ধ্বংসযজ্ঞ ফিরল নেপালে, তাসের ঘরের মত ভাঙছে বাড়ি, বাড়ছে মৃত্য়ু মিছিল

ধ্বংসযজ্ঞ ফিরল নেপালে, তাসের ঘরের মত ভাঙছে বাড়ি, বাড়ছে মৃত্য়ু মিছিল

Published : Sep 28, 2026, 11:40 PM IST

চার দিনের টানা প্রবল বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল। এখনও পর্যন্ত অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ৫ জন, আহত আরও ৫ জন। নেপাল প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভূমিধসেই সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ১৪ জনের।

চার দিনের টানা প্রবল বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল। এখনও পর্যন্ত অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ৫ জন, আহত আরও ৫ জন। নেপাল প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভূমিধসেই সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ১৪ জনের। বন্যায় ৪ জন এবং টানা ভারী বৃষ্টির জেরে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। ভয়াবহ দুর্যোগে দেশের বিভিন্ন প্রান্তে ২৪৭টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা ও ভূমিধসে সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে ২৬০টি বাড়ি। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৮০টি বাড়ি। বিপজ্জনক এলাকা থেকে প্রায় ৩,০০০ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
বঙ্গোপসাগর থেকে তৈরি হওয়া একটি নিম্নচাপের প্রভাবে নেপালের বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টি হয়েছে। নাওয়ালপরাসি ইস্টের দুমকৌলিতে সর্বোচ্চ ৪৫৫.২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। এছাড়াও কাস্কির পোখরায় ৪০৭.২ মিলিমিটার এবং তানাহুনের আনবু খাইরেনিতে ৩৭৩.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দেশের ১০০টিরও বেশি জায়গায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। রবিবার সকালে বাগলুংয়ের নিশিখোলায় ভয়াবহ ভূমিধসে ৪ জনের মৃত্যু হয়েছে। বন্যা ও ভূমিধসে এখনও বহু এলাকায় আতঙ্কের পরিস্থিতি। উদ্ধার ও ত্রাণকাজ চালাচ্ছে প্রশাসন।

06:29৩২০ মিমি বৃষ্টিতে ব্য়াঙ্ককের হাল আরও খারাপ, রাজপথে চলছে বোট, মানুষের সঙ্গে হাঁটছে সাপ
08:41Nepal Flood Alert: নেপালে ফের আসছে মহাপ্রলয়? এটা কী পূর্বাভাস? ভিডিও দেখলে চমকে উঠবেন
10:06Nepal Flood: নেপালে ফের হড়পা-বান! ভেসে গেল আস্ত বাড়ি, আতঙ্কে দিশেহারা গ্রামবাসীরা, ভাইরাল ভিডিও
05:50নেপালে ভয়াবহ তুষারধস! Himlung Himal-এ চাপা পড়ল একাধিক তাঁবু, নিখোঁজ ১০
05:35Hurriacane Nolo: ২০০ কিমি বেগের হারিকেনে তছনছ Hawaii। বন্যা, ভূমিধস ও ভয়ঙ্কর ঢেউ
05:17Chile Flood: ৩০ বছরের সবচেয়ে বড় বন্যা চিলিতে, ২০০ মিমি বৃষ্টিতে ডুবেছে দোতালা বাড়িও
05:36Thailand Flood: টানা ৪ দিনের রেকর্ড বৃষ্টি, ব্য়াঙ্ককে বন্যা, জলের তলায় গোটা থাইল্যান্ড
07:35ভয়াবহ বন্যায় বিপর্যস্ত লিবিয়া! একাধিক এলাকায় ভারী বৃষ্টি, হড়পা বান
08:33Hurricane Polo: ২৯০ কিমির হ্যারিকেনে উত্তাল উপকূল, ২৬ মিটার ঢেউ, তছনছ বাড়ি-গাড়ি
Read more