Birbhum Crime News: হাসপাতালের চুক্তিভিত্তিক কাজের মহিলাকে জোর করে শারীরিক নির্যাতনের অভিযোগ। ঘটনার খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়েছে জেলার সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। ঠিক কী অভিযোগ উঠেছে? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Birbhum Crime News: সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের চুক্তিভিত্তিক কর্মরত এক মহিলাকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ। এই অভিযোগ উঠেছে হাসপাতালের এক পুলিশ কর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত ওই পুলিশ কর্মীর নাম- জার্মান খান। সিউড়ি থানার কড়িধ্যা-কানাইপুর এলাকার বাসিন্দা। অভিযোগকারীনি সোমবার রাতে মহিলা জেলার সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। নির্যাতিতার শারীরিক পরীক্ষার ব্যবস্থাও করা হয়েছে বলে জানা গিয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ঠিক কী অভিযোগ উঠেছে পুলিশ কর্মীর বিরুদ্ধে?

জানা গিয়েছে, ২০১৭ সাল থেকে তিনি একটি বেসরকারি সংস্থার মাধ্যমে সংশ্লিষ্ট হাসপাতালে কর্মরত। সেই সময় অভিযুক্ত ওই সংস্থার সুপারভাইজার ছিলেন। নির্যাতিতার দাবি, ২০১৯ সাল থেকে বিভিন্ন সময়ে হাসপাতালের একটি ঘরে তাঁকে জোরপূর্বক নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করা হতো। অভিযোগকারিণীর বক্তব্য, ভয় ও হুমকির কারণে এতদিন তিনি বিষয়টি প্রকাশ্যে আনতে পারেননি। পরে একটি ব্যক্তিগত ঘটনার পর তিনি তাঁর স্বামীকে সমস্ত বিষয় জানান।

এদিকে, হিঙ্গলগঞ্জে মূক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী। হিঙ্গলগঞ্জ থানার ১৩ নম্বর সান্ডেলবিল এলাকার ঘটনা । অভিযোগ- সকালে এই মূক ও বধির মহিলা তার বাড়ির পিছনে বাসন মাজছিল । সেই সময় তার বাড়িতে কেউ ছিলো না । বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে প্রতিবেশী এক ব্যক্তি ওই মহিলার পিছন দিক থেকে এসে চেপে ধরে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। 

জানা গিয়েছে, এরপর মহিলা পাশেই তার বাপের বাড়িতে গিয়ে তার মা ও বাবাকে জানায় পুরো ঘটনা । ঘটনা জানার পর হিঙ্গলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে ওই মহিলা এবং তার পরিবার। অভিযোগের ভিত্তিতে ওই প্রতিবেশী ব্যক্তিকে গ্রেফতার করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ । 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।