Algeria Flood: সাহারা মরভূমির কোলে ভয়াবহ বন্যা, রাস্তায় ভাসছে উট, পুরো জলের তলায় খেজুর গাছও

Algeria Flood: সাহারা মরভূমির কোলে ভয়াবহ বন্যা, রাস্তায় ভাসছে উট, পুরো জলের তলায় খেজুর গাছও

Published : Sep 21, 2026, 11:39 PM IST

আলজেরিয়ার একাধিক এলাকায় প্রবল বন্যা। তীব্র বজ্রপাত-ঝড়ের পর শুরু হয় ভারী বৃষ্টি। অল্প সময়ের মধ্যেই জলমগ্ন হয়ে পড়ে বিভিন্ন এলাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে সিদি এল ঘালালি।

আলজেরিয়ার একাধিক এলাকায় প্রবল বন্যা। তীব্র বজ্রপাত-ঝড়ের পর শুরু হয় ভারী বৃষ্টি। অল্প সময়ের মধ্যেই জলমগ্ন হয়ে পড়ে বিভিন্ন এলাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে সিদি এল ঘালালি। এল আরিচ প্রদেশের এই এলাকায় পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে।
রাস্তায় প্রবল স্রোতে জল ছুটতে দেখা যায়। জলের তলায় চলে যায় একাধিক রাস্তা। গুলমা এলাকাতেও দেখা যায় একই ছবি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বন্যার একাধিক ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তায় তীব্র গতিতে বইছে জল।

কোথাও কোথাও রাস্তা পুরোপুরি জলের তলায় চলে যায়। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। শহরের বিভিন্ন এলাকায় জল জমে যায়।
নিকাশি ব্যবস্থা কার্যত ভেঙে পড়ে বলে দেখা যায়। প্রবল স্রোতের কারণে রাস্তায় চলাচল কঠিন হয়ে পড়ে। বেশ কিছু এলাকায় পরিস্থিতি দ্রুত খারাপ হতে থাকে। তীব্র বজ্রঝড়ের জেরেই এই আকস্মিক বন্যা। এল আরিচ প্রদেশে ব্যাপক জলবন্দি পরিস্থিতি তৈরি হয়।

গুলমাতেও প্রবল বৃষ্টির প্রভাব পড়ে। বিভিন্ন রাস্তা ও পথ জলের স্রোতে ঢেকে যায়। ভিডিওতে বন্যার ভয়াবহতা স্পষ্ট। রাস্তাগুলি যেন ছোট নদীর চেহারা নেয়। প্রবল স্রোতে আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যে। আলজেরিয়ার একাধিক এলাকায় একই ছবি দেখা যায়।ভারী বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

04:25Tokyo Typhoon Dujuan: টোকিওতে ধেয়ে আসছে ভয়বাহ টাইফুন, রেকর্ড বৃষ্টিতে জলের তলায় রাজধানী
06:08Malaysia Flood: বিলিয়ন ডলারের শহর ডুবল ১ ঘণ্টার বৃষ্টিতে, ভাসছে গাড়ি, বাইক
04:08Bangkok Fire: মেট্রোয় আচমকা ভয়াবহ আগুন, চলন্ত ট্রেনে আটকে মানুষ, তীব্র আতঙ্ক
03:34Sudan Dust Storm: ধুলোঝড়ে ঢাকল East Nile, খার্তুমে জারি কড়া সতর্কতা
03:42মুষলধারে বৃষ্টিতে জলের স্রোত রোমের রাস্তায়, হড়পা বানে বিপর্যস্ত ইতালির রাজধানী
02:45Nepal Flash Flood 2026: ৬ লক্ষ ৭৯ হাজার SMS পাঠিয়েও কেন রক্ষা হল না! যে ভুলে ডুবল নেপাল
03:40China Landslide: পাহাড় ভেঙে নামল ৮০ লক্ষ ঘনমিটার মাটি! ভয়াবহ ভূমিধস চিনে
05:39Valencia Flood: আধ ঘণ্টায় ৭০ মিমি বৃষ্টি, ডুবে গেল বিমানবন্দরও। ভ্যালেন্সিয়ায় ভয়াবহ বন্যা!
06:15Arizona Floods: নেপালের পর হড়পা বান আমেরিকায়, অ্যারিজোনার বন্যার ভাসছে দামি গাড়ি
Read more