ক্লাসরুমের ভেতর অষ্টম শ্রেণির ছাত্রের যৌনাঙ্গ স্পর্শ! ২০ বার যৌন সংসর্গে লিপ্ত শিক্ষিকা

Published : Nov 09, 2023, 09:20 AM IST
Melissa Marie Curtis

সংক্ষিপ্ত

ছাত্রের মায়ের বাড়িতে গিয়েও শোওয়ার ঘর এবং বসার ঘরে একাধিকবার যৌন সঙ্গমে লিপ্ত হতেন ওই শিক্ষিকা। মন্টোগোমারি কাউন্টিতে একবার সিনেমা দেখতে নিয়ে গিয়েছিলেন তিনি, সেখানে হলের ভেতরেই পা দিয়ে ছাত্রের যৌনাঙ্গ স্পর্শ করে উত্তেজিত করছিলেন বলে অভিযোগ।

২০১৫ সালে আমেরিকার মন্ট‌োগোমারিতে কাউন্টি পাবলিক স্কুলের শিক্ষিকা ছিলেন ২২ বছর বয়সি মেলিসা ম্যারি কার্টিস। সেই সময়ে অষ্টম শ্রেণিতে পড়া এক ছাত্রকে ক্লাসরুমের ভেতরেই শারীরিকভাবে উত্তেজিত করতেন তিনি। বারবার ছাত্রের বাড়িতে গিয়ে লিপ্ত হতেন যৌন সংসর্গে। ২০২৩ সালে ৮ বছরের পুরনো ঘটনা নিয়ে মুখে খুলেছেন নির্যাতিত ছাত্র। তাঁর অভিযোগের ভিত্তিতে ৩১ বছর বয়সি মেলিসা ম্যারি কার্টিসকে গ্রেফতার করেছে মন্টগোমারি কাউন্টি পুলিশ ডিপার্টমেন্ট (MCDP)। 

-

মন্ট‌োগোমারি ভিলেজ মিডল স্কুল নামের ওই বিদ্যালয়ে পড়াকালীন ছাত্রের বয়স ছিল ১৪ বছর। যুবকের অভিযোগ, ক্লাসরুমের ভেতরেই তাঁর যৌনাঙ্গ স্পর্শ করতেন শিক্ষিকা মেলিসা, একটি গাড়ির ভেতরে তিনি নিজের ছাত্রকে চুমু খেতেন, মেরিল্যান্ডের জার্মানটাউনে ছাত্রের মায়ের বাড়িতে গিয়েও শোওয়ার ঘর এবং বসার ঘরে একাধিকবার যৌন সঙ্গমে লিপ্ত হতেন তিনি, মন্টোগোমারি কাউন্টিতে একবার সিনেমা দেখতে নিয়ে গিয়েছিলেন তিনি, সেখানে হলের ভেতরেই পা দিয়ে ছাত্রের যৌনাঙ্গ স্পর্শ করে উত্তেজিত করছিলেন বলে অভিযোগ। 



নিজের কামলালসা মেটানোর জন্য ছাত্রকে মুখ ব্যবহার করার নির্দেশ দিতেন মেলিসা, এর জন্য তিনি গাঁজা, মদ, ইত্যাদি মাদক দ্রব্যও ব্যবহার করাতেন। শুধুমাত্র অষ্টম শ্রেণিতে পড়ার সময়ই তাঁর শিক্ষিকা তাঁকে কম করেও ২০ বার যৌন সঙ্গমে বাধ্য করিয়েছিলেন বলে অভিযোগ তুলেছেন ওই যুবক। এই সংসর্গ টানা ২ বছর ধরে চলেছিল বলে পুলিশকে জানিয়েছেন তিনি। পুলিশের সন্দেহ, শুধুমাত্র একজন ছাত্র নয়, যে দুটো স্কুলে তিনি পড়িয়েছেন, সেগুলির একাধিক ছাত্রকেই হয়তো একইভাবে যৌন শোষণ করেছেন অভিযুক্ত মেলিসা ম্যারি কার্টিস। এই বিষয়ে অন্যান্য ছাত্রদের বক্তব্য শোনার জন্য বিশেষ ফোন নম্বরও চালু করা করেছে পুলিশ। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

PREV
click me!

Recommended Stories

Tibet Arrest: দলাই লামার ছবি দেখানোয় তিব্বতে সমাজকর্মী গ্রেপ্তার, সমালোচনার মুখে চিন
Butterflies Inherit Memories: প্রজাপতিরা শুঁয়োপোকা অবস্থার স্মৃতি মনে রাখে, বিশ্বকে চমকে দিল ১০ বছরের জাপানি খুদের গবেষণা