Typhoon Dujuan: বছরের সবচেয়ে বড় টর্নেডোয় তছনছ জাপান, হত ৪, বন্যা-ভূমিধসেও জেরবার

Typhoon Dujuan: বছরের সবচেয়ে বড় টর্নেডোয় তছনছ জাপান, হত ৪, বন্যা-ভূমিধসেও জেরবার

Published : Sep 22, 2026, 11:51 PM IST

জাপানে টাইফুন দুজুয়ানের ভয়াবহ তাণ্ডব। কান্টো অঞ্চলে প্রবল বৃষ্টি ও ঝড়ের জেরে চিবা ও কানাগাওয়া প্রিফেকচারে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে।

জাপানে টাইফুন দুজুয়ানের ভয়াবহ তাণ্ডব। কান্টো অঞ্চলে প্রবল বৃষ্টি ও ঝড়ের জেরে চিবা ও কানাগাওয়া প্রিফেকচারে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে।
টাইফুনের প্রভাবে এখনও পর্যন্ত অন্তত ৪ জনের মৃত্যু এবং ৬ জনের নিখোঁজ হওয়ার খবর। ইয়োকোসুকায় ভূমিধসে ষাটের কোঠার এক মহিলার মৃত্যু হয়েছে। চিবা প্রিফেকচারেও ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। প্রায় ৪৫ হাজার বাড়িতে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়ে। কাদা, পাথর ও ধ্বংসাবশেষে একাধিক রাস্তা অবরুদ্ধ। ব্যাহত হয়েছে জাপানের পরিবহণ ব্যবস্থাও। বাতিল হয়েছে মোট ২৭৫টি বিমান, Japan Airlines-এর ১৩৫টি এবং ANA-র ১৪০টি ফ্লাইট। শিনকানসেন পরিষেবাতেও সাময়িক বিঘ্ন ঘটে। ঝড়ের আগে ১৬ লক্ষেরও বেশি মানুষকে সতর্ক করা হয়েছিল। ঘণ্টায় প্রায় ১৪৪ কিলোমিটার বেগে ঝড়ের দাপটের পর মঙ্গলবার টাইফুনটি প্রশান্ত মহাসাগরের দিকে সরে যায়। তবে দুর্গত এলাকাগুলিতে এখনও চলছে উদ্ধার ও ত্রাণকাজ। নতুন করে ভূমিধসের আশঙ্কায় সতর্ক প্রশাসন।

06:04Arizona Flood: টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা! জলের তলায় অ্যারিজোনার বিস্তীর্ণ এলাকা
05:51First Muslim US Senator: মার্কিন সেনেটে ইতিহাস, প্রথম মুসলিম সদস্য! ট্রাম্পের পছন্দের প্রার্থীকে হারালেন এল-সায়েদ
05:47Colorado Flood: হড়পা বানের রেকর্ড তীব্রতা! খেলনার মতো ভেসে গেল বাড়ি, কলোরাডোয় ভয়াবহ বন্যা
08:53Indonesia Flash Flood: লাভার স্রোতে হড়পা বান,ভয়াবহ বন্যা ইন্দোনেশিয়ায়
04:40Elbrus Avalanche: বরফের বিশাল স্রোত আছড়ে পড়ল রিসর্টে, চাপা পড়ল গাড়ি, রাস্তা
06:06Las Vegas Flood: ভূতের রাতেই বন্যার হানা! প্রবল বৃষ্টিতে ভাসল লাস ভেগাস
07:14Ecuador Floods: প্রকৃতির ভয়াবহ তাণ্ডব, এল নিনোর প্রভাবে ভয়াবহ বন্যা ইকুয়েডরে
09:43Bangladesh: একের পর এক বিক্ষোভ, ভাঙচুর! পোশাকশ্রমিকদের ৩০ হাজার টাকা মজুরির দাবিতে উত্তাল বাংলাদেশ!
07:20Mexico Flood: রাস্তা নয়, যেন নদী! মেক্সিকোয় হড়পা বানে ভেসে গেল একের পর এক গাড়ি
06:25প্রকৃতির রুদ্ররূপ! ভুটানে হড়পা বান, ফিলিপিন্সে জেগে উঠল আগ্নেয়গিরি, পানামায় ভয়াবহ ভূমিকম্প
Read more