মসজিদে এক কোমর জল, গাড়ি-বাড়ি ডুবল পুরোটাই, লিবিয়ার ভয়াবহ বন্যার ভিডিও ভাইরাল

মসজিদে এক কোমর জল, গাড়ি-বাড়ি ডুবল পুরোটাই, লিবিয়ার ভয়াবহ বন্যার ভিডিও ভাইরাল

Published : Oct 13, 2026, 11:49 PM IST

প্রবল বৃষ্টি আর হড়পা বানে বিপর্যস্ত উত্তর আফ্রিকার দেশ লিবিয়া। সেপ্টেম্বরের শেষ দিক থেকে দেশের একাধিক এলাকায় বন্যার জেরে জনজীবন বিপর্যস্ত। আর মঙ্গলবার, ১৩ অক্টোবর, ভারী বৃষ্টিতে নতুন করে জলমগ্ন হয়ে পড়েছে রাজধানী ত্রিপোলির একাধিক এলাকা।

প্রবল বৃষ্টি আর হড়পা বানে বিপর্যস্ত উত্তর আফ্রিকার দেশ লিবিয়া। সেপ্টেম্বরের শেষ দিক থেকে দেশের একাধিক এলাকায় বন্যার জেরে জনজীবন বিপর্যস্ত। আর মঙ্গলবার, ১৩ অক্টোবর, ভারী বৃষ্টিতে নতুন করে জলমগ্ন হয়ে পড়েছে রাজধানী ত্রিপোলির একাধিক এলাকা। রাস্তাঘাট থেকে বাড়িঘর, সরকারি প্রতিষ্ঠান—জলের দাপটে বিপাকে সাধারণ মানুষ। বন্যায় পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম লিবিয়ার একাধিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর সামনে এসেছে। গাট এলাকায় বহু পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর, সেতু ও রাস্তাঘাট। কোথাও বিদ্যুৎ পরিষেবা ব্যাহত, কোথাও আবার হাসপাতালও সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। বন্যার জলে নিকাশি নালা মিশে যাওয়ায় বাড়ছে স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগও।

ত্রিপোলিতেও পরিস্থিতি উদ্বেগজনক। একাধিক এলাকায় জল জমে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়েছে। নিরাপত্তার কারণে কিছু রাস্তা বন্ধ রাখা হয়েছে। বন্যার জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যাঙ্ককর্মীর মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় উদ্ধারকারী দল ও জরুরি পরিষেবা কর্মীরা কাজ করছেন। বিপজ্জনক নিচু এলাকা থেকে বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

04:47Iguazu Falls: ইগুয়াজু জলপ্রপাত পরিণত দৈতপ্রবাহে, মেসির দেশে ভয়বাহ কাণ্ড
10:07Nepal Flood: নেপাল যেন দুর্যোগের রাজধানী, বিপর্যয়ের হড়পা বানে ফের ছারখার
06:11Ecuador Hailstorm: আকাশ থেকে বরফের টুকরোর বৃষ্টি! শিলার চাঁইতে আটকে গেল রাজপথ
08:38টানা একদিনের মুষলধারার বৃষ্টিতে স্পেনে ভয়বাহ বন্য়া, জলের তলায় দুতলা বাড়িও
14:36Spain Flood: জলের তোড়ে রাস্তা দিয়ে ভাসছে ট্রেন লাইন, ভাঙছে বাড়ি। ভয়াবহ বন্যা স্পেনে
05:22অর্ধেক ডুবেই চলছে ট্রাম, রাস্তায় হাজির সমুদ্র। ফ্রান্সে ভয়বাহ বন্যা
03:32সিনেমাকে হার মানায়! সুপারহিরো ক্যাপ্টেন স্মিতের কীর্তি, ১৭৪ প্রাণ বাঁচালেন কীভাবে?
04:56বন্যার স্রোতে ভাঙল নেপালের বিখ্যাত মহাকালী সেতু, ভারত-নেপাল সীমান্তে বড় সমস্যা
06:19ধ্বংসযজ্ঞ ফিরল নেপালে, তাসের ঘরের মত ভাঙছে বাড়ি, বাড়ছে মৃত্য়ু মিছিল
Read more