Venezuela Oil: ভেনেজুয়েলার তেল শোধনে ভরসা , তেল শোধনে ভারতকে 'সুপার পাওয়াল' বললেনমার্কো রুবিওর

Saborni Mitra   | ANI
Published : Oct 20, 2026, 07:44 PM IST
Marco Rubio Calls India Refining Superpower Eyes Venezuela Oil Deal

সংক্ষিপ্ত

মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও মুম্বই সফরে এসে ভারতকে তেল শোধনের সুপারপাওয়ার বলেছেন। মার্কিন প্রতিনিধি দল ভেনেজুয়েলার তেল উৎপাদন নিয়ে রিলায়েন্সের সঙ্গেও কথা বলবে।

মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও ভারতকে তেল শোধনের 'সুপারপাওয়ার' বলেছেন। মঙ্গলবার তিনি জানান, মার্কিন প্রতিনিধি দল ভেনেজুয়েলায় তেল উৎপাদন নিয়ে রিলায়েন্সের সঙ্গে আলোচনায় বসবে। রুবিও তিন দিনের সফরে মুম্বইয়ে এসেছেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বিশ্বজুড়ে জ্বালানির চাহিদা মেটাতে ভারতের ক্ষমতার প্রশংসা করেন। রুবিও বলেন, "ভারত তেল শোধনে সুপারপাওয়ার। ওদের ভারী অপরিশোধিত তেল শোধন করার ক্ষমতা আছে। ওরা আগেও এটা করেছে। আমার মনে হয়, ভেনেজুয়েলার তেল যত বেশি বাজারে আসবে, ভারত তত ভালোভাবেই এই কাজটা করতে পারবে।"

রুবিও মুম্বইয়ে সাংবাদিকদের আরও জানান, "ভেনেজুয়েলায় ভারতের আগে থেকেই তেলের ছাড়পত্র নেওয়া আছে। এর ফলে তারা নিজেরাই আরও বেশি তেল উৎপাদন করতে পারবে।" তিনি পুরো বিষয়টিকে বেশ ইতিবাচক হিসেবেই দেখছেন। তাঁর মতে, এগুলো সবই খুব গঠনমূলক পদক্ষেপ।

তিনি বলেন, "বিশ্বজুড়ে এখন যা পরিস্থিতি, তাতে যে ঘাটতি তৈরি হচ্ছে, সেটা একা ভেনেজুয়েলা মিটিয়ে দেবে—এমন দাবি আমি করছি না। তবে সময়ের সঙ্গে সঙ্গে তারা নিশ্চয়ই এটা পারবে। আর আপাতত অল্প সময়ের জন্য হলেও এটা বেশ কাজে দেবে।"

রুবিও আরও বলেন, "আমরা এই বিষয়টা নিয়েই কথা বলব। আমরা ভারতের সঙ্গে আগেও কথা বলেছি। ওদের দেখে বেশ প্রস্তুত বলেই মনে হচ্ছে। ওরা কাজটা করতে আগ্রহী। তবে নিষেধাজ্ঞার মতো কিছু বাধা হয়তো সামনে আসতে পারে। আমাদের একসঙ্গে মিলে সেগুলো কাটিয়ে উঠতে হবে।"

পাশাপাশি রুবিও জানান, মার্কিন প্রতিনিধি দল ভেনেজুয়েলায় তেল উৎপাদন নিয়ে রিলায়েন্সের সঙ্গেও কথা বলবে। তিনি উল্লেখ করেন, ভারত পেট্রোলিয়াম কেনার ক্ষেত্রে এখন অনেক বেশি বৈচিত্র্য এনেছে, যা সত্যিই একটা বুদ্ধিমানের মতো কাজ।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Mecca Defence Pact: ১০ বছর বেরোনো যাবে না, প্রকাশ্যে এল সৌদি-পাক-তুরস্ক প্রতিরক্ষা চুক্তির শর্ত
চূড়ান্ত পর্যায়ে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি! বাকি মাত্র কয়েকটি বিষয়, শীঘ্রই বড় ঘোষণা ট্রাম্পের?