Malaysia Flood: বিলিয়ন ডলারের শহর ডুবল ১ ঘণ্টার বৃষ্টিতে, ভাসছে গাড়ি, বাইক

Malaysia Flood: বিলিয়ন ডলারের শহর ডুবল ১ ঘণ্টার বৃষ্টিতে, ভাসছে গাড়ি, বাইক

Published : Sep 20, 2026, 09:40 PM IST

এক ঘণ্টা ধরে প্রবল বৃষ্টি। আর সেই বৃষ্টিতেই মালয়েশিয়ার কুয়ালালামপুর ও আশপাশের ক্লাং ভ্যালির বিভিন্ন এলাকায় নেমে এল হড়পা বান বা Flash Flood। প্রবল বৃষ্টির জেরে কুয়ালালামপুর ও সেলাঙ্গরের একাধিক রাস্তা জলের তলায় চলে যায়।

এক ঘণ্টা ধরে প্রবল বৃষ্টি। আর সেই বৃষ্টিতেই মালয়েশিয়ার কুয়ালালামপুর ও আশপাশের ক্লাং ভ্যালির বিভিন্ন এলাকায় নেমে এল হড়পা বান বা Flash Flood। প্রবল বৃষ্টির জেরে কুয়ালালামপুর ও সেলাঙ্গরের একাধিক রাস্তা জলের তলায় চলে যায়। ব্যাহত হয় যান চলাচল। জু নেগারা, সেতিয়াওয়াংসা এবং ওয়াংসা মাজু-সহ কুয়ালালামপুরের একাধিক এলাকায় জল জমে যায়। অ্যাম্পাং এলাকাতেও দেখা যায় প্রবল বৃষ্টির দাপট। বৃষ্টির ছবি ও জলমগ্ন রাস্তার একাধিক ভিডিও-ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। জু নেগারার কাছে রাস্তার একাংশে জল জমে যায়। জানা গিয়েছে, ওই এলাকায় একটি বাসও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেতিয়াওয়াংসা LRT স্টেশনের কাছেও জলমগ্ন রাস্তার মধ্যে দিয়েই চলাচল করতে দেখা যায় গাড়িকে। অন্যদিকে ওয়াংসা মাজু এলাকায় এতটাই প্রবল বৃষ্টি হয় যে দৃশ্যমানতা প্রায় শূন্যের কাছাকাছি নেমে আসে। অ্যাম্পাংয়ে পরিস্থিতি ছিল আরও কঠিন। প্রবল বৃষ্টির কারণে বাড়ি থেকে কাছের Ampang Point, Ampang Puteri এবং Plaza Ampang City-র মতো পরিচিত জায়গাগুলিও স্পষ্ট দেখা যাচ্ছিল না। তবে বৃষ্টি থামার পর কিছু এলাকায় জমা জল তুলনামূলক দ্রুত নেমেও যায়। বিকেল ৩টে ৫ মিনিটে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করে মালয়েশিয়ার আবহাওয়া দফতর MetMalaysia। সতর্কতা জারি ছিল সন্ধে ৬টা পর্যন্ত। এর আওতায় ছিল কুয়ালালামপুর, পুত্রাজায়া এবং গোটা সেলাঙ্গর। পরে সেই সতর্কতা আরও বাড়ানো হয়। কুয়ালালামপুর-সহ একাধিক এলাকায় রাত ৯টা পর্যন্ত বজ্রঝড়, ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা জানানো হয়। এরই মধ্যে Sungai Besi Highway বা E9-তেও হড়পা বান পরিস্থিতি তৈরি হয়। Pandan Makmur থেকে Pandan Indah যাওয়ার পথে KM P2.2 পশ্চিমমুখী লেনে জল জমে যায়। ফলে রাস্তার বাঁদিকের ও মাঝের লেন বন্ধ করে দিতে হয়। শুধু ডানদিকের লেন দিয়ে যান চলাচল করায় তৈরি হয় তীব্র যানজট। মালয়েশিয়ান হাইওয়ে অথরিটি বিকেল ৫টা ২৯ মিনিট নাগাদ এই যানজটের কথা জানায়। আরও একটি বিষয় নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। ১৯ এবং ২০ সেপ্টেম্বর সেলাঙ্গর, কুয়ালালামপুর এবং পুত্রাজায়ায় চলছিল Cloud Seeding বা কৃত্রিম বৃষ্টির প্রক্রিয়া। মূলত বাতাসে PM2.5-এর মাত্রা বেড়ে যাওয়ায় তৈরি হওয়া ধোঁয়াশা বা haze কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। NADMA-র সমন্বয়ে MetMalaysia, Civil Aviation Authority এবং Royal Malaysian Air Force এই Cloud Seeding অভিযানে যুক্ত ছিল। এর আগে সেপ্টেম্বরের শুরুতেও ভয়াবহ বন্যার মুখে পড়েছিল Zoo Negara। দীর্ঘক্ষণ ভারী বৃষ্টির পর Sungai Pandan এবং Sungai Kemensah নদীর জল উপচে Hulu Klang এলাকায় হড়পা বান হয়। জু নেগারার কিছু অংশে তখন প্রায় ১.২ মিটার পর্যন্ত জল উঠে গিয়েছিল। Reptile, Hippo এবং Savannah Section-ও জলের তলায় চলে যায়। তবে স্বস্তির খবর, জু নেগারার সমস্ত প্রাণী নিরাপদ ছিল। কোনও প্রাণীর মৃত্যু বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। পরে জল নেমে গেলে পরিষ্কার করা হয় বিভিন্ন এনক্লোজার। কর্তৃপক্ষ জানিয়েছিল, জলের স্রোত এতটাই দ্রুত ছিল যে সেই সময় জু নেগারায় গাড়ি নিয়ে ঢোকাও সম্ভব হয়নি। আসলে কুয়ালালামপুরের নিচু ও পুরনো এলাকাগুলিতে অল্প সময়ে অতিরিক্ত বৃষ্টি হলেই এমন Flash Flood-এর ঘটনা নতুন নয়। DBKL-এর আগের হিসেব অনুযায়ী, শহরে একসময় ৩০টিরও বেশি Flash Flood hotspot ছিল। বিভিন্ন জলনিকাশি ও পরিকাঠামোগত কাজের পর সেই সংখ্যা কমে প্রায় ১৪-তে এসেছে। তবুও প্রবল স্বল্পস্থায়ী বৃষ্টিতে কুয়ালালামপুরের নিচু এলাকা, রাস্তা এবং নদীর আশপাশের অংশ দ্রুত জলমগ্ন হয়ে পড়তে পারে। ২০ সেপ্টেম্বরের প্রবল বৃষ্টির পর ফের সেই ছবিই দেখা গেল মালয়েশিয়ার রাজধানী ও আশপাশের এলাকায়।

