PV Sindhu: অল ইংল্যান্ড ওপেনে (All England Open) যোগ দিতে যাওয়ার পথে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে (Dubai International Airport) আটকে ভারতের তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় পি ভি সিন্ধু। তাঁর নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।
KNOW
PV Sindhu News: অল ইংল্যান্ড ওপেনে (All England Open) যোগ দিতে যাওয়ার পথে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে (Dubai International Airport) আটকে ভারতের সর্বকালের সফলতম মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় পি ভি সিন্ধু। পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির জেরে দুবাই থেকে একের পর এক উড়ান বাতিল হচ্ছে। ফলে আপাতত দুবাইয়ে আটকে থাকতে হচ্ছে সিন্ধুকে। তিনি বার্মিংহ্যামে (Birmingham) যাওয়ার পথে দুবাই থেকে উড়ান বদল করতে চেয়েছিলেন। কিন্তু দুবাইয়ে পৌঁছনোর পরেই সমস্যায় পড়েছেন। দুবাইয়ের পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তা এখনই বলা সম্ভব নয়। ফলে সিন্ধুর পক্ষে অল ইংল্যান্ড ওপেন শুরু হওয়ার আগে বার্মিংহ্যামে পৌঁছনো সম্ভব হবে কি না, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তাঁর প্রস্তুতি ব্যাহত হচ্ছে। দুবাইয়ে এখন যা পরিস্থিতি, তাতে মানসিক সমস্যাও হচ্ছে। কারণ, যে কোনও সময় ক্ষেপণাস্ত্র বা বোমা হামলার আশঙ্কা রয়েছে।
পশ্চিম এশিয়ার পরিস্থিতি উত্তপ্ত
ইরানের (Iran) উপর হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র (USA) ও ইজরায়েল (Israel)। পাল্টা হামলা চালাচ্ছে ইরান। পশ্চিম এশিয়ার আরও কয়েকটি দেশে এই যুদ্ধের আঁচ লেগেছে। ঠিক এই সময়ই দুবাই বিমানবন্দরে পৌঁছন সিন্ধু। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যে একের পর এক উড়ান বাতিল হয়ে যাবে, তা ভাবতেই পারেননি সিন্ধু। কিন্তু বাস্তব পরিস্থিতি উদ্বেগজনক। দুবাইয়ে আটকে থাকায় সিন্ধুর পরিকল্পনা ও প্রস্তুতি ধাক্কা খাচ্ছে। অল ইংল্যান্ড ওপেনের মতো বড়মাপের টুর্নামেন্টে যোগ দেওয়ার আগে প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিকল্পনা সামান্য ধাক্কা খেলেও সমস্যা হয়। সিন্ধুর ক্ষেত্রে সেই সমস্যা হচ্ছে।
দুবাই বিমানবন্দরে বিশৃঙ্খলা
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরপর উড়ান বাতিল হওয়ায় বিভিন্ন দেশের যাত্রীরা আটকে পড়েছেন। ফলে বিমানবন্দরে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। কখন পরিস্থিতি স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। ফলে সব যাত্রীই উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তাঁদেরই একজন সিন্ধু।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


