বছর ইরান-ইজ়রায়েল সংঘর্ষের সময়ে নেতানিয়াহুদের পাশে দাঁড়িয়েছিলেন ট্রাম্প। মার্কিন বোমারু বিমান হামলাও চালিয়েছিল ইরানের পরমাণুকেন্দ্রগুলিতে।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
১০০ ফুটবল মাঠের চেয়েও বড় এলাকায় ভয়াবহ দাবানল, আগুন নেভাতে আকাশপথে জলবোমা
Recommended image2
Nepal Rescue: 'পাওয়ারহাউসের দিকে এগোচ্ছি আমরা', নেপালের উদ্ধারকাজ নিয়ে জানালেন আর্নল্ড ডিক্স
Recommended image3
Now Playing
Japan Flood: জাপানে রেকর্ড বৃষ্টির বন্যায় দু তলার বাড়ির ছাদে জল, রাজপথে সুনামির স্রোত
Recommended image4
Hasina Assets: কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত? হাসিনার সম্পত্তি দখলে নিতে উদ্যোগ বাংলাদেশের
Recommended image5
BRICS Summit: ভারতকে সমর্থন চিনের, কিন্তু শি জিনপিং কি আসবেন? জল্পনা তুঙ্গে
Related Stories
Recommended image1
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে কেন শান্তিতে নোবেল দেওয়া হল না? অকপট জবাব নরওয়ের প্রধানমন্ত্রীর
Recommended image2
'হাওয়া গরম করার জন্য অনেক কিছু বলে', অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাল্টা হুঁশিয়ারি দিলীপ ঘোষের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved