পদ্মাপাড়ে গণতন্ত্রের জয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েই সংখ্যালঘুদের বড় বার্তা তারেকের

Published : Feb 19, 2026, 09:44 AM IST

Tarique Rahman on Bangladesh: গত এক বছরেরও বেশি সময় ধরে চলা নৈরাজ্যের বাংলাদেশে ফিরেছে শান্তির পরিবেশ। প্রতিষ্ঠিত হয়েছে গণতান্ত্রিক সরকার। বিপুল ভোটে জয়লাভ করে ক্ষমতা দখল করেছে বিএনপি। নব নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। 

PREV
16
ভোটে জিতেই বাংলাদেশের সংখ্যালঘুদের বড় বার্তা তারেক রহমানের

অন্তর্বর্তী সরকারের বিদায় দিয়ে বাংলাদেশে সদ্য প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্রের শাসন। ফের ক্ষমতায় এসেছে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন খালেদা পুত্র তারেক রহমান। পদ্মাপাড়ের প্রধানমন্ত্রী হিসেবে মঙ্গলবারই শপথ নিয়েছেন তিনি। আর বুধবার ছিলো তারেকের মন্ত্রিসভার প্রথম বৈঠক। আর প্রথম বৈঠকেই বাংলাদেশি সংখ্যালঘুদের উদ্দেশে দিলেন বড় বার্তা। ক বলেছেন তারেক রহমান? বিস্তারিত জানতে পড়ুন আরও। 

26
সিন্ডিকেট নিয়ে বড় দাবি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের শাসনভার গ্রহনের পরই কঠোর তারেক। নিজের দলের সংসদ সদস্য সহ বাংলাদেশের মুসলাম, হিন্দু, খ্রিস্টান সহ সংখ্যালঘুদের উদ্দেশে দিয়েছেন কড়া বার্তা। মন্ত্রিসভার বৈঠকের প্রথম ভাষণেই তারেক জানান, দেশে যে কোনও ধরনের অনাচার সিন্ডিকেট ভেঙে দেবেন তিনি। কোনওরকম সিন্ডিকেট, ভাঁওতাবাজি বরদাস্ত করা হবে না। একই সঙ্গে সংখ্যালঘুদের উদ্দেশেও দিয়েছেন অভয় বার্তা। 

36
কী বলেছেন তারেক রহমান?

এই বিষয়ে তিনি আরও বলেন যে, ‘’রমজান মাস আসন্ন। এই সময় বাংলাদেশের বাজারে রাজধানী ঢাকা সহ বিভিন্ন প্রান্তে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখাই তার সরকারের প্রধান কাজ।'' বাংলাদেশের নব নির্বাচিত প্রধানমন্ত্রী আরও বলেন, ‘’রমজানের পবিত্র মাসটিকে আপনারা মুনাফা লাভের মাস হিসেবে পরিগণিত করবেন না। জিনিসপত্রের দাম যাতে নাগালের বাইরে না বেরিয়ে যায় সেদিকে খেয়াল রাখুন।''

46
সিন্ডিকেটের বিরুদ্ধে কড়া বার্তা তারেকের

একই সঙ্গে দেশে সিন্ডিকেটরাজ নিয়েও কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বলেন যে, ‘’হাজার হাজার প্রাণের বিনিময়ে আমরা গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা করেছি। মাফিয়া-সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করে আমরা সরকার প্রতিষ্ঠা  করেছি। সুশৃঙ্খলভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছি। এই মহান কাজে যাতে কোনওরকম বাধা বিঘ্ন না ঘটে সেদিকে খেয়াল রাখা আমাদের দায়িত্ব-কর্তব্য। বিএনপি সরকার দেশের সবক্ষেত্রে অনাচার, অবিচার, সিন্ডিকেট রাজত্ব ভেঙে দিতে বদ্ধপরিকর।''

56
বাংলাদেশের আইনশৃঙ্খলা উন্নতির বার্তা

দেশে আসার পর  প্রথম থেকেই তারেকের মুখে ছিলো বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির বার্তা। এমনকি বিএনপি সরকার ক্ষমতায় আসার পরও তিনি এটাই দাবি করেছিলেন যে, আইনশৃঙ্খলা বজায় রাখা, সুষ্ঠভাবে দেশ পরিচালনা, গণতন্ত্রকে রক্ষা করা এটাই তাদের কাছে প্রধান অগ্রাধিকার। ছাত্র আন্দোলন, হাসিনার দেশ ত্যাগের পর অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে যে অরাজকতা, নৈরাজ্য চলেছে তা সাফ করে নতুন বাংলাদেশ, সকলের জন্য বাংলাদেশ তৈরি করাই তাদের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন বিএনপি নেতা তথা পদ্মাপাড়ের নব নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান।

66
সংখ্যালঘুদের উদ্দেশে বড় বার্তা

শুধু দেশের উন্নয়ন, সিন্ডিকেট ব্যবস্থার ধ্বংস নয়। বাংলাদেশে এতদিন ধরে যেভাবে সংখ্যালঘু হিন্দুরা আক্রান্ত হয়েছেন। খুন হয়েছেন তার বিরুদ্ধেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। তিনি বলেন, ‘’পাহাড় থেকে সমতল বাংলাদেশ সবার জন্য। এখানে মুসলিম-হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকলে মিলেমিশে বাস করবে। দেশের উন্নয়নের স্বার্থে সবাই একজোট হয়ে এগিয়ে আসবে।'' সকলের জন্য তিনি বাংলাদেশকে নিরাপদ ভূমিতে পরিণত করতে চান বলেও আশা প্রকাশ করেছেন সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী তথা বিএনপি নেতা তারেক রহমনা। 

Read more Photos on
click me!

Recommended Stories