
West Asia Unrest: শনিবারের পর রবিবার, ফের বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই (Dubai Blast)। ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের হামলার (US and Israeli strikes on Iran) পাল্টা আক্রমণের জেরে দুবাই এখন অশান্ত। ইরানের নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই (Ayatollah Ali Khamenei) ও তাঁর পরিবারের সদস্যদের মৃত্যুর বদলা নেওয়ার জন্য 'সবচেয়ে হিংস্র' হামলা চালানোর হুমকি দিয়েছে তেহরান (Tehran)। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের সেনাঘাঁটিকে নিশানা করছে ইরান। এরই জেরে অশান্ত হয়ে উঠেছে দুবাই। একইসঙ্গে দোহা (Doha), মানামাতেও (Manama) বিস্ফোরণ ঘটেছে। এখন যা পরিস্থিতি, তাতে সারা পশ্চিম এশিয়াতেই ছড়িয়ে পড়তে পারে ইরান-ইজরায়েল-মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ। যে দেশগুলি সরাসরি এই যুদ্ধের সঙ্গে জড়িত নেই, তারাও জড়িয়ে পড়তে পারে।
রবিবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর (Dubai International Airport) থেকে সব উড়ান বাতিল করা হয়েছে। শনিবার থেকেই দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বন্ধ উড়ান। ভারতের তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় পি ভি সিন্ধু (PV Sindhu) এই পরিস্থিতিতে দুবাইয়ে আটকে। তাঁর মতোই বহু মানুষ এখন দুবাইয়ে। শনিবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আঘাত হানে ইরানের ড্রোন। এরপরেই উড়ান বন্ধ হয়ে যায়। রবিবার নতুন করে বিস্ফোরণ হওয়ায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে উড়ান পরিষেবা কবে স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। ৭০০-এরও বেশি উড়ান বাতিল করা হয়েছে।
খামেনেইয়ের মৃত্যুর খবর আসার পর ইরানে একদিকে আনন্দ-উল্লাস, অন্যদিকে শোকের ছবি দেখা যাচ্ছে। ইরানের নাগরিকদের একাংশ প্রকাশ্যে উচ্ছ্বাস প্রকাশ করছেন, কেউ কেউ আবার শোকপ্রকাশ করছেন। নয়াদিল্লিতে ইরানের দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখা হয়েছে। কারণ, খামেনেইয়ের মৃত্যুতে ইরানে জাতীয় শোকের কথা ঘোষণা করা হয়েছে। তবে এখন যা পরিস্থিতি, তাতে ৪০ দিনের শোকের মেয়াদ শেষ হওয়ার আগেই ইরানে শাসন ক্ষমতায় বদল হয়ে যেতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।