
FedEx Plane Accident: বড় মাপের বিমান দুর্ঘটনা আমেরিকার মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে। থ্যাঙ্কস-গিভিংয়ের ঠিক আগের রাতে পণ্যবাহী সংস্থা ফেডেক্স-এর (FedEx) একটি বিমান অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে ছিটকে বেরিয়ে যায়। তবে শেষ পর্যন্ত বরাতজোরে রক্ষা পায় বিমানটি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার স্থানীয় সময় রাত ৮টা ৪০ মিনিট নাগাদ অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে ছিটকে বেরিয়ে যায় পণ্যবাহী সংস্থা ফেডেক্স-এর (FedEx) একটি বিমান। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার জেরে নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরের মাত্র একটি রানওয়ে খোলা রেখে বাকি সব কটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
মেমফিস থেকে আসা ম্যাকডোনেল ডগলাস এমডি-১১ (MD-11) মডেলের ওই মালবাহী বিমানটি রানওয়ে পেরিয়ে ছিটকে গেলেও ভাগ্যক্রমে কোনও হতাহতের খবর নেই। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মায়ামি-ডেড ফায়ার রেসকিউ ইউনিট। তবে এই বিপত্তির জেরে বৃহস্পতিবার ভোর থেকেই মায়ামি বিমানবন্দরে উড়ান পরিষেবা চরমভাবে ব্যাহত হয়।
দেখুন ভিডিও
JUST IN: FedEx cargo plane overruns the runway at Miami International Airport. Flights halted https://t.co/PFFH0TNpe1
— BNO News (@BNONews) November 26, 2026
ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা এফএএ (FAA) জানিয়েছে, রানওয়ে বন্ধ থাকার কারণে একাধিক বিমান ঘণ্টার পর ঘণ্টা দেরিতে চলছে। উৎসবের মরসুমে বিমানবন্দরে আসার আগে যাত্রীদের নিজ নিজ উড়ান সংস্থার সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ পরিস্থিতি জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
দেখুন ভিডিও
Footage showing the FedEx Express MD-11F after it overran the runway at Miami International Airport tonight. As a result of the incident, a ground stop was issued. https://t.co/ldraejGQ4v
— OSINTdefender (@sentdefender) November 26, 2026
এই ঘটনার পরই ফের একবার প্রশ্নের মুখে পড়েছে এমডি-১১ মডেলের বিমানের নিরাপত্তা এবং মায়ামি বিমানবন্দরের পরিকাঠামো। ফেডেক্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ল্যান্ডিংয়ের সময় বিমানটিতে একটি যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছিল এবং তদন্তকারী আধিকারিকদের সঙ্গে তারা সবরকম সহযোগিতা করছে। বিমানের ক্রু সদস্যরা নিরাপদে থাকায় স্বস্তি প্রকাশ করেছে সংস্থাটি।
দেখুন ভিডিও
🚨 NEW VIDEO: A closer look at the FedEx cargo plane that overran the runway at #Miami International Airport Wednesday night.
The MD-11 was arriving from Memphis when it went beyond Runway 26R and ended up in the grass.
The incident prompted an FAA ground stop and forced the temporary closure of multiple runways.
Thankfully, no injuries were reported. The FAA is investigating.
— CodeThreeNews (@CodeThreeNews) November 26, 2026
উল্লেখ্য, গত বছর কেনটাকিতে টেক-অফের সময় ইউপিএস-এর (UPS) একটি এমডি-১১ বিমানের বাঁ দিকের ইঞ্জিন খুলে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল, যাতে তিন পাইলট-সহ মোট ১৫ জনের মৃত্যু হয়। এরপর দীর্ঘদিন এই মডেলের বিমান ওড়ানো বন্ধ ছিল। বোয়িংয়ের তরফে যান্ত্রিক ত্রুটি মেরামতের প্রস্তাব এফএএ অনুমোদন করার পর, চলতি বছরের মে মাস থেকেই ফের এমডি-১১ বিমান ব্যবহার শুরু করেছিল ফেডেক্স। কিন্তু মাস কয়েকের মধ্যেই ফের একই মডেলের বিমান বিপত্তির মুখে পড়ায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে।
মিয়ামি বিমানবন্দরে সম্প্রতি দুটি বিমান দুর্ঘটনা ঘটেছিল
মায়ামি বিমানবন্দরে পরপর এই ধরনের ঘটনায় যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। মাত্র মাস তিনেক আগেই, গত সেপ্টেম্বরে এই বিমানবন্দরেরই অন্য একটি রানওয়ে থেকে ছিটকে গিয়েছিল অ্যামাজনের একটি কার্গো জেট। সেই ভয়াবহ দুর্ঘটনায় রানওয়ের পাশের রাস্তা পেরিয়ে বিমানটি একটি ভ্যানে ধাক্কা মারলে বিমান সাফাইকর্মী-সহ পাঁচজনের মৃত্যু হয়েছিল। বুধবারের ফেডেক্স বিমানটি অন্য রানওয়েতে নামলেও, বিমানবন্দরের পশ্চিম প্রান্তে তিনটি রানওয়ে একসঙ্গে মেশায় বিমানটি ঠিক সেই জায়গার খুব কাছেই গিয়ে থামে যেখানে সেপ্টেম্বরে অ্যামাজনের বিমানটি আছড়ে পড়েছিল।
এখানেই শেষ নয়, মাত্র দু’সপ্তাহ আগেই এই বিমানবন্দরের ট্যাক্সিওয়ে ইন্টারসেকশনে কোপা এয়ারলাইন্সের একটি বিমানের ডানার সঙ্গে ইউপিএস-এর একটি বিমানের সামনের অংশের সংঘর্ষ হয়েছিল। পরপর এমন ঘটনায় বিমানবন্দরের ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই বুধবারের ঘটনার তদন্ত শুরু করেছে এফএএ, যদিও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের তরফে এখনও এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।