১৮৭৫ সালে চার্লস ডারউইন অনুমান করেছিলেন, স্যাক্সিফ্রেগা গোত্রের কিছু গাছ পতঙ্গভুক হতে পারে। দীর্ঘ দেড়শো বছর পর অবশেষে প্রমাণিত হল সেই অনুমানই সঠিক।
26
কোন গাছ নিয়ে এই আবিষ্কার
স্যাক্সিফ্রেগা গোত্রের প্রায় ৪৭০টি প্রজাতির মধ্যে স্যাক্সিফ্রেগা ক্যানডেলাব্রাম নামের বিশেষ প্রজাতিটিই পতঙ্গভুক বলে প্রমাণিত হয়েছে নতুন গবেষণায়।
36
কোথায় জন্মায় এই গাছ
শিনহাই-তিব্বত মালভূমির দক্ষিণাংশ এবং চিনের ইউনান-সিচুয়ান প্রদেশের হেংডুয়ান পর্বতমালার উঁচু, পাথুরে জমিতে জন্মায় এই গাছ।
46
কী ভাবে শিকার করে
বিশেষ গন্ধের মাধ্যমে মশা-মাছির মতো পতঙ্গকে আকৃষ্ট করে গাছটি। এর পর ফসফাটেজ নামে একটি উৎসেচকের সাহায্যে শিকার হজম করে ফেলে।
56
সবুজ গাছ হয়েও কেন পতঙ্গভুক
সালোকসংশ্লেষ করতে পারলেও পাথুরে জমিতে পর্যাপ্ত নাইট্রেট পায় না গাছটি। তাই পোকামাকড় থেকে প্রয়োজনীয় নাইট্রোজেন সংগ্রহ করে এই ঘাটতি পূরণ করে।
66
উদ্ভিদবিজ্ঞানে নতুন দিগন্ত
গবেষকদলের প্রধান হ্যাং সানের মতে, এই আবিষ্কার ভবিষ্যতে আরও অচেনা পতঙ্গভুক গাছ চিহ্নিত করতে সাহায্য করবে। গবেষণাটি প্রকাশিত হয়েছে ‘নেচার কমিউনিকেশন্স’ জার্নালে।