জার্মানিতে আবাসনে ভয়াবহ আগুনে মৃত্যু ৩ ভারতীয়র! খুন সন্দেহে গ্রেফতার রোমানিয়ার বাসিন্দা

Published : Oct 14, 2026, 10:42 PM IST
Three Indian nationals were killed and five others injured in a fire at a residential building in the German city of Bochum

সংক্ষিপ্ত

জার্মানির বোখুম শহরে একটি বহুতল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে তিন ভারতীয় নাগরিকের। এই ঘটনায় আরও পাঁচ জন আহত হয়েছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় খুনের সন্দেহে ওই আবাসনেরই ৪১ বছর বয়সি এক রোমানীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। আগুন লাগার পিছনে অন্তর্ঘাতের সম্ভাবনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

জার্মানির বোখুম শহরে একটি বহুতল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে তিন ভারতীয় নাগরিকের। এই ঘটনায় আরও পাঁচ জন আহত হয়েছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় খুনের সন্দেহে ওই আবাসনেরই ৪১ বছর বয়সি এক রোমানীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। আগুন লাগার পিছনে অন্তর্ঘাতের সম্ভাবনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মৃত তিন ভারতীয়ের মধ্যে দু’জন মহিলা, যাঁদের বয়স ২৫ ও ২৭ বছর। অপর মৃত যুবকের বয়স ২৬ বছর। তবে তাঁদের নাম এবং ভারতের কোন রাজ্যের বাসিন্দা ছিলেন, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য সামনে আসেনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে বোখুমের হফস্টেডে এলাকার একটি বহুতল আবাসনে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও উদ্ধারকারী দল। আগুন নেভানোর কাজ চলাকালীন আবাসনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তিন জনের দেহ উদ্ধার করা হয়। অগ্নিকাণ্ডের জেরে আরও পাঁচ জন আহত হয়েছেন। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আবাসনের সিঁড়ি দিয়ে ওঠানামা করা কঠিন হয়ে পড়ে। ফলে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে দমকলকর্মীদের বেশ বেগ পেতে হয়। কয়েক জনকে মইয়ের সাহায্যে উদ্ধার করা হয়।

খুনের সন্দেহে গ্রেফতার রোমানীয় নাগরিক

ঘটনার তদন্তে নেমে ৪১ বছর বয়সি এক রোমানীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ওই আবাসনেই থাকতেন। তাঁর বিরুদ্ধে খুনের সন্দেহে তদন্ত শুরু হয়েছে। ঘটনার পিছনে কোনও অপরাধমূলক ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রাথমিক তদন্তে আগুন লাগার কারণ হিসেবে প্রযুক্তিগত ত্রুটির সম্ভাবনা খারিজ করেছেন তদন্তকারীরা। আগুন ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছিল কি না, তা এখনও নিশ্চিত নয়। পুরো ঘটনার তদন্ত চলছে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Viral News: মা অসুস্থ, বিমানের টিকিট নেই! হেলিকপ্টার ভাড়া করে বাড়ি ফিরলেন যুবক
Taiwan EU Relations: চিনের উপর বেশি নির্ভর করলে ইউরোপের স্বাধীনতাই বিপদে পড়বে, সতর্ক করল তাইওয়ান