
Pakistan Over Indus Water treaty: একসময় ‘অপারেশন সিদুঁরের’ সময় ভারতের পরাক্রমের সামনে নাস্তানাবুদ হয়েছিল পাকিস্তান। যুদ্ধ থামাতে আমেরিকার পায়ে পর্যন্ত পড়তে হয়েছিল তাদের। কিন্তু স্বভাব বদলায়নি। ফের একবার ভারতকে হুমকি দিল পাকিস্তান।
সিন্ধু জলবণ্টন চুক্তি (IWT) নিয়ে ফের সরাসরি ভারতকে হুমকি দিয়েছে পাকিস্তান। এই উস্কানিমূলক মন্তব্য করেছেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুসাদিক মালিক। তিনি সাফ জানিয়েছেন, 'সিন্ধু জলবণ্টন চুক্তির অধীনে ইসলামাবাদের ভাগের জল কেউ নেওয়ার চেষ্টা করলে, তার হাত কেটে নেওয়া হবে।'
সম্প্রতি পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের সঙ্গে একটি যৌথ সাংবাদিক বৈঠক করেন মালিক। সেখানেই তিনি বলেন, 'ভারত পাকিস্তানের জল সরবরাহ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।' তিনি হুঁশিয়ারি দেন, ইসলামাবাদের জলের অধিকারে কেউ বাধা দিলে তার ফল মারাত্মক হবে।
পাকিস্তানের 'ডন' সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, মালিক আরও বলেন, 'ভারতের প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানকে এক ফোঁটা জলও ছাড়া হবে না। কিন্তু যারা আমাদের ভাগের জল চাইবে, আমরা তাদের হাত কেটে ফেলব।' শুধু 'ডন' নয়, পাকিস্তানের টিভি চ্যানেল 24NewsHD-সহ একাধিক পাক সংবাদমাধ্যম এই খবর প্রকাশ করেছে। (যদিও এই সব ভিডিও বা সংবাদের সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা)।
এই বিষয়ে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, পাকিস্তান নিজের ভাগের জল রক্ষা করতে সক্ষম। ভারতকে পাকিস্তানের ভাগের জল আটকাতে দেওয়া হবে না। তাঁর কথায়, সিন্ধু জলবণ্টন চুক্তি আইনত বৈধ এবং এটি বাতিল করা সম্ভব নয়।
پاکستان پہلے ہی واضح کر چکا ہے کہ اگر کسی نے ہمارے پانی پر ہاتھ ڈالنے کی کوشش کی تو اسے بھرپور جواب دیا جائے گا
ہم دوٹوک اعلان کر چکے ہیں کہ جو ہمارے پانی پر ہاتھ ڈالے گا ہم وہ ہاتھ کاٹ دیں گے
ہم نے پہلے ہوا میں پکڑ کر ٹھوکا ہے اب نیچے سے بھی ٹھوکیں گے ۔ مصدق ملک pic.twitter.com/l4q4XfmpsN— Kippsam Malik (@KeepsamM) June 29, 2026
পাক মন্ত্রীরা জানিয়েছেন, সিন্ধু জলবণ্টন চুক্তির উপর ইসলামাবাদে মঙ্গলবার প্রথম আন্তর্জাতিক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। তারার জানান, এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য আইন বিশেষজ্ঞ, জল বিশেষজ্ঞ এবং বিদেশি প্রতিনিধিরা ইতিমধ্যেই পাকিস্তানে পৌঁছে গিয়েছেন।