আফগানিস্তানে আবারও এয়ার স্ট্রাইক পাকিস্তানের, সাধারণ নাগরিকের বাড়িতে বোমাবর্ষণ

Published : Sep 21, 2026, 08:53 AM IST
Pakistan carried out airstrikes on Afghanistan bombed Kunar

সংক্ষিপ্ত

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ফের বিমান হামলা চালানোর অভিযোগ উঠল পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তানি যুদ্ধবিমান আফগানিস্তানের কুনার প্রদেশে হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি পূর্ব আফগানিস্তানের পাকতিকা প্রদেশেও হামলা চালানো হয়েছে বলে জানা যাচ্ছে। হামলায় বেশ কয়েকজন সাধারণ নাগরিক আহত হয়েছেন বলে খবর।

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ফের বিমান হামলা চালানোর অভিযোগ উঠল পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তানি যুদ্ধবিমান আফগানিস্তানের কুনার প্রদেশে হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি পূর্ব আফগানিস্তানের পাকতিকা প্রদেশেও হামলা চালানো হয়েছে বলে জানা যাচ্ছে। হামলায় বেশ কয়েকজন সাধারণ নাগরিক আহত হয়েছেন বলে খবর। কুনার প্রদেশের নুরগল জেলার পতং এলাকায় রাত প্রায় সাড়ে ৩টে নাগাদ কম উচ্চতায় উড়ে পাকিস্তানি বিমানগুলি বোমা ফেলে। গভীর রাতে মানুষ যখন বাড়িতে ঘুমোচ্ছিলেন, তখনই এই হামলা চালানো হয় বলে স্থানীয় সূত্রের দাবি। হামলার পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

সাধারণ নাগরিকের বাড়ি ধ্বংসের অভিযোগ

কুনারের নুরগল জেলায় নূর মহম্মদ নামে এক সাধারণ নাগরিকের বাড়িকে পাকিস্তানি বিমান হামলার নিশানা করা হয়েছে বলে অভিযোগ। হামলার পর বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে মাটির সঙ্গে মিশে যায় বলে দাবি করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল থেকে বোমার ধ্বংসাবশেষ সংগ্রহ করতে দেখা গিয়েছে। তবে ওই সময় বাড়িটির ভিতরে কতজন ছিলেন এবং হামলায় ঠিক কতজন হতাহত হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। ক্ষয়ক্ষতির সম্পূর্ণ হিসাবও এখনও সামনে আসেনি।

কুনার ও পাকতিকায় হামলার দাবি

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যাচ্ছে, কুনারের পাশাপাশি পূর্ব আফগানিস্তানের পাকতিকাতেও পাকিস্তানি বিমান বাহিনী হামলা চালিয়েছে। তবে হামলার সঠিক লক্ষ্য কী ছিল, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা রয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় তালিবান যোদ্ধাদের উপস্থিতি এবং পাকিস্তানের নিরাপত্তা সংক্রান্ত অভিযোগকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছে। সেই পরিস্থিতির মধ্যেই পাকিস্তানি বিমান হামলার খবর সামনে এল। এখনও পর্যন্ত হামলায় মোট কতজন নিহত বা আহত হয়েছেন এবং কী পরিমাণ সম্পত্তির ক্ষতি হয়েছে, তার পূর্ণাঙ্গ তথ্যের অপেক্ষা রয়েছে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Imran Khan: 'লজ্জাজনক ঘটনা', পিসি ও দাদার গ্রেফতারির বিরুদ্ধে সরব ইমরানের ছেলে
Donald Trump: 'আমি কখন কীভাবে পুরো দেশটাকে উড়িয়ে দেবো!' ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের