Joe Biden: আয়ারল্যান্ডে প্যালেস্তাইনপন্থীদের বিক্ষোভ, হামলার মুখে জো বাইডেন

Published : Nov 11, 2026, 03:37 PM IST
Joe Biden

সংক্ষিপ্ত

Joe Biden Attacked: আয়ারল্যান্ডে (Ireland) গিয়ে প্যালেস্তাইনপন্থীদের (Pro-Palestinian) বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁকে আক্রমণও করা হল। এই ঘটনায় বাইডেনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। একইসঙ্গে আয়ারল্যান্ড পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

DID YOU KNOW ?
গাজা নিয়ে বিক্ষোভ
গাজায় ইজরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন দেশে বিক্ষোভ দেখা গিয়েছে। এবার ডাবলিনেও বিক্ষোভ দেখা গেল।

Joe Biden Targeted With Milk Cartons: আয়ারল্যান্ডের (Ireland) ডাবলিনে (Dublin) গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গাজায় (Gaza) ইজরায়েলের (Israel) সামরিক অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিবাদে তাঁর কনভয় ও অনুষ্ঠানস্থল লক্ষ্য করে দুধের কার্টন ছুড়লেন প্যালেস্তাইনপন্থী বিক্ষোভকারীরা (Pro-Palestinian Protesters)। মঙ্গলবার ডাবলিনের ট্রিনিটি কলেজে (Trinity College) এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। নিজের ছেলে হান্টার বাইডেনের (Hunter Biden) এক বিশেষ সম্মাননা অনুষ্ঠানে যোগ দিতে ট্রিনিটি কলেজে গিয়েছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। জনসমক্ষে আলোচনায় বিশেষ অবদানের জন্য হান্টারকে সোনার পদক প্রদান করার কথা ছিল। কিন্তু অনুষ্ঠানের ঠিক আগে কলেজের ফ্রন্ট স্কোয়ারের বাইরে জড়ো হন একদল প্যালেস্টাইনপন্থী বিক্ষোভকারী। বাইডেন, তাঁর স্ত্রী জিল বাইডেন এবং ছেলে হান্টার কলেজের চত্বরে আসতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের একাংশ তাঁদের লক্ষ্য করে দুধের কার্টন ছুড়তে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে দ্রুত এগিয়ে আসেন নিরাপত্তারক্ষী এবং স্থানীয় পুলিশ বাহিনী গার্দাই। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ও তাঁর পরিবারের সদস্যদের ঘিরে নিরাপত্তার বলয় তৈরি করা হয়। ছোড়া কার্টন থেকে বাঁচাতে নিরাপত্তারক্ষীরা ছাতা দিয়ে তাঁদের আড়াল করেন এবং দ্রুত একটি অপেক্ষমাণ গাড়িতে তুলে নিয়ে যান।

বাইডেনকে ঘিরে বিক্ষোভ

শুধু দুধের কার্টন ছোড়াই নয়, বিক্ষোভকারীদের মুখে শোনা যায় ‘জেনোসাইড জো’ এবং ‘তোমার হাতে রক্ত লেগে রয়েছে’ স্লোগানও। গাজায় ইজরায়েলের সামরিক অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক সমর্থনের বিরুদ্ধে সরব হন তাঁরা। বিক্ষোভকারীদের অভিযোগ, বাইডেন প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে ইজরায়েলকে অস্ত্র সরবরাহ এবং কূটনৈতিক সমর্থন দিয়ে গাজায় সামরিক অভিযান চালিয়ে যেতে সাহায্য করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পরেও ইজরায়েলকে সামরিক সহায়তা অব্যাহত রেখেছিল বাইডেন প্রশাসন। তাঁদের দাবি, এর ফলে গাজায় সাধারণ মানুষের প্রাণহানি এবং মানবিক সংকট আরও বেড়েছে। এই কারণেই বাইডেনের ডাবলিন সফরের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন তাঁরা। এদিকে, ট্রিনিটি কলেজের বাইরে বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই বিক্ষোভকারীকে পিপার স্প্রে করা হয় এবং পরে তাঁদের গ্রেফতার করে গার্দাই।

বাইডেনের সফরের বিরোধিতায় ছাত্র সংগঠন

এই ঘটনায় সরব হয়েছেন ট্রিনিটি কলেজ ডাবলিন স্টুডেন্টস ইউনিয়নের (TCDSU) সভাপতি অ্যামি কেনেডি। ফ্রন্ট স্কোয়ারের বাইরে বক্তব্য রাখতে গিয়ে বাইডেনের সফরের তীব্র সমালোচনা করেন তিনি। কেনেডির বক্তব্য, গাজায় মার্কিন বিদেশনীতি এবং ইজরায়েলকে সমর্থনের জন্য দায়ী রাজনৈতিক নেতাদের কলেজের ছাত্র সংগঠনগুলির মঞ্চ দেওয়া উচিত নয়। তিনি বলেন, ‘প্যালেস্তাইনের মানুষের বিরুদ্ধে গণহত্যায় জো বাইডেনের ভূমিকা সুপ্রতিষ্ঠিত।’ পাশাপাশি কেনেডির অভিযোগ, গত এক মাসের মধ্যে দ্বিতীয়বার শান্তিপূর্ণ ছাত্র বিক্ষোভ দমন করতে গার্দাইকে ক্যাম্পাসে ডাকা হয়েছে। কেন এই সিদ্ধান্ত নেওয়া হল, তা নিয়ে ট্রিনিটি কলেজ কর্তৃপক্ষের পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন তিনি। একই সঙ্গে ২০১৬ সালে বাইডেনকে দেওয়া সাম্মানিক ডক্টরেট উপাধি প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন ছাত্রনেত্রী। তবে এই বিক্ষোভ বা ডাবলিন সফর ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত বাইডেন বা তাঁর পরিবারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২০
২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন জো বাইডেন।
২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে দেন জো বাইডেন। তিনি ২০২৪ পর্যন্ত এই পদে থাকেন।
Read more Articles on
click me!

Recommended Stories

আমেরিকার হামলাতেও থামেনি ইরান! প্রতি মাসে তৈরি হচ্ছে ৫০টি ব্যালিস্টিক মিসাইল, উদ্বেগে ওয়াশিংটন
Sheikh Hasina: শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ফেরত চেয়ে ইমেইল, সত্যতা যাচাই করছে বাংলাদেশ