আমেরিকায় হিন্দু মন্দিরে গণহত্যার ছক! গ্রেফতার ১৯ বছরের যুবক, উদ্ধার রাইফেল ও শতাধিক কার্তুজ

Published : Oct 15, 2026, 10:30 AM IST
man arrested in Illinois in the US for allegedly plotting mass shooting at Hindu temple in Aurora

সংক্ষিপ্ত

আমেরিকার ইলিনয়েসে একটি হিন্দু ধর্মীয় স্থানে হামলার পরিকল্পনা করার অভিযোগে ১৯ বছরের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম আলেকজান্দ্রোস পাপোরাকিস (Alexandros Paporakis)। তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং শ্বেতাঙ্গ আধিপত্যবাদী চরমপন্থী মতাদর্শ সংক্রান্ত একটি নথি উদ্ধার হয়েছে বলে জানিয়েছে তদন্তকারীরা।

আমেরিকার ইলিনয়েসে একটি হিন্দু ধর্মীয় স্থানে হামলার পরিকল্পনা করার অভিযোগে ১৯ বছরের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম আলেকজান্দ্রোস পাপোরাকিস (Alexandros Paporakis)। তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং শ্বেতাঙ্গ আধিপত্যবাদী চরমপন্থী মতাদর্শ সংক্রান্ত একটি নথি উদ্ধার হয়েছে বলে জানিয়েছে তদন্তকারীরা। এই ঘটনায় ভারতীয় বংশোদ্ভূতদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, শিকাগোর কাছে ইলিনয়েসের অরোরা এলাকার একটি হিন্দু ধর্মীয় স্থানে হামলার পরিকল্পনা করা হয়ে থাকতে পারে। তবে ঠিক কোন মন্দিরকে নিশানা করার পরিকল্পনা ছিল, তা এখনও নিশ্চিত করেননি তদন্তকারীরা।

১১ অক্টোবর প্যালাটাইন ও মাউন্ট প্রসপেক্ট পুলিশের যৌথ উদ্যোগে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাঁর সহকর্মীদের কাছ থেকে পাওয়া কিছু ইলেকট্রনিক বার্তার সূত্র ধরেই তদন্ত শুরু হয়েছিল। অভিযোগ, সেখানে গণহারে গুলি চালানোর পরিকল্পনার উল্লেখ ছিল। পাশাপাশি রাইফেল, ম্যাগাজিন, বডি আর্মার এবং অন্যান্য কৌশলগত সরঞ্জামের ছবিও শেয়ার করেছিলেন তিনি।

বাড়ি থেকে কী কী উদ্ধার হয়েছে?

অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি রাইফেল, একাধিক ভর্তি ম্যাগাজিন, কয়েকশো রাউন্ড গুলি, বডি আর্মার এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া কিছু সামগ্রীর সঙ্গে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী চরমপন্থার প্রতীকের যোগ রয়েছে বলেও দাবি তদন্তকারীদের। তদন্তে অভিযুক্তের লেখা বলে সন্দেহ করা একটি নথিও সামনে এসেছে। সেখানে দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মানুষ, বিশেষত ভারতীয়দের বিরুদ্ধে হিংসার উল্লেখ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ইহুদি ও আফ্রিকান-আমেরিকানদের বিরুদ্ধেও হিংসাত্মক বক্তব্য থাকার অভিযোগ উঠেছে।

কী অভিযোগে গ্রেফতার?

অভিযুক্তের বিরুদ্ধে সন্ত্রাসবাদী হুমকি দেওয়া এবং বেআইনিভাবে অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। আদালতে শুনানির পর বিচারক তাঁকে বিচারপ্রক্রিয়া চলাকালীন হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। আগামী ৩০ অক্টোবর তাঁর পরবর্তী আদালতে হাজিরার দিন ধার্য হয়েছে। ঘটনার তদন্তে FBI-ও স্থানীয় পুলিশের সঙ্গে কাজ করছে। অরোরা পুলিশ এলাকার হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে সম্ভাব্য হুমকির বিষয়ে সতর্ক করেছে। তবে এই ঘটনার সঙ্গে যুক্ত সাধারণ মানুষের জন্য বর্তমানে কোনও নির্দিষ্ট ও চলমান হুমকির সন্ধান মেলেনি বলে জানিয়েছে পুলিশ।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

জার্মানিতে আবাসনে ভয়াবহ আগুনে মৃত্যু ৩ ভারতীয়র! খুন সন্দেহে গ্রেফতার রোমানিয়ার বাসিন্দা
Viral News: মা অসুস্থ, বিমানের টিকিট নেই! হেলিকপ্টার ভাড়া করে বাড়ি ফিরলেন যুবক