Donald Trump On Netanyahu: ইরান ইস্যুতে এবার নিজেদের মধ্যেই বিবাদে জড়ালো ইজরায়েল আমেরিকা। ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে হুঁশিয়ারি ট্রাম্পের। কী বললেন মার্কিন প্রেসিডেন্ট? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
ইরান ইস্যুতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে প্রকাশ্যে বিবাদে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের উপর হামলায় নেতানিয়াহুকে একহাত নেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ইজরায়েলের প্রধানমন্ত্রীকে বিঁধে বিস্ফোরক মন্তব্য নেতানিয়াহুর।
25
ইরানে সংঘর্ষ, ট্রাম্পের হুঁশিয়ারি
সূত্রের খবর, এপ্রিলে সংঘর্ষ বিরতির পর গত ২৪ ঘন্টায় নতুন করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে ইরান। লাগাতার হামলা চালাচ্ছে ইজরায়েল। সোমবার সংঘর্ষ বিরতি উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্তে হামলা চালিয়েছে ইজরায়েলের বায়ুসেনা। এদিকে চুক্তির কাছাকাছি পৌঁছে যাওয়ার পর এই ঘটনায় ফেরে চটে লাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
35
কী বললেন মার্কিন প্রেসিডেন্ট?
ইজরায়েলর হামলা নিয়ে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহুর সঙ্গে নিজের উত্তপ্ত কথোপকথন তুলে ধরেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি ট্রাম্পকে বলেছিলাম, বিবি আপনার সাবধান হয়ে যাও। নাহলে শীঘ্রই আপনাকে একঘরে করে দেওয়া হবে।”
এদিকে ইজরায়েলের এই হামলা নিয়ে ট্রাম্পের আশঙ্কা ছিল, যদি নতুন করে যুদ্ধ শুরু হয় তবে চুক্তির পথে আমেরিকা যতদূর এগিয়েছিল তা ব্যাহত হবে। আবার শূন্য থেকে শুরু করতে হবে সবকিছু। যা কোনওভাবেই চান না ট্রাম্প।
55
হামলা নিয়ে সরব ইরানের প্রেসিডেন্ট
অন্যদিকে, ইরানের উপর হামলা নিয়ে মুখ খুলেছেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন যে, ‘’আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হল রাষ্ট্রীয় সুরক্ষা ও শান্তি। ইরান তার নিজের অধিকার রক্ষায় সর্বশক্তি দিয়ে লড়াই করবে। কোনও হুমকির সামনে মাথানত করবে না।''
পাশাপাশি তিনি আরও বলেন, ‘’আমাদের লক্ষ্য শুধুমাত্র প্রতিরক্ষা নয় সদর্থক আলোচনাও। ফলে ইরান কোনও হামলার পালটা জবাব দিতে যেমন পিছু হটবে না তেমনই আলোচনার রাস্তাও খোলা থাকবে।''