04:08Bangkok Fire: মেট্রোয় আচমকা ভয়াবহ আগুন, চলন্ত ট্রেনে আটকে মানুষ, তীব্র আতঙ্ক
03:34Sudan Dust Storm: ধুলোঝড়ে ঢাকল East Nile, খার্তুমে জারি কড়া সতর্কতা
03:42মুষলধারে বৃষ্টিতে জলের স্রোত রোমের রাস্তায়, হড়পা বানে বিপর্যস্ত ইতালির রাজধানী
02:45Nepal Flash Flood 2026: ৬ লক্ষ ৭৯ হাজার SMS পাঠিয়েও কেন রক্ষা হল না! যে ভুলে ডুবল নেপাল
03:40China Landslide: পাহাড় ভেঙে নামল ৮০ লক্ষ ঘনমিটার মাটি! ভয়াবহ ভূমিধস চিনে
05:39Valencia Flood: আধ ঘণ্টায় ৭০ মিমি বৃষ্টি, ডুবে গেল বিমানবন্দরও। ভ্যালেন্সিয়ায় ভয়াবহ বন্যা!
06:15Arizona Floods: নেপালের পর হড়পা বান আমেরিকায়, অ্যারিজোনার বন্যার ভাসছে দামি গাড়ি
06:20Mexico Flood: রাস্তায় এক মিটার জল! স্রোতে ভেসে গেল একের পর এক গাড়ি
03:35China Flood: ৬১৬ মিলিমিটার বৃষ্টি! মুহূর্তে ভাসল চিনের একাধিক শহর, গাড়ি স্রোতে উধাও
Read more