
নেপালের Trishuli এলাকায় ভয়াবহ বন্যার পর জোরকদমে চলছে উদ্ধারকাজ। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধারে হেলিকপ্টারের সাহায্য নেওয়া হচ্ছে। পাশাপাশি ড্রোনের মাধ্যমে ধরা পড়েছে বিপর্যস্ত এলাকার ভয়াবহ ছবি।
নেপালের Trishuli এলাকায় ভয়াবহ বন্যার পর জোরকদমে চলছে উদ্ধারকাজ। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধারে হেলিকপ্টারের সাহায্য নেওয়া হচ্ছে। পাশাপাশি ড্রোনের মাধ্যমে ধরা পড়েছে বিপর্যস্ত এলাকার ভয়াবহ ছবি। ক্ষতিগ্রস্ত রাস্তা, বাড়িঘর এবং বিভিন্ন জায়গায় চলা উদ্ধার অভিযান। বন্যার জেরে বিস্তীর্ণ এলাকায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। দুর্গতদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে প্রশাসন ও উদ্ধারকারী দল। বন্যার সর্বস্ব খুইয়ে কান্নায় ভাসছেন নেপালবাসী।