ভারতের ওপর থেকে কমছে শুল্কের বোঝা, মর্কিন প্রেসিডেন্টের ঘোষণায় রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করছে ভারত?

Published : Feb 03, 2026, 09:05 AM IST

Donald Trump On Narendra Modi: ভারত এবং রাশিয়ান অয়েল ইস্যুতে সুর নরম ট্রাম্পের! তাহলে কী এবার আমেরিকার কাছ থেকে তেল কিনছে ভারত? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
15
মোদীর সঙ্গে কথা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কথা

ভারতের ওপর থেকে শুল্ক কমছে ১৮ শতাংশ। আচমকা এমন সিদ্ধান্তের কথা জানিয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত? ভারতীয় পণ্যের ওপর ১৮ শতাংশ মার্কিন শুল্কের হার কমালেন ডোনাল্ড ট্রাম্প? তার ব্যাখ্যাও অবশ্য নিজেই দিয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন যে, রাশিয়ার কাছ থেকে তেল কিনবে না ভারত। তাই শুল্ক নিয়ে এই সিদ্ধান্ত। 

25
কী বলেছেন ট্রাম্প?

এই বিষয়ে ট্রাম্প আরও বলেন যে, ‘’ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছে। পরিবর্তে আমেরিকার কাছ থেকে তেল কিনবে এবং এ ছাড়া আমেরিকা থেকে ৪৫ লক্ষ ২৫ হাজার ৬২২ কোটি টাকার পণ্যও ভারত কিনবে কথা দিয়েছেন মোদী।'' ভারতের ওপর থেকে শুল্ক কমানো ইস্যুতে এই কারণগুলিই ব্যাখ্যা করেন মার্কিন প্রেসিডেন্ট। 

35
আর কী বললেন মার্কিন প্রেসিডেন্ট?

সূত্রের খবর, সোমবার রাতেই ট্রাম্পের সঙ্গে কথা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এরপর ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হল ট্রাম্পের? সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে নিজের ট্রুথ সোশ্যালে পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি বলেন যে, ‘’তিনি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন। আমেরিকার কাছ থেকে আরও অনেক বেশি তেল কিনবে ভারত। সম্ভবত ভেনেজ়ুয়েলার কাছ থেকেও ভারত বেশি করে তেল কিনবে।'' 

45
ট্রাম্পের বার্তা

নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্য়ালে বিশেষ বার্তা ট্রম্পের- 

55
ট্রাম্পের ঘোষণা নিয়ে কী বললেন মোদী?

 এদিকে ট্রাম্পের এই ঘোষণার পর পরই সমাজমাধ্যমে পোস্ট করেন প্রধানমন্ত্রী মোদীও। শুল্ক কমানোর জন্য ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি। তবে রাশিয়া থেকে ভারত তেল কেনা বন্ধ করে ‌দিচ্ছে কি না, সে বিষয়ে কোনও মন্তব্য করেননি মোদী। যেমন মন্তব্য করেননি ট্রাম্পের দাবি মতো আমেরিকা থেকে বেশি করে তেল কেনা নিয়েও।

Read more Photos on
click me!

Recommended Stories