Imran Khan Sister Case: বিপাকে ইমরানের বোন! শুনানি ছাড়াই রায় ঘোষণা ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

Saborni Mitra   | ANI
Published : Nov 26, 2026, 09:31 PM IST
Pakistan court defers verdict against Imran Khans sister Aleema in 2024 protest case till Dec 16

সংক্ষিপ্ত

২০২৪ সালের বিক্ষোভ মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানের মামলার রায় ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছে সন্ত্রাসবিরোধী আদালত। বারবার রায় পিছানোয় ক্ষোভ জানিয়েছে আলিমার আইনজীবী।

পাকিস্তানের একটি সন্ত্রাসবিরোধী আদালত বৃহস্পতিবার ইমরান খানের বোন আলিমা খানের মামলার রায় স্থগিত করেছে। ২০২৪ সালের বিক্ষোভের সঙ্গে এই মামলাটি যুক্ত বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবর অনুযায়ী, ২৬ নভেম্বরের বিক্ষোভ মামলার রায়ের জন্য এখন ১৬ ডিসেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

আলিমার বিরুদ্ধে অভিযোগ

২০২৪ সালে ১০ হাজারেরও বেশি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI) সমর্থক ইসলামাবাদে পদযাত্রা করে। দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে তারা সরকারি নিষেধাজ্ঞা ও লকডাউন ভেঙে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এই ঘটনায় বেশ কয়েকজন পিটিআই নেতাকে আটক করা হয়। সাদিকাবাদ থানায় দায়ের করা এই মামলায় আলিমা ও আরও ১০ জনের নাম রয়েছে।

শুনানি ছাড়াই রায় ঘোষণা স্থগিত

দ্য ডন জানিয়েছে, বৃহস্পতিবার বিচারক আমজাদ আলি শাহ কোনো নতুন শুনানি ছাড়াই মামলার রায় স্থগিত করেন। ইমরান খানের তিন বোন- নরিন নিয়াজি, উজমা খান এবং আলিমা খানকে গত সেপ্টেম্বরে মেইনটেন্যান্স অফ পাবলিক অর্ডার (এমপিও) অধ্যাদেশের ৩ ধারায় আটক করা হয়েছিল। দেশজুড়ে ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভকারীদের সংগঠিত করা আটকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়।

চলতি মাসের শুরুতে পাঞ্জাব প্রাদেশিক কর্তৃপক্ষ এমপিও আইনের অধীনে আটকাদেশ প্রত্যাহার করার পর নরিন ও উজমা খান কারাগার থেকে মুক্তি পান। তবে আলিমা এখনও লাহোরের কোট লাখপত জেলে বন্দি রয়েছেন। দ্য ডনের প্রতিবেদন অনুযায়ী, আসামিপক্ষের যুক্তি না শুনেই রায় সংরক্ষণের তীব্র আপত্তি জানিয়েছেন আলিমার আইনজীবী। তিনি দাবি করেন, তাঁকে নিজের বক্তব্য পেশ করার সুযোগই দেওয়া হয়নি।

গত ২২ সেপ্টেম্বর আদালত প্রাথমিকভাবে মামলার রায় সংরক্ষণ করে এবং ২৫ সেপ্টেম্বর তা ঘোষণার দিন ধার্য করেছিল। কিন্তু বিচারক শাহ ছুটিতে থাকায় তা পিছিয়ে যায় এবং পরবর্তী তারিখ ১ অক্টোবর নির্ধারণ করা হয়। এরপর থেকেই রায় বারবার পিছিয়েছে। সর্বশেষ আপডেটে তা ১৬ ডিসেম্বরে গিয়ে ঠেকেছে। ৭৪ বছর বয়সী পিটিআই প্রতিষ্ঠাতা ২০২৩ সাল থেকে জেলে রয়েছেন। তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও সহিংসতায় উস্কানি দেওয়াসহ ১০০টিরও বেশি মামলা রয়েছে। তাঁর স্ত্রী বুশরা বিবিকেও ২০২৫ সালের ১৭ জানুয়ারি অন্য একটি মামলায় হেফাজতে নেওয়া হয়। এই মামলায় দুজনেই সাজাপ্রাপ্ত।

চলতি সপ্তাহের শুরুতে সোমবার, পাকিস্তানের দুই শীর্ষস্থানীয় বিরোধী নেতা ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে দেশের শীর্ষ আদালতের জরুরি হস্তক্ষেপ দাবি করেন। এর আগে গত সপ্তাহে তিন আদালতের প্রধান বিচারপতিকে খোলা চিঠি লিখে নিজের ও স্ত্রীর চিকিৎসার আবেদন জানিয়েছিলেন ইমরান খান।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

WhatsApp Update: এবার হোয়াটসঅ্যাপে সুখবর! ১৪ দিন আগে থেকেই শিডিউল করা যাবে মেসেজ
Sheikh Hasina: 'হাসিনার কিছু হলে দায় নিতে হবে,' তারেককে হুঁশিয়ারি পেন্টাগনের প্রাক্তন কর্তার