MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • তথ্য যাচাই না করেই অন্যত্র বদলির নির্দেশ জানিয়ে চিঠি, SSC-র ভূমিকায় ক্ষোভ প্রকাশ কলকাতা হাইকোর্টের

তথ্য যাচাই না করেই অন্যত্র বদলির নির্দেশ জানিয়ে চিঠি, SSC-র ভূমিকায় ক্ষোভ প্রকাশ কলকাতা হাইকোর্টের

Calcutta HC On WB SSC Scam: কোনওরকম তথ্য যাচাই না করেই বদলি। এসএসসি-র ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ কলকাতা হাইকোর্টের। কী বলল আদালত? বিস্তারিত তথ্যের জন্য দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Feb 19 2026, 08:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
SSC র ভূমিকায় অসন্তোষ প্রকাশ কলকাতা হাইকোর্টের
Image Credit : Social Media

SSC-র ভূমিকায় অসন্তোষ প্রকাশ কলকাতা হাইকোর্টের

এবার শিক্ষক নিয়োগ মামলায় স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। এসএসসি-এর খামখেয়ালিপনা নিয়ে তীব্র ভর্ৎসনা করলেন বিচারপতি অমৃতা সিনহা। তথ্য যাচাই না করেই বদলির নির্দেশ দেওয়ায় স্কুল সার্ভিস কমিশনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ কলকাতা হাইকোর্টের।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
শিক্ষক বদলি নিয়ে ক্ষোভ প্রকাশ আদালতের
Image Credit : Social Media

শিক্ষক বদলি নিয়ে ক্ষোভ প্রকাশ আদালতের

বীরভূমের বাসিন্দা পার্থসারথি দোলুই ২০১৩ সালে গ্রুপ ডি পদে চাকরি পান। তাঁর কর্মস্থল ছিল বাড়ি থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে। ২০২০ সালে শারীরিক অসুস্থতা এবং স্ত্রীর কিডনির জটিল সমস্যার কারণে বাড়ির কাছাকাছি কোনও স্কুলে বদলির আবেদন জানান তিনি। স্কুল শিক্ষা দফতরে সেই আবেদন জমা পড়ে। পরে এসএসসি সমস্ত নথি খতিয়ে দেখে তাঁকে বাড়ির নিকটবর্তী একটি স্কুলে যোগদানের নির্দেশ দেয়।

Related Articles

Related image1
বিধানসভা ভোটের আগে হুমায়ুনকে ফের কোণঠাসা করার চেষ্টা! বেআইনি বাড়ির মালিকানা ইস্যুতে স্ত্রীকে নোটিশ
Related image2
ফাল্গুনের শুরুতেই শীতের আমেজে ভাটা, কবে থেকে চড়বে বঙ্গের পারদ? রইল আবহাওয়ার বিরাট আপডেট
35
শূন্যপদ নিয়ে প্রশ্ন আদালতের
Image Credit : Social Media

শূন্যপদ নিয়ে প্রশ্ন আদালতের

জানা গিয়েছে,  নতুন স্কুলে যোগ দিতে গিয়ে সমস্যার মুখে পড়েন পার্থসারথি। সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ জানায়, সেখানে কোনও শূন্যপদ নেই। ফলে প্রশ্ন ওঠে শূন্যপদ না থাকলে বদলির নির্দেশ এল কীভাবে? এই নিয়ে জেলা স্কুল পরিদর্শক (ডিআই) এবং এসএসসি চেয়ারম্যানের কাছে একাধিকবার আবেদন জানান তিনি। জানতে চান, শূন্যপদ না থাকা সত্ত্বেও কেন বদলির নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ, তাঁর সেই আবেদনের কোনও উত্তর মেলেনি। অবশেষে বাধ্য হয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।

45
বিচারপতি অমৃতা সিনহার ভর্ৎসনার মুখে এসএসসি
Image Credit : Social Media

বিচারপতি অমৃতা সিনহার ভর্ৎসনার মুখে এসএসসি

বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলার শুনানিতে পার্থসারথির আইনজীবী আশিস কুমার চৌধুরী জানান, একজন অসুস্থ কর্মী এবং তাঁর অসুস্থ স্ত্রীর মানবিক দিক বিবেচনা করে নিয়ম মেনে বদলির আবেদন করা হয়েছিল। কিন্তু তথ্য যাচাই না করেই বদলির অনুমোদন দেওয়া হয়েছে। যেখানে শূন্যপদই নেই, সেখানে একজন কর্মীকে পাঠিয়ে কার্যত তাঁকে হেনস্থা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

55
এসএসসির ভূমিকায় বিস্ময় প্রকাশ
Image Credit : Social Media

এসএসসির ভূমিকায় বিস্ময় প্রকাশ

আদালতের কাছে আবেদন জানানো হয়, যথাযথ শূন্যপদ থাকা কোনও স্কুলে পুনরায় নিয়োগের নির্দেশ দেওয়া হোক। এসএসসির এই ভূমিকায় বিস্ময় প্রকাশ করেন বিচারপতি অমৃতা সিনহা। আদালতের প্রশ্ন, শূন্যপদের তথ্য যাচাই না করেই কীভাবে বদলির নির্দেশ জারি হল? এভাবে কোনও কর্মীকে অনিশ্চয়তায় ফেলে রাখা যায় না বলেও পর্যবেক্ষণ আদালতের। শেষ পর্যন্ত এসএসসি-কে আদালত নির্দেশ দিয়েছে, দ্রুত উপযুক্ত শূন্যপদযুক্ত স্কুলে বদলির ব্যবস্থা করতে হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে কমিশনকে।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
ছেলে-মেয়ে নিয়ে বিজেপির পার্টি অফিসের তারক সিং, দলবদলের জল্পনা বাড়ালো ঋতব্রত তৃণমূলের এই নেতা
Recommended image2
TMC vs TMC: ঘাসফুল কার? তৃণমূলের প্রতীক লড়াইয়ে কমিশনের চিঠিতে খানিক স্বস্তি কালীঘাটে, চাপে ঋতব্রতরা
Recommended image3
জমি-বাড়ি বিক্রিতে জালিয়াতি রুখতে আসছে ‘আপনি’ অ্যাপ, কীভাবে কাজ করবে?
Recommended image4
Local Train Cancel: আজ হাওড়া-শিয়ালদহের ১২টি লোকাল ট্রেন বাতিল! কোন কোন ট্রেন চলবে না?
Recommended image5
Kolkata Weather Today: আজ ঝিরঝিরে বৃষ্টিতে ভিজবে শহর, কোন জেলায় কত বৃষ্টি? আবহাওয়ার পূর্বাভাস
Related Stories
Recommended image1
বিধানসভা ভোটের আগে হুমায়ুনকে ফের কোণঠাসা করার চেষ্টা! বেআইনি বাড়ির মালিকানা ইস্যুতে স্ত্রীকে নোটিশ
Recommended image2
ফাল্গুনের শুরুতেই শীতের আমেজে ভাটা, কবে থেকে চড়বে বঙ্গের পারদ? রইল আবহাওয়ার বিরাট আপডেট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved