Nigeria Flood: নেপালের মত হড়পা বান আবুজায়, জলের তলায় বিমানবন্দর,ডুবল গাড়ি

Nigeria Flood: নেপালের মত হড়পা বান আবুজায়, জলের তলায় বিমানবন্দর,ডুবল গাড়ি

Published : Sep 10, 2026, 09:01 PM IST

আফ্রিকার নাইজেরিয়ার রাজধানী আবুজায় প্রবল বৃষ্টির পর ভয়াবহ হড়পা বান বা flash flood। কোথাও কোমর সমান জল, কোথাও আবার বাড়ির জানলা পর্যন্ত উঠে গিয়েছে বন্যার জল।

আফ্রিকার নাইজেরিয়ার রাজধানী আবুজায় প্রবল বৃষ্টির পর ভয়াবহ হড়পা বান বা flash flood। কোথাও কোমর সমান জল, কোথাও আবার বাড়ির জানলা পর্যন্ত উঠে গিয়েছে বন্যার জল। জলের তলায় গুরুত্বপূর্ণ রাস্তা, সেতু, বাড়িঘর আর রাস্তায় আটকে পড়েছে অসংখ্য গাড়ি। সবচেয়ে ভয়াবহ ছবি সামনে এসেছে Airport Expressway থেকে। আবুজার অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়ক কার্যত নদীর চেহারা নিয়েছে। প্রবল জলের স্রোতে আটকে পড়েছেন হাজার হাজার গাড়িচালক ও যাত্রী। ভয়াবহ পরিস্থিতি Lugbe এলাকাতেও। ব্যাপক জল জমে যাওয়ায় বহু মানুষ নিজেদের বাড়িতেই আটকে পড়েন। জল বাড়তে থাকায় অনেক বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরে যেতে হয়েছে। তদন্তে উঠে আসছে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আবুজার মূল Master Plan-এ যেসব জায়গা stormwater drainage corridor হিসেবে নির্দিষ্ট ছিল, সেখানে পরবর্তীকালে নির্মাণ ও উন্নয়ন কাজই কি পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে?

Lokogoma এবং আশপাশের আবাসিক এলাকাতেও একই ছবি। রাস্তাঘাটের পাশাপাশি বাড়ি এবং স্থানীয় পরিকাঠামোর মধ্যে ঢুকে পড়েছে বন্যার জল। শুধু আবাসিক এলাকা নয়, আবুজার অন্যতম ব্যস্ত commercial hub Wuse 2-ও জলমগ্ন হয়ে পড়ে। গুরুত্বপূর্ণ রাস্তা ডুবে যাওয়ার পাশাপাশি একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানেও ঢুকে পড়ে জল। Mabushi এলাকায় পরিস্থিতি আরও ভয়াবহ। বেশ কিছু বাড়িতে জল প্রায় জানলার উচ্চতা পর্যন্ত উঠে যায়। বাধ্য হয়ে ground floor-এ থাকা বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হয়।

04:21Sheikh Hasina Return: দেশে ফিরলে কী হবে শেখ হাসিনার? বিস্ফোরক মন্তব্য বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রীর
03:38Russia Hit Three Kyiv Bridges: রাতভর কিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা! তিন সেতুতে আছড়ে পড়ল মিসাইল
07:03Narendra Modi Viral Video: মাটিতে ভারতের পতাকা! দেখেই তুলে নিলেন মোদী, ভাইরাল প্রতিক্রিয়া ট্রাম্পের
03:44ঐতিহ্যের নাচে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা, ফিলিপিন্সে বিশ্বগুরুর মর্যাদায় বরণ মোদীর
06:04Arizona Flood: টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা! জলের তলায় অ্যারিজোনার বিস্তীর্ণ এলাকা
05:51First Muslim US Senator: মার্কিন সেনেটে ইতিহাস, প্রথম মুসলিম সদস্য! ট্রাম্পের পছন্দের প্রার্থীকে হারালেন এল-সায়েদ
05:47Colorado Flood: হড়পা বানের রেকর্ড তীব্রতা! খেলনার মতো ভেসে গেল বাড়ি, কলোরাডোয় ভয়াবহ বন্যা
08:53Indonesia Flash Flood: লাভার স্রোতে হড়পা বান,ভয়াবহ বন্যা ইন্দোনেশিয়ায়
04:40Elbrus Avalanche: বরফের বিশাল স্রোত আছড়ে পড়ল রিসর্টে, চাপা পড়ল গাড়ি, রাস্তা
06:06Las Vegas Flood: ভূতের রাতেই বন্যার হানা! প্রবল বৃষ্টিতে ভাসল লাস ভেগাস
Read